দেবাদিদেবের আশীর্বাদ আজ সহায়, মাসের প্রথম দিনে ঘটবে অনেককিছু
সোমবার মানেই বাবা মহেশ্বরের বার ৷ শিবের দৃষ্টিতে প্রেম, অর্থ, সুখময় হবে কাদের? আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা জানুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Published : December 1, 2025 at 12:02 AM IST
মেষ: আপনি যে গান বা নাচের ক্লাসে ভর্তি হতে চাইছিলেন, তাতে যোগ দিন। এমনিতে আজ ভালো দিন, সাফল্যেরও ইঙ্গিত আছে। আজকে আপনাকে টাকাপয়সা সংক্রান্ত বিষয় বিব্রত করতে পারে। আপনার আর্থিক পরিস্থিতির বেশ ভালোরকম অবনতি হবে। এর ফলে আপনি আবেগপ্রবণ ও চিন্তিত হয়ে পড়বেন। আজ আপনার প্রত্যাশা খুব বেশি থাকবে। আপনি সম্ভবত আপনার আকাঙ্খা পূরণ করতে চাইবেন এবং সহকর্মী ও ওপরওয়ালাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইবেন।
বৃষ: আপনার ব্যবসায় আজ সাফল্য আসতে পারে। আপনার পরিকল্পনা, অনুমান, জল্পনা এবং ঝুঁকিগুলি আপনাকে আজ ভাল প্রতিদান দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে, আপনার সততা এবং সাধুতার জন্য আপনি প্রশংসিত এবং সম্মানিত হবেন। আপনি আজ ব্যবসার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের দিনটি আপনার স্বাস্থ্যর পক্ষে ভালো। নিয়মিত অনুশীলন করে এবং শরীরচর্চা করে আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়ানো শুরু করার জন্য আজ একটি ভালো দিন।
মিথুন: আপনার প্রিয়তমের সান্নিধ্যের বাসনা আপনাকে পরিশ্রম করতে সাহায্য করবে, যাতে আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি দৌড়তে পারেন। কাজের জন্য আজ আদর্শ দিন। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কথোপকথন লাভজনক প্রমাণিত হবে। আপনার কাজকে আকর্ষনীয় করে তোলার উপায় আপনাকে খুঁজে বার করতে হবে। আপনি সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারবেন, যাতে স্বচ্ছন্দেই ফল পাওয়া যায়। আপনি ভালো মেজাজে থাকবেন এবং উতকর্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।
কর্কট: সন্ধ্যাটি আপনি জীবনসঙ্গীর সঙ্গে কাটাবেন এবং আপনি নিশ্চিত করবেন যে তার যেন সম্পূর্ণ মনোরঞ্জন হয়। আজকে মাথার কথা শোনার বদলে হৃদয়ের কথা মেনে চলুন। সহজাতভাবে আজ যে সিদ্ধান্ত নেবেন তা আপনার আর্থিক অবস্থার ওপরে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন লাভজনক কিছু করার জন্য আপনি সম্পূর্ণ প্রস্তুত এবং সম্ভবত আপনার সহজাত প্রবৃত্তি আপনাকে চালনা করবে। আজ আপনার শিল্পীসত্ত্বা জেগে উঠবে, যে কি না কম বাস্তববাদী ও বেশি সৃজনশীল।
সিংহ: কোনও সম্পর্ক শুরু করার জন্য এটি ভালো সময় নয়, কিন্তু যারা ইতিমধ্যেই কোনও সম্পর্কে জড়িত আছে তারা প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি আদর্শ নয়। ভালো-মন্দ দুই দিক বিচার না করে আজকে অর্থ ব্যয় করবেন না। যতদূর সম্ভব, বিনিয়োগ এড়িয়ে চলুন। পেশাগত ক্ষেত্রে নিজের মতো চুপচাপ থাকুন। আপনার নিজের দক্ষতাতে শান দেওয়া ও দুর্বলতাগুলিকে জয় করার চেষ্টা করা উচিত।
কন্যা: আপনি একটি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সঙ্গীর সঙ্গে রোমাঞ্চকর আনন্দের মুহূর্ত কাটিতে প্রণয়ীযুগলেরা নতুন নতুন জায়গা ঘুরে দেখতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা করেন যাঁরা, তাঁদের জন্য খুব ভালো সময় আসতে পারে। কিন্তু জরুরি সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অংশীদারকে যাতে দূরে সরিয়ে না দেন সে ব্যাপারে নিশ্চিত হোন। পারিবারিক ক্ষেত্রে, আজকের দিনটি একটি ব্যস্ত দিন। তবে, কর্মজীবনে কোনওরকম সমস্যা আসার সম্ভাবনা নেই। আজ আপনি একজন ভালো শ্রোতা হয়ে উঠুন, কারণ আপনাকে হয়তো অন্যদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে একমত হতে হবে।
তুলা: সারাদিনের কাজ আপনাকে ক্লান্ত করে দেবে এবং আপনি প্রিয়তমের সান্নিধ্যের জন্য আকুল হবেন। আর্থিক বিষয়ে অসামঞ্জস্য আপনি একদম সহ্য করতে পারেন না। সমস্যাগুলি ঠিক করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে লোকজন আপনার কাজের প্রতি একনিষ্ঠতার প্রশংসা করবেন। আপনার মানসিক স্থিরতার সাহায্যে কোন পরিস্থিতি উপকারী তা নির্ধারণ করতে পারবেন ও তার ফলে প্রশংসা কুড়োবেন। আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। কর্মব্যস্ততার কারণে আপনি ক্লান্ত বোধ করবেন।
বৃশ্চিক: হাওয়ার আজ প্রেমের মেজাজ এবং আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে অসাধারণ সময় কাটাবেন। ফাটকা বাজারে বিনিয়োগ করা আপনার জন্য ভালো হবে। আজ অবধি যদি আপনি শেয়ারে অর্থ বিনিয়োগ না করে থাকেন, এখন করুন। আজ আপনার সদর্থক গুণগুলি সামনে বেরিয়ে আসবে। আপনি কাজে এত ব্যস্ত থাকবেন যে আপনি হয়তো দুপুরের খাবার খেতেও ভুলে যাবেন। অফিসের সকলেই আপনার কাজের প্রতি নিষ্ঠার বিষয়টি লক্ষ্য করবেন। আপনি অন্যদের থেকে অনুপ্রেরণা পাবেন।
ধনু: জটিল সমস্যাগুলির সমাধান হতে শুরু করার সঙ্গে সঙ্গে, আপনার উন্নতি বা আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকতে পারে। দিনের শেষে, আপনি কাছের এবং প্রিয়জনদের সঙ্গে ভালো মুহূর্ত কাটাবেন। আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে পারে। আপনি আপনার পরিবারের প্রতি সর্বদা দায়িত্বশীল থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মাঝারি মানের হতে পারে।
মকর: আজ আপনি আপনার ভাই-বোন ও আর্থিক সমস্যা নিয়ে একটু আবেগপ্রবণ থাকবেন। তারা যদি আপনার থেকে টাকা ধার করতে চায়, প্রত্যাখ্যান করবেন না। সিদ্ধান্ত গ্রহণ করা আপনার জন্য এমনিতে খুবই সহজ, কিন্তু আজ হয়তো আপনি সঠিক দিশা খুঁজে পাবেন না। আপনি হয়তো অবিলম্বে ঝুঁকি নেবেন না। দিনের পরের দিকে সিদ্ধান্তগুলি গৃহীত হবে। আপনি বিভিন্ন দিক নিয়ে ভাবনাচিন্তা করতে পারবেন।
কুম্ভ: আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী থাকেন, আজ হয়তো নিয়তি আপনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে। আপনি এমন একটি চরম সঙ্কটমুহূর্তে এসে দাঁড়াবেন যেখানে আপনাকে গুরুতর আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। দিনের পরের দিকেই হয়তো আপনি গুরুত্বপূর্ণ কাজগুলির সম্মুখীন হবেন। আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন ও সম্ভবত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলবেন। আজকে নেওয়া সিদ্ধান্তগুলি ভবিষ্যতে ভালো ফল নিয়ে আসবে। আজকে কোনও স্বাস্থ্যের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই।
মীন: আপনার ও আপনার জীবনসঙ্গীর মধ্যে জোরালো মানসিক সম্পর্ক তৈরি হবে। আপনি হয়তো পুরনো সবকিছুকে পিছনে ফেলে নতুন উদ্ভাবনী কিছু করতে চাইবেন। আজ অবধি যদি আপনি আপনার প্রতিভা কাজে না লাগিয়ে থাকেন বা তার ভিত্তিতে কিছু না করে থাকেন, তাহলে আজ আপনার শুধু সেটাই করা উচিত। বাজার বোঝার চেষ্টা করুন ও দেখুন যে কোথায় আপনি আপনার প্রতিভা বেচতে পারবেন। আপনার আরো রোজগার করার ক্ষমতা আছে। পুরো মাথা খাটিয়ে আপনি হয়তো খুঁজে বার করার চেষ্টা করবেন যে আপনি কোন রাস্তায় এগোবেন।

