সিডনিতে প্রথম, চলতি অ্য়াশেজে তৃতীয়; ফের সেঞ্চুরিতে রেকর্ডবুকে হেড
চলতি শতাব্দীতে এর আগে মাত্র তিনজন ব্য়াটারের ঝুলিতে একটি অ্যাশেজে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে ৷

Published : January 6, 2026 at 9:58 AM IST
সিডনি, 6 জানুয়ারি: জো রুটের পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটে দ্বিতীয়দিনের শেষে সিডনি টেস্টে দলকে ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন তিনি ৷ সেঞ্চুরি থেকে ন'রান দূরে অপরাজিত ছিলেন দিনের শেষে ৷ তৃতীয়দিন সকালে চলতি অ্য়াশেজের তৃতীয় সেঞ্চুরিটি পূর্ণ করে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন ট্রাভিস মাইকেল হেড ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার তিন অঙ্কের রান ছুঁয়ে ওপেনার হিসেবে একটি অ্য়াশেজ সিরিজে সর্বাধিক সেঞ্চুরির নজির গড়ে ফেললেন বিধ্বংসী অজি ব্য়াটার ৷
এই নজিরে হেড ছুঁয়ে ফেললেন 11জন ব্য়াটারকে ৷ যে তালিকায় নাম রয়েছে ম্য়াথু হেডেন, অ্যালিস্টার কুক, মাইকেল স্ল্যাটার, জ্য়াক হবসের মতো কিংবদন্তিদের ৷ দিনের ষষ্ঠ ওভারে জোশ টাং'য়ের প্রথম ডেলিভারি বাউন্ডারিতে ঠেলে টেস্ট কেরিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটি পূর্ণ করেন হেড ৷ যা চলতি অ্য়াশেজে তাঁর তৃতীয় তিন অঙ্কের স্কোর ৷
এর আগে পারথে প্রথম টেস্ট এবং অ্য়াডিলেডে তৃতীয় টেস্টে বিস্ফোরক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন অজিদের বহুযুদ্ধের সৈনিক ৷ 105 বলে এদিন শতরান পূর্ণ করেন হেড ৷ সেইসঙ্গে ওপেনার হিসেবে একটি অ্য়াশেজে সর্বাধিক সেঞ্চুরির এলিট ক্লাবে প্রবেশ করে যান ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো চলতি শতাব্দীতে এর আগে মাত্র তিনজন ব্য়াটারের ঝুলিতে একটি অ্যাশেজ সিরিজে তিনটি সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে ৷ অর্থাৎ, হেড হলেন চতুর্থ ব্যাটার ৷
Travis Head has his first Test century at the SCG and his third of the series!#Ashes | #PlayoftheDay | @nrmainsurance pic.twitter.com/U3jcL2cRde
— cricket.com.au (@cricketcomau) January 5, 2026
ওপেনার হিসেবে ইতিপূর্বে একটি অ্যাশেজে তিন-তিনটি সেঞ্চুরি হাঁকানো ব্য়াটারদের তালিকায় রয়েছেন- অ্যালিস্টার কুক, ম্য়াথু হেডেন, মাইকেল ভন, মাইকেল স্ল্যাটার, ক্রিস ব্রড, উইলিয়াম লরি, আর্থার মরিস, বিল উডফুল, হারবার্ট সুটক্লিফ, জ্যাক হবস এবং জো ডার্লিং ৷ এদের মধ্যে চলতি শতাব্দীতে একটি অ্যাশেজে তিনটি শতরানকারীদের তালিকায় রয়েছে প্রথম তিনটি নাম ৷
With New South Wales now checked off the list, only Northern Territory remains in Travis Head's quest to conquer every state and territory!
— cricket.com.au (@cricketcomau) January 6, 2026
Watch his highlights from another remarkable #Ashes ton: https://t.co/etAO4LJRhe pic.twitter.com/W6N95ka41m
সে যাইহোক ৷ দ্বাদশ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে এদিন থেমে থাকেননি হেড ৷ ইনিংস ড্যাডি হান্ড্রেডে পরিণত করেন তিনি ৷ মধ্য়াহ্নভোজের ঠিক আগে 152 বলে দেড়শত রান পূর্ণ করে ফেলেন তিনি ৷ শেষমেশ তিনশোর গোড়ায় দলকে পৌঁছে দ্বিতীয় সেশনে 163 রানে জ্য়াকব বেথেলের শিকার হন হেড ৷ তাঁর 166 বলের ইনিংস সাজানো ছিল 24টি চার ও একটি ছক্কায় ৷
হেড আউট হওয়ার পর 45তম হাফসেঞ্চুরি পূর্ণ করে চা-বিরতিতে 65 অপরাজিত রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ ৷ এর আগে দিনের শুরুতে 24 রানে ব্রাইডন কার্সের ডেলিভারিতে কট-বিহাইন্ড হয়ে ফেরেন 'নৈশপ্রহরী' মাইকেল নেসের ৷ পরবর্তীতে লম্বা হয়নি কেরিয়ারের অন্তিম টেস্ট খেলতে নামা উসমান খোয়াজার (17) ইনিংসও ৷ বক্সিং-ডে টেস্টে শতরানকারী অ্যালেক্স ক্যারি ফেরেন মাত্র 16 রানে ৷ তৃতীয়দিন দ্বিতীয় সেশন শেষে ছয় উইকেট হারিয়ে 377 রান তুলেছে 'ব্য়াগি গ্রিন' শিবির ৷ অর্থাৎ, ইংল্য়ান্ডকে টপকে প্রথম ইনিংসে লিড নিতে মাত্র আট রান প্রয়োজন হোম টিমের ৷

