ETV Bharat / sports

আগামী সপ্তাহে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম, রইল অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে উল্লেখযোগ্য কিছু তথ্য

একনজরে রইল অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অবাক করতে পারে অনুরাগীদের ৷

AUSTRALIAN OPEN 2026
মেলবোর্ন পার্ক (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : January 11, 2026 at 7:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 11 জানুয়ারি: সম্প্রতি টুর্নামেন্টের জন্য ঘোষিত হয়েছে রেকর্ড আর্থিক পুরস্কার ৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে এবার আর্থিক পুরস্কার হিসেবে 111 মিলিয়ন (অস্ট্রেলিয়ান) ডলার খরচ করার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ ৷ যা গতবছরের তুলনায় 16 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

গত অক্টোবরে গ্র্যান্ড স্ল্যামে অংশগ্রহণ করা প্রথমসারির প্লেয়ারদের আবেদনের ভিত্তিতে অস্ট্রেলিয়ান ওপেনে বাড়ানো হয়েছে আর্থিক পুরস্কারের মূল্য ৷ তবে তাতেও খুশি নন প্লেয়ারদের একাংশ ৷ তাঁদের দাবি, অস্ট্রেলিয়ান ওপেনের যা রেভিনিউ তার তুলনায় এই আর্থিক পুরস্কারমূল্য নিছকই কম ৷ সে যাইহোক, আগামী 18 জানুয়ারি বোধন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ৷ মূলপর্বের খেলা শুরু ওইদিনই ৷ 1 ফেব্রুয়ারি পুরুষ সিঙ্গলস ফাইনাল দিয়ে যা শেষ হবে ৷

সবমিলিয়ে হাতে সময় আর এক সপ্তাহ ৷ বছরের প্রথম মেজরে ভালো ফলাফল করতে মরিয়া বিশ্বের তাবড় প্লেয়াররা ৷ তবে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সঙ্গে জুড়ে থাকা পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য ৷ যে কারণে এই গ্র্যান্ড স্ল্যাম বাকিগুলোর থেকে আলাদা ৷

AUSTRALIAN OPEN
গতবছর অস্ট্রেলিয়ান ওপেন খেতাব হাতে সিনার (GETTY)
  • ঘাসের কোর্ট থেকে হার্ড কোর্টে: অস্ট্রেলিয়ান ওপেন আগে অনুষ্ঠিত হত উইম্বলডনের মতো ঘাসের কোর্টে ৷ 1988 সালে ঘাসের কোর্টের বদলে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয় হার্ড কোর্টে ৷ এর ফলে খেলার গতি যে শুধু বেড়েছে তা নয়, আধুনিক টেনিসের গতির সঙ্গে পাল্লা দিতে টুর্নামেন্টের এহেন বিবর্তন টেনিসের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে রয়েছে ৷
  • চর্চায় অস্ট্রেলিয়ান ওপেনের গরম: ভরা গ্রীষ্মে অনুষ্ঠিত হয়ে থাকে অস্ট্রেলিয়ান ওপেন ৷ ফলত দাবদাহের কারণে চর্চায় থাকে রড লেভার এরিনা ৷ কখনও কখনও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়ে যায় সেখানে ৷ যা অন্য কোনও গ্র্যান্ড স্ল্যামে দেখা যায় না ৷ ফলত প্লেয়ার এবং ম্য়াচ আধিকারিকদের সুরক্ষায় অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ বেশ কিছু নীতিও চালু করেছে ৷ যেমন প্রয়োজনে এরিনার ছাদ বন্ধ রেখে তাপমাত্রা কমিয়ে আনা হয়ে থাকে ৷ এমনকী তাপামাত্রা অতিরিক্ত হলে প্রয়োজনে ম্য়াচ বন্ধও রাখা হয় অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের তরফে ৷
  • রেকর্ড দর্শক উপস্থিতি: একটি গ্র্যান্ড স্ল্য়ামজুড়ে সর্বাধিক দর্শক উপস্থিতির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ঝুলিতেই ৷ 2020 সালে 8 লক্ষ 12 হাজারেরও বেশি দর্শক এসেছিলেন মেলবোর্ন পার্কে ম্য়াচ দেখতে ৷ যে কোনও গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এখনও পর্যন্ত যা সর্বাধিক ৷
AUSTRALIAN OPEN 2026
রড লেভার এরিনা (GETTY)
  • গ্র্যান্ড স্ল্যামের কনিষ্ঠ এবং জৈষ্ঠ্য চ্য়াম্পিয়ন: অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে বহু উল্লেখযোগ্য তথ্যের মধ্যে অন্যতম এটি ৷ কনিষ্ঠ এবং জৈষ্ঠ্য হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ঝুলিতে রেখেছেন যথাক্রমে মার্টিনা হিঙ্গিস এবং কেন রোজওয়াল ৷ সবচেয়ে বড় কথা দু'জনেই এই রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে ৷ 1997 সালে মেলবোর্ন পার্কে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে কনিষ্ঠ চ্য়াম্পিয়ন হয়েছিলেন প্রাক্তন মার্কিন টেনিস সুন্দরী মার্টিনা হিঙ্গিস ৷ তখন তাঁর বয়স ছিল মাত্র 16 ৷ তার অনেক আগে 1972 সালে 37 বছর দু'মাস বয়সে সবচেয়ে বয়স্ক হিসেবে খেতাব জিতেছিলেন অস্ট্রেলিয়ারই কেন রোজওয়াল ৷
MARTINA HINGIS
1999 সালে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব হাতে হিঙ্গিস (GETTY)
  • হ্যাপি স্ল্যাম: বন্ধুত্বপূর্ণ পরিবেশ, অনবদ্য ব্যবস্থাপনা এবং উষ্ণ আতিথেয়তা ৷ সবমিলিয়ে অন্য়ান্য় গ্র্যান্ড স্ল্যামের থেকে অনেকটা আলাদা অস্ট্রেলিয়ান ওপেন ৷ এইসব দেখেশুনে টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার অস্ট্রেলিয়ান ওপেনকে একসময় বলেছিলেন 'হ্য়াপি স্ল্যাম' ৷

আরও পড়ুন: