রবিতে করুন এই কাজগুলি, সূর্যদেবের আশীর্বাদে জটিলতা কাটবে সহজে
কোন রাশির ভাগ্য খুলবে আজ ? কাদের থাকতে হবে সাবধান ? কী বলছে গ্রহ-নক্ষত্রের হালচাল ? ইটিভি ভারতের রাশিফলে দেখুন মেষ থেকে মীনের ভাগ্য ।

Published : May 31, 2026 at 12:02 AM IST
মেষ (ARIES): মেষ আপনি খুবই স্পর্শকাতর। আজ অনেকেই আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। তবে মনে রাখবেন যে, অকারণে বিরক্ত হলে শুধু জটিলতাই তৈরি হবে। সমস্যার জট খোলার জন্য নির্জন স্থানে বসে চিন্তা করুন।
বৃষ (TAURUS): আজ আপনার কাজ ও আলোচনার সময় ঝোঁকের বশে কিছু করে ফেলতে পারেন। চাপ ও ধকলের প্রভাব নিজের চিন্তাভাবনায় পড়তে দেবেন না, বরং হাতে পড়ে থাকা কাজগুলির দিকে নজর দিন। যদি মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বিশ্রাম নিন, এমন গান শুনুন যা আপনার মনকে শান্তি দেবে।
মিথুন (GEMINI): আজকে আপনি সম্ভবত নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন। স্ব-নিযুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসা থেকে বিশাল মুনাফা প্রত্যাশা করতে পারেন। আপনি হয়তো কাজের জায়গায় বেশি সময় কাটাবেন এবং পরিবারকে কম সময় দেবেন। আপনাকে কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে। সবকিছু সহজ করে তোলার ক্ষেত্রে আপনি প্রিয়তমের খুব বেশি সাহায্য পাবেন না। মতপার্থক্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে। অফিসে নানারকম কার্যকলাপ হবে এবং আপনি সম্ভবত জটিল সমস্যার সমাধানে মগ্ন থাকবেন।
কর্কট (CANCER): আজকে আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই মনপ্রাণ ঢেলে দেবেন। তা খুবই ভালো ব্যাপার। কিন্তু যদি আপনার সেরা প্রচেষ্টার পরেও সঙ্গে সঙ্গে তার ফল না পান, তাহলে দুঃখ পাবেন না। বিমর্ষ হয়ে পড়লে আপনারই উন্নতিতে বাধা পড়বে। আজ আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন ও ভালো স্বাস্থ্য উপভোগ করবেন।
সিংহ (LEO): ঐকান্তিক প্রাণশক্তি আর অকপট মনোভাব, একসঙ্গে মেশালেই পাওয়া যাবে সিংহ রাশির মানুষ, এটাই তাদের বিশেষত্ব। আপনার মধ্যেও এই বিশেষত্ব আছে, তাই আজ যদি উল্লেখযোগ্য কোনও ঘটনা ঘটে তাতে অবাক হওয়ার কিছু নেই। সেটা বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে আবার কেরিয়ারের সাফল্যও হতে পারে। যাই হোক না কেন, আজ আপনার সামাজিক অবস্থান বিশেষভাবে উন্নত হতে চলেছে।
কন্যা (VIRGO): দলপতি হিসাবে আপনি অত্যন্ত সফল এবং আপনার দল পরিচালনার দক্ষতা আজ বিশেষ প্রশংসা পাবে। বহু অপেক্ষার পর আজ প্রোমোশন পাওয়া যেতে পারে, সেইসঙ্গে অতিরিক্ত অর্থকড়ি আসারও সম্ভাবনা থাকবে। এই সবই আপনি অর্জন করতে চলেছেন কাজ ও সংসার সামলানোর মধ্যে সঠিক সামঞ্জস্য বজায় রাখার মাধ্যমে।
তুলা (LIBRA): ‘খাল কেটে কুমির আনা’ কথাটা জানেন তো? আজকে আপনি ঠিক এটাই করতে চলেছেন, অবশ্য অনিচ্ছাকৃতভাবে। বিশেষ করে যদি উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন, নিজের দোষেই সমস্যায় পড়তে পারেন। আইনি বিবাদের সম্ভাবনাও থাকছে।
বৃশ্চিক (SCORPIO): আপনার চরিত্র আজ আপনার আত্মবিশ্বাসের কারণ হবে। এমন কাজ হাতে নেওয়ার চেষ্টা করুন যার জন্য অসীম প্রচেষ্টার দরকার, আপনি সফল হতে পারবেন। আপনার কর্মশক্তি ও প্রফুল্ল স্বভাব অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে আর সকলকে হতবাক করে দেবে।
ধনু (SAGITTARIUS): নিজেকে প্রস্তুত করুন, আজ অনেক অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে। প্রথমটি আর্থিক। আপনাকে হয়তো অপ্রত্যাশিত কিছু খরচের জন্য অর্থ ব্যয় করতে হবে। কিন্তু এর ফলে হয়তো আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে শিখবেন। যা যেরকম আছে থাকতে দিন, তাহলে হয়তো জীবনসঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে পারবেন। সম্পর্ক মসৃণভাবে চলার ইঙ্গিত আছে। কাজের দিকে বেশি মন দেওয়ার চেষ্টা করুন, কিন্তু নিজেকে অত্যধিক খাটাবেন না। আরাম করুন ও দিনটি পার করে ফেলুন।
মকর (CAPRICORN): আপনি যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে স্বাস্থ্য ও খ্যাতি উভয়ই লাভ করবেন, আবার ইঞ্জিনিয়ার হলে নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন। তবে, যা করবেন জেনে-বুঝে করবেন, একটু ভুলের জন্য প্রচুর আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, আর এতদিনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনুতাপ করে কিছু ফেরানো সম্ভব নয়। আপনার সামাজিক অবস্থান আগের থেকে জোরালো হবে।
কুম্ভ (AQUARIUS): টাকাকড়ি সংক্রান্ত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং সব ধরনের আর্থিক লেনদেনে আপনার পরিবার আপনার উপস্থিতি কামনা করবে। কাজের জায়গায়, পরিস্থিতি বেশ স্বচ্ছন্দ থাকবে। নতুন প্রোজেক্টও পেতে পারেন। সব মিলিয়ে আজকের দিনটি অত্যন্ত শুভ।
মীন (PISCES): আজ নিত্যকর্ম থেকে দূরে থাকতে আপনি বিনোদন, আনন্দ ও বিশ্রামকে বেছে নেবেন। আজ নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হবে। এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মন দিতে হবে। পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আপনি ভালো বোধ করবেন।

