ETV Bharat / sports

জোড়া টেস্টের আগে তিনদিনের প্রস্তুতি ম্য়াচ, দ্বীপরাষ্ট্রে পা রাখল গিলবাহিনী

টেস্ট সিরিজ শুরু আগে তিনদিনের একটি প্রস্তুতি ম্য়াচ খেলবে ভারতীয় দল ৷ যা শুরু হবে আগামী শুক্রবার ৷

TEAM INDIA
শ্রীলঙ্কায় পৌঁছল ভারতীয় দল (SRI LANKA CRICKET)
author img

By ETV Bharat Sports Team

Published : August 4, 2026 at 9:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলম্বো, 4 অগস্ট: মাসদু'য়েক আগে আফগানিস্তানে বিরুদ্ধে একটি টেস্ট খেললেও তা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের অংশ ছিল না ৷ অর্থাৎ, শ্রীলঙ্কা সফরে চলতি মাসে জোড়া টেস্ট চলতি বছর ভারতের প্রথম ডব্লিউটিসি অ্য়াসাইনমেন্ট ৷ সেই জোড়া টেস্ট ম্য়াচ খেলতে মঙ্গলবার সেদেশে পা রাখল টিম ইন্ডিয়া ৷ কলম্বো বিমানবন্দরে এদিন স্থানীয় সময় বিকেল 3টে 50 মিনিটে অবতরণ করে টিম ইন্ডিয়ার বিমান ৷

তবে জোড়া টেস্ট ম্য়াচের আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা সফরে একটি তিনদিনের অনুশীলন ম্য়াচ খেলবে গিলবাহিনী ৷ আগামী 7 থেকে 9 অগস্ট নডেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে সেই ম্য়াচ ৷ প্রাথমিকভাবে ম্য়াচটি চারদিনের হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে একটি দিন কমিয়ে আনা হয়েছে ৷ ফলত প্রথম টেস্ট ম্য়াচের 11 দিন আগেই পড়শি দেশে পা রাখল ভারতীয় দল ৷

শুভমন গিল নেতৃত্বাধীন ভারতীয় দলের সেদেশে টাচডাউনের ছবি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডলে ৷ ক্য়াপশন হিসেবে তারা লিখেছে, "আসন্ন টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া ৷ দু'দেশের মধ্যে উত্তেজক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ৷" উল্লেখ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'ম্যাচের সিরিজ ভারতের চলতি ডব্লিউটিসি চক্রের চতুর্থ সিরিজ ৷ ন'টি ম্য়াচ খেলে 48.15 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এই মুহূর্তে পাঁচে রয়েছে ভারতীয় দল ৷

অন্যদিকে পয়েন্টস টেবলে ছ'য়ে রয়েছে শ্রীলঙ্কা ৷ দ্বীপরাষ্ট্র সফরে ভারতীয় দল প্রথম টেস্টটি খেলবে গলে আগামী 15 থেকে 19 অগস্ট ৷ দ্বিতীয় টেস্ট আগামী 23 অগস্ট থেকে অনুষ্ঠিত হবে রাজধানী কলম্বোয় ৷ তবে শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে বড়সড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া ৷ কারণ হাঁটুর চোটে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা ৷ পরিবর্তে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন আকিব নবি ৷ জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট স্কোয়াডে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন তিনি ৷

বুমরার পাশাপাশি ফিটনেস সংক্রান্ত কারণে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে অংশগ্রহণের বিষয়টি ঝুলে রয়েছে ওপেনার সাই সুদর্শনের ৷ ফিটনেস পরীক্ষায় পাশ করে বাঁ-হাতি ব্যাটার শ্রীলঙ্কায় খেলবেন কি না, বিষয়টি স্পষ্ট নয় এখনও ৷

  • শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড: গিল (অধিনায়ক), রাহুল (সহ-অধিনায়ক), জয়সওয়াল, পন্ত (উইকেটরক্ষক), সুদর্শন*, জুরেল (উইকেটরক্ষক), জাদেজা, কুলদীপ, সুতার, নবি, সিরাজ, কৃষ্ণা, ব্রার, পারিক্কল ও সারাংশ ৷

আরও পড়ুন: