জরিমানায় সায় নেই, পাক ক্রিকেটারদের দু'বছর নির্বাসনের ডাক আফ্রিদির
জরিমানার সিদ্ধান্ত পিসিবি'র ছোট চিন্তাভাবনা ৷ বললেন প্রাক্তন পাক অধিনায়ক ৷

Published : March 3, 2026 at 12:14 PM IST
হায়দরাবাদ, 3 মার্চ: চলতি টি-20 বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে ব্যর্থ পাকিস্তান ৷ সুপার-এইটের শেষ ম্য়াচে শ্রীলঙ্কাকে হারিয়েও সেমিফাইনালের টিকিট জোগাড় করতে পারেনি সলমন আলি আঘা অ্যান্ড কোম্পানি ৷ আর সেমিফাইনালে পৌঁছতে না-পারায় দেশে ফিরে জরিমানার মুখোমুখি পাক ক্রিকেটাররা ৷ কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করে লাভ নেই ৷ পরিবর্তে তাঁদের দু'বছর নির্বাসনে পাঠানোর নিদান দিলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি ৷
মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপে ব্যর্থতার জন্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের 50 লক্ষ টাকা (পাকিস্তানি মুদ্রায়) জরিমানা করেছে ৷ পিসিবি'র এই সিদ্ধান্তকে 'ছোট চিন্তাভাবনা' হিসেবে অভিহিত করেছেন শাহিদ আফ্রিদি ৷ সামা টিভি'কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, "এই সিদ্ধান্ত আমার বোধগম্য হল না ৷ এটা ছোট্ট চিন্তাভাবনা ৷ আমার মনে হয় এটা কোনও জরিমানাই নয় ৷" আফ্রিদির সংযোজন, "যে সকল ক্রিকেটাররা পারফর্ম করতে ব্যর্থ হয়েছে তাঁদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো হোক ৷ কয়েকজন এমন ক্রিকেটার রয়েছে যাঁদের দু'বছরের আগে দলে ফেরাই উচিত নয় ৷ ওটাই আসল শাস্তি ৷"
🚨 SHAHID AFRIDI REACTION ON PCB's 50 LAKH FINE 🚨
— Fan Account Richard Kettlebourogh (@RichKettle07) March 3, 2026
Shahid Afridi said - " this fine is absolutely correct. the players with worst performance should go back to domestic cricket and should only comeback after performing in domestic."
what's your take 🤔pic.twitter.com/UPv0ubrlvO
ইএসপিএন ক্রিকইনফো'র রিপোর্টে সোমবার পাক ক্রিকেটারদের জরিমানার বিষয়টি প্রকাশিত হয় ৷ রিপোর্টে এও বলা হয় যে, গ্রুপ পর্বে ভারতের কাছে 61 রানে হারের পরই ক্রিকেটারদের জরিমানার বিষয়টি ভেবে রেখেছিল নকভির ক্রিকেট বোর্ড ৷ সুপার-এইট থেকে বিদায়ের পর জরিমানা আরোপে আর দেরি করেনি তারা ৷ ক্রিকইনফো'র রিপোর্টে এও বলা হয়েছে, শেষ চারের যোগ্যতা অর্জনে সফল হলে ক্রিকেটারদের জরিমানার বিষয়টি প্রত্যাহারের পথে হাঁটত পিসিবি ৷ যদিও পাক ক্রিকেট বোর্ডের তরফে অফিসিয়ালি জরিমানার বিষয়ে কিছু বাইরে আসেনি এখনও ৷
সুপার-এইটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম ম্য়াচটি অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ৷ দ্বিতীয় ম্য়াচে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারে সলমন আলি আঘার দল ৷ হ্য়ারি ব্রুক সেঞ্চুরি করে পাকিস্তানকে একাই হারিয়ে দেন সেই ম্য়াচে ৷ শেষ ম্য়াচে শ্রীলঙ্কাকে হারালেও নেট রান-রেটে পিছিয়ে পড়ে 'মেন ইন গ্রিন' ৷ রান-রেট পাকিস্তানের তুলনায় ভালো থাকার সুবাদে সমসংখ্যক তিন পয়েন্ট নিয়েও সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড ৷

