প্রিয় ক্লাবের অবনমন, ক্ষোভে গ্য়ালারি জ্বালিয়ে দিল তিন কিশোর
ন'টি ফিনিশ চ্যাম্পিয়নশিপ জয়ী এফসি হাকা ফিনল্যান্ডের অন্যতম সফল ফুটবল ক্লাব ৷

Published : December 12, 2025 at 12:00 PM IST
হায়দরাবাদ, 12 ডিসেম্বর: প্রিয় ক্লাবকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার নিদর্শন ফুটবল বিশ্বে ভূরি-ভূরি ৷ ক্লাবের সাফল্যে অনুরাগীরা যেমন উদ্বেলিত হন, তেমনই খারাপ সময় ব্যথিত হতে দেখা যায় তাঁকে ৷ কিন্তু সম্প্রতি ফিনল্যান্ডে যা ঘটে গেল, তার উদাহরণ ফুটবল বিশ্বে বোধহয় আর নেই ৷ দেশের সর্বোচ্চ ফুটবল লিগ থেকে সম্প্রতি অবনমন হয়েছে এফসি হাকা'র ৷ আর প্রিয় ক্লাবের অধঃপতন সইতে না-পেরে গ্যালারিতে আগুন ধরিয়ে দিল তিন উন্মত্ত কিশোর ৷ ঘটনায় ঐতিহাসিক তেহতান কেন্তা স্টেডিয়াম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ 400 দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামের একদিকের কাঠের গ্য়ালারি ভস্মীভূত ৷
1934 সালে প্রতিষ্ঠিত এফসি হাকা ফিনল্যান্ডের অন্যতম প্রাচীন তো বটেই, দেশের অন্যতম সফল ক্লাবও বটে ৷ ঝুলিতে রয়েছে ন'টি ফিনিশ চ্যাম্পিয়নশিপ ও 12টি ক্লাব খেতাব ৷ এহেন এফসি হাকা'র কয়েক সপ্তাহ আগে দেশের সর্বোচ্চ লিগ থেকে অবনমন ঘটেছে ৷ ক্লাবের খারাপ পারফরম্যান্সের কারণে গত রবিবার সন্ধে 8টা নাগাদ তিন কিশোর ক্লাবের একাংশের গ্যালারিতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ সূত্রে খবর ৷ জেরায় অপরাধের কথা স্বীকার করেছে এক কিশোর ৷
FC Haka is one of Finland's most successful clubs, having won nine Finnish championships and 12 cup titles since its founding in 1934.
— euronews (@euronews) December 10, 2025
➡️ https://t.co/vX4XgIm06X pic.twitter.com/Qne1Ebux0C
পুলিশ জানিয়েছে অভিযুক্ত তিন কিশোরেরই বয়স 15 বছরের কম ৷ হেলসিঙ্কি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ভালকিয়াকস্কিতে অবস্থিত এফসি হাকা'র ফুটবল স্টেডিয়াম তেহতান কেন্তা ৷ রবিবার সন্ধেয় অগ্নিকাণ্ডের সময় তিন কিশোরকে ঘটনাস্থলে দেখা গিয়েছে বলে বুধবার জানিয়েছে সিসা-সুয়োমি পুলিশ ৷ সিসা-সুয়োমি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক মাইজাসতিনা তামিস্তো বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজন অগ্নিকাণ্ড ঘটানোর দায় স্বীকার করেছে ৷ যা গ্যালারির পাশাপাশি স্টেডিয়ামের কৃত্রিম টার্ফেরও আংশিক ক্ষতি করেছে ৷ ঘটনার তদন্ত চলছে তবে সকলেই অনূর্ধ্ব-15 হওয়ায় সেদেশের আইন অনুযায়ী অভিযুক্তদের আদালতের চৌহদ্দিতে আনা যাবে না বলে জানিয়েছে পুলিশ ৷
🖤🤍 Liity Päätykatsomoon – myös MobilePaylla 🖤🤍
— FC Haka Valkeakoski (@FCHakaOfficial) December 11, 2025
Päätykatsomo-yhteisö on syntynyt, jotta jokainen, joka haluaa auttaa Hakaa tämän poikkeuksellisen hetken yli, voi tehdä sen helposti.
Ja nyt liittyminen onnistuu myös MobilePaylla.
Lue lisää: https://t.co/j5RfK7QG1w pic.twitter.com/BrP7tzNoxc
সোশাল মিডিয়ায় ঘটনার ব্যাপক নিন্দা চলছে ৷ ফলত তিন কিশোরের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষকে সংযত থাকার বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ ক্লাবের চেয়ারম্যান মার্কো লাকসোনেন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসেব করা না-গেলেও তা প্রচুর ৷ তাঁর কথায়, "এহেন ঘটনা বাঞ্ছনীয় নয় ৷ আমরা ইতিমধ্যেই প্রচুর সাধারণ মানুষের সমর্থন পেয়েছি ৷ আগামিদিনেও সাধারণ মানুষকে পাশে চাই আমরা ৷"
ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশের পাশাপাশি এফসি হাকা'র তরফে সাহায্যও প্রার্থনা করা হয়েছে ৷ 'এন্ড স্ট্যান্ড' নামে কমিউনিটি তৈরি করে আর্থিক সাহায্য চেয়ে কঠিন সময় ক্লাবের পাশে থাকার আহ্বান জানিয়েছে ফিনল্যান্ডের অন্যতম সফল ক্লাব ৷

