প্রত্য়াবর্তনে ঝোড়ো হাফসেঞ্চুরি, শ্রেয়স বোঝালেন তৈরি তিনি
শ্রেয়স মুগ্ধ করলেও বিজয় হাজারে ট্রফিতেও নিরাশ করলেন সূর্যকুমার যাদব ৷

Published : January 6, 2026 at 4:59 PM IST
জয়পুর, 6 জানুয়ারি: পাঁজরের চোট সারিয়ে প্রায় আড়াই মাস বাদে বাইশ গজে ফিরলেন শ্রেয়স আইয়ার ৷ আর প্রত্য়াবর্তনে বিজয় হাজারে ট্রফিতে ব্য়াট হাতে ঝড় তুললেন ভারতের সহঅধিনায়ক ৷ 53 বলে শ্রেয়সের 82 রানের বিস্ফোরক ইনিংসে হিমাচল প্রদেশকে 300 রানের টার্গেট দিল মুম্বই ৷
পাঁচদিন বাদে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে অভিযান শুরু করবে 'মেন ইন ব্লু' ৷ চোট সারিয়ে যে সিরিজে ফিরছেন শ্রেয়স ৷ আর কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে বিজয় হাজারেতে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের লিগের শেষ দু'টো ম্য়াচে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স ৷ যার প্রথমটি জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার ৷
বৃষ্টির কারণে এদিন মুম্বই বনাম হিমাচল ম্য়াচে ওভারসংখ্য়া কমে দাঁড়িয়েছে 33-এ ৷ বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে টস জিতে মুম্বইকে প্রথম ব্য়াটিংয়ে ডেকে পাঠায় হিমাচল ৷ যশস্বী জয়সওয়াল 15 রানে ফিরলেও তৃতীয় উইকেটে শ্রেয়সের সঙ্গে বড় রানের জুটি বাঁধেন আরেক ওপেনার মুশির খান ৷ যদিও সস্তায় আউট হন তাঁর দাদা সরফরাজ ৷ 73 রানে কুশল পালের শিকার হয়ে ফেরার আগে অধিনায়কের সঙ্গে জুটিতে 82 রান যোগ করেন মুশির ৷ তাঁর 51 বলের ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা ৷
𝘼𝙖𝙩𝙚 𝙝𝙞 𝙠𝙖𝙖𝙢 𝙨𝙝𝙪𝙧𝙪 𝙠𝙖𝙧 𝙙𝙞𝙮𝙚 🫡🔥#ShreyasIyer makes a roaring comeback from injury, turning out for Mumbai in the Vijay Hazare Trophy! 💪🏏
— Star Sports (@StarSportsIndia) January 6, 2026
Watch the Vijay Hazare Trophy on Star Sports Khel & JioHotstar pic.twitter.com/Gc1Ee2GEQ9
অন্যদিকে ভারতের সহঅধিনায়ক তাঁর ঝোড়ো 82 রানের ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দিলেন মুম্বইকে ৷ শ্রেয়সের ইনিংসে ছিল 10টি চার ও তিনটি ছয় ৷ তবে শ্রেয়স কামব্যাকেই ছন্দ ফিরে পেলেও আবারও ব্য়াট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব ৷ এদিন 18 বলে 24 রান করে সাজঘরে ফিরলেন ভারতের টি-20 অধিনায়ক ৷ সবমিলিয়ে 33 ওভারে নয় উইকেট হারিয়ে 299 রানের বিরাট স্কোর খাড়া করে গতবারের চ্যাম্পিয়নরা ৷

গত 25 অক্টোবর অজিভূমে সিরিজের তৃতীয় ওয়ান-ডে'তে ক্য়াচ ধরার সময় পাঁজরে চোট পেয়েছিলেন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বাধিক রানস্কোরার শ্রেয়স ৷ প্লীহায় রক্তক্ষরণও হয়েছিল তাঁর ৷ দিনকয়েক সিডনির হাসপাতালে ভর্তি থাকার পর দেশে ফিরেছিলেন মুম্বইকর ৷ এরপর গত নভেম্বরের শেষদিকে রিহ্য়াব শুরু হয়েছিল তাঁর ৷ শেষমেশ আড়াইমাস বাদে বাইশ গজে প্রত্যাবর্তন হল শ্রেয়সের ৷

