ছাপিয়ে গেলেন 'বিরাট' রেকর্ড, সঞ্জুর ব্য়াটে মায়াবী ইডেনে হল একাধিক নজির
সঞ্জুর ব্য়াটিং-তাণ্ডবে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ে ফেলল টিম ইন্ডিয়া ৷

Published : March 2, 2026 at 1:52 PM IST
কলকাতা, 2 মার্চ: 'সিটি অব জয়' কলকাতার আনন্দ দ্বিগুণ করলেন সঞ্জু স্যামসন ৷ ফর্ম হাতড়ে বেড়ানো ছেলেটা রবিবাসরীয় ইডেনে যে ইনিংসটা খেললেন, তা ভারতের টি-20 বিশ্বকাপের ইতিহাসে লেখা হয়ে থাকবে স্বর্ণাক্ষরে ৷ ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল বলে কথা ৷ সেই ম্য়াচে দু'শো ছুঁই-ছুঁই রান তাড়া করা যে সে কথা নয় ৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিরুদ্ধে হিমশীতল মানসিকতার পরিচয় দিয়ে এদিন সঞ্জু বোঝালেন চ্য়াম্পিয়নরা ফিরে আসার জন্য বড় মঞ্চকেই বেছে নেয় ৷
50 বলে অপরাজিত 97 রান ৷ ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলকে সেমিফাইনালে তুলে মাঠ ছাড়লেন কেরল ব্য়াটার ৷ আর মায়াবী ইডেনে অজান্তেই তৈরি হয়ে গেল একগুচ্ছ রেকর্ড ৷ তা সে সঞ্জুর ব্যক্তিগত হোক কিংবা টিম ইন্ডিয়ার দলীয় ৷ একনজরে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সুপার-এইটের ম্য়াচে কোন কোন রেকর্ড তৈরি হল ক্রিকেটের নন্দনকাননে-
- 'বিরাট' নজির ভাঙলেন সঞ্জু: টি-20 বিশ্বকাপে রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় ব্য়াটার হিসেবে সর্বাধিক রানের ইনিংস এল সঞ্জু স্যামসনের ব্য়াটে ৷ তাঁর 50 বলে 97 রানের ইনিংস সাজানো 12টি চার ও চারটি ছ'য়ে ৷ আর এই ইনিংসে তিনি পিছনে ফেললেন বিরাট কোহলিকে ৷ 2016 বিশ্বকাপে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করে 82 রান এসেছিল কোহলির ব্য়াটে ৷ যা বিশ্বকাপে রান তাড়ার ক্ষেত্রে এতদিন ছিল সর্বাধিক ৷ এদিন ইডেনে সেই রেকর্ড নিজের নামে করলেন সঞ্জু ৷
A huge performance from Sanju Samson when India needed it most 🌟
— ICC (@ICC) March 2, 2026
Check out his highlights 👉 https://t.co/Av2lFkYFWX#T20WorldCup pic.twitter.com/9AmEfMf9AY
- টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস: সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ভারতীয় ব্য়াটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংসটি এদিন খেলে ফেললেন সঞ্জু ৷ মাত্র চার রানের জন্য সুরেশ রায়নার (101) নজির ছুঁতে ব্যর্থ হলেও রোহিত শর্মাকে (92 রান) ছাপিয়ে তালিকার দ্বিতীয়স্থানে উঠে এলেন কেরল ব্য়াটার ৷
টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক রান করা ভারতীয়:
- সুরেশ রায়না- 101, বনাম দঃ আফ্রিকা (2010)
- সঞ্জু স্যামসন- 97* বনাম ওয়েস্ট ইন্ডিজ (2026)
- রোহিত শর্মা- 92 বনাম অস্ট্রেলিয়া (2024)
- বিরাট কোহলি- 89 বনাম ওয়েস্ট ইন্ডিজ (2016)
Take a bow, Sanju Samson 🙇♂️#TeamIndia | #T20WorldCup | #MenInBlue | #INDvWI | @IamSanjuSamson pic.twitter.com/8sDSdkiIWw
— BCCI (@BCCI) March 1, 2026
- ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়: সঞ্জুর ব্য়াটে রবিবার ইডেনে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ে ফেলল টিম ইন্ডিয়াও ৷ এর আগে 2014 সালে দঃ আফ্রিকার বিরুদ্ধে 173 রান করে জয় এতদিন ছিল সর্বাধিক ৷ এদিন 196 রান তাড়া করে জয় উঠে এল তালিকার শীর্ষে ৷ সার্বিকভাবে ভারতের এই জয় বিশ্বকাপে সর্বাধিক রান তাড়া করার তালিকায় অবশ্য থাকবে তৃতীয়স্থানে ৷
বিশ্বকাপে সর্বাধিক রান তাড়া করে জয় (দলগত):
- ইংল্য়ান্ড- 230 বনাম দক্ষিণ আফ্রিকা (2016)
- দঃ আফ্রিকা- 206 বনাম ওয়েস্ট ইন্ডিজ (2007)
- ভারত- 196 বনাম বনাম ওয়েস্ট ইন্ডিজ (2026)
Sanju Samson scripts an innings for the ages to see India through to the #T20WorldCup semi-finals 👊
— ICC (@ICC) March 1, 2026
Watch highlights from every match of the ICC Men’s T20 World Cup on https://t.co/CPDKNxpgZ3 🎥https://t.co/pgVIlw2hgu
- সবচেয়ে বেশিবার শেষ চারে: টি-20 বিশ্বকাপে সর্বাধিকবার সেমিফাইনালে পৌঁছনোর নজিরও এদিন জুড়ে গেল ভারতের নামের পাশে ৷ এই নিয়ে ছ'বার বিশ্বকাপের শেষ চারে পৌঁছল তারা ৷ যদিও ছ'বার করে সেমিফাইনাল খেলার নজির রয়েছে পাকিস্তান ও ইংল্য়ান্ডের ঝুলিতেও ৷

