প্রথম দু'ম্যাচেই হার, SA20'তে চাপে সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালস
ডি'ককের দুরন্ত ব্য়াটিং ও অ্য়াডাম মিলনের চার উইকেটে দ্বিতীয় ম্য়াচেও হার প্রিটোরিয়ার ৷

Published : December 30, 2025 at 11:32 AM IST
হায়দরাবাদ, 30 ডিসেম্বর: প্রথম ম্য়াচে হারতে হয়েছিল জো'বার্গ সুপার কিংসের কাছে ৷ সোমবার SA20-র দ্বিতীয় ম্য়াচেও হারল প্রিটোরিয়া ক্যাপিটালস ৷ যে দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ জোড়া হার দিয়ে শুরু করায় কোচিং আত্মপ্রকাশে স্বাভাবিকভাবেই চাপে 'প্রিন্স অব ক্য়ালকাটা' ৷ এদিন সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে 48 রানে হারল তাঁর দল ৷
2023 সালে SA20-র প্রথম সংস্করণে রানার্স হলেও গত দু'টি সংস্করণে প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয়েছে ক্য়াপিটালস ৷ ভালো ফলাফলের লক্ষ্যে অনেক প্রত্য়াশা নিয়ে চলতি মরশুমের আগে প্রাক্তন ভারত অধিনায়ককে হেড কোচের পদে বসিয়েছে জেএসডব্লিউ গ্রুপের অধীনস্থ দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ সৌরভের সহকারি হিসেবে প্রাক্তন প্রোটিয়া পেসার শন পোলককে নিযুক্ত করেছে তাঁরা ৷ কিন্তু তারকাখচিত কোচিং স্টাফ নিয়েও প্রথম দু'ম্যাচে ফলাফল দিতে ব্যর্থ দল ৷ স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের উপর ৷
গেবেরহায় সোমবার দ্বিতীয় ম্য়াচে শাই হোপ, ডেওয়াল্ড ব্রেভিস, কেশব মহারাজ সমৃদ্ধ প্রিটোরিয়া ক্যাপিটালসকে সব বিভাগে টেক্কা দেয় ইস্টার্ন কেপ ৷ কুইন্টন ডি'ককের 47 বলে 77 রান ও ম্য়াথু ব্রিৎজকে'র 33 বলে 52 অরেঞ্জ ব্রিগেডকে 20 ওভারে পৌঁছে দেয় 188 রানে ৷ ধুন্ধুমার ব্যাটিংয়ে এদিন একটি মাইলফলক স্পর্শ করেন ইস্টার্ন কেপ ওপেনার ডি'কক ৷ প্রথম ওপেনিং উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে 10,000 রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন প্রোটিয়া তারকা ৷
Onto the next one - our focus will never waver.#CapitalsRebuild #PretoriaLetsRoar #BetwaySA20 pic.twitter.com/Pw4ePp3AwE
— Pretoria Capitals (@PretoriaCapsSA) December 29, 2025
এদিন তাঁর 77 রানের ঝোড়ো ইনিংসে ছিল পাঁচটি চার ও ছ'টি ছক্কা ৷ পাশাপাশি ব্রিৎজকে তাঁর বিস্ফোরক ইনিংসে মারেন সাতটি চার ও একটি ছয় ৷ চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লম্বা হয়নি সৌরভ প্রশিক্ষণাধীন দলের কোনও ব্য়াটারের ইনিংস ৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কাজ কঠিন করে ফেলে প্রিটোরিয়া ক্য়াপিটালস ৷
𝐏𝐋𝐀𝐘𝐄𝐑 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐌𝐀𝐓𝐂𝐇 🏅
— Betway SA20 (@SA20_League) December 29, 2025
Quinton de Kock made it look oh so easy#BetwaySA20 #SECvPC #WelcomeToIncredible pic.twitter.com/GvS4PnSlRS
সর্বাধিক 36 রান আসে শাই হোপের ব্য়াটে ৷ 35 রান করেন ওপেনার উইল স্মিড ৷ প্রিটোরিয়ার মাত্র চার ব্য়াটারই দু'অঙ্কের রানে পৌঁছন ৷ কিউয়ি পেসার অ্য়াডাম মিলনের দুর্ধর্ষ স্পেলে 18 ওভারে মাত্র 140 রানে শেষ হয়ে যায় ক্যাপিটালসের ইনিংস ৷ 25 রানে চার উইকেট যায় মিলনের ঝুলিতে ৷ 48 রানে ম্য়াচ জিতে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ ৷ শুরুর দু'ম্য়াচ হেরে পয়েন্টের খাতা না-খোলা প্রিটোরিয়া ক্যাপিটালস ছয় দলীয় প্রতিযোগিতায় আপাতত পঞ্চমস্থানে ৷ এমআই কেপটাউনের বিরুদ্ধে বুধবার তৃতীয় ম্যাচে মুখোমুখি তাঁরা ৷
আরও পড়ুন: |

