ETV Bharat / sports

ট্রেড উইন্ডোয় একইদিনে জোড়া ক্রিকেটার মুম্বইয়ে, লখনউ ছাড়লেন তারকা পেসার

শেরফান রাদারফোর্ডকে গুজরাত থেকে ছিনিয়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

SHARDUL THAKUR
শার্দূল ঠাকুর (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : November 13, 2025 at 7:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 13 নভেম্বর: রিটেলশন ডেডলাইনের আগে ট্রেড উইন্ডোয় বেশ কিছু তারকার দলবদল নিয়ে জল্পনা চলছে আইপিএল মহলে ৷ যার মধ্যে সঞজু স্যামসন এবং রবীন্দ্র জাদেজাকে নিয়ে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে সোয়্য়াপ ডিল নিয়ে চর্চা সবচেয়ে বেশি ৷ ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ 15 নভেম্বর ৷ তার 48 ঘণ্টা ট্রেড উইন্ডোয় প্রথম দলবদলটা হয়ে গেল 2026 আইপিএলের জন্য ৷ একইদিনে জোড়া ক্রিকেটারকে ঘরে তুলল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷

বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্ট থেকে তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে দলে নেওয়ার পর গুজরাত টাইটান্স থেকে শেরফান রাদারফোর্ডকেও ট্রেড করল 'পল্টন'রা ৷ মুম্বই অলরাউন্ডার শার্দূলের ইন্ডিয়ান্সে যোগদানের বিষয়টি এদিন নিশ্চিত করা হয়েছে আইপিএলের তরফে ৷ 2025-এর নিলামে অবিক্রিত থাকার পরেও পরিবর্ত হিসেবে শার্দূলকে দু'কোটি টাকায় কিনেছিল লখনউ ৷ সেই একই অর্থে তাঁকে এবার দলে নিল মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি ৷

2025 আইপিএলে 10 ম্য়াচ খেলে শার্দূলের ঝুলিতে ছিল 13টি শিকার ৷ এদিন বিবৃতিতে আইপিএল লিখেছে, "আইপিএলের 18তম সংস্করণে মুম্বইয়ের অলরাউন্ডারকে 2 কোটি টাকায় পরিবর্ত হিসেবে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্ট ৷ যেখানে 10টি ম্য়াচে অংশ নিয়েছিলেন তিনি ৷ একই মূল্যে অলরাউন্ডার যোগ দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সে ৷"

এখনও পর্যন্ত ছ'টি ফ্র্যাঞ্চাইজির হয়ে 105টি আইপিএল ম্য়াচ খেলেছেন শার্দূল ৷ কোটিপতি লিগে তাঁর সংগৃহিত উইকেটসংখ্যা 107 ৷ গতবছর মহসিন খান চোটের কারণে খেলতে না-পারায় পরিবর্ত হিসেবে নিলামে অবিক্রিত অলরাউন্ডারকে তড়িঘড়ি দলে অন্তর্ভুক্ত করেছিল সঞ্জীব গোয়েঙ্কা মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ৷

একইদিনে গুজরাত থেকে শেরফান রাদারফোর্ডকেও দলে নিশ্চিত করল মুম্বই ৷ গতবছর নিলামে 2.6 কোটি টাকায় ক্যারিবিয়ান ক্রিকেটারকে দলে নিয়েছিল গুজরাত ৷ 2025 আইপিএলে 13 ম্যাচে 291 রান করা পাওয়ার-হিটারকে সেই একই মূল্যে এবার ছিনিয়ে নিল 'পল্টন' শিবির ৷ এর আগে 2020 সালে মুম্বই স্কোয়াডে থাকলেও কোনও ম্য়াচ খেলেননি রাদারফোর্ড ৷ এছাড়া আইপিএলে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স শিবিরেও খেলেছেন এই বাঁ-হাতি ব্যাটার ৷

এদিকে মুম্বই এবং লখনউ সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের চুক্তিতেও সম্মত হয়েছে বলে ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্টে প্রকাশ ৷ অর্থাৎ, আসন্ন আইপিএলের আগে মুম্বই ছেড়ে লখনউয়ে পাড়ি দেওয়ার পথে অর্জুন ৷ গতবছর 30 লক্ষে সচিন-পুত্রকে দলে নিয়েছিল ইন্ডিয়ান্স ৷ কিন্তু তারকাখচিত দলে সেই অর্থে খেলার সুযোগ পাননি তিনি ৷ তাই আরও গেমটাইম অর্জুন যাতে পান, সেই লক্ষ্যেই এই ট্রেড ডিলে সম্মত হয়েছে দু'পক্ষ ৷

আরও পড়ুন: