ETV Bharat / sports

বিশ্বজয় করে ফিরছে মেয়ে, পছন্দের নিরামিষ পদ রেঁধে অপেক্ষায় রিচার মা

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি সাক্ষাতে রাজধানী ঘুরে অবশেষে শুক্রবার ঘরের ফেরার পালা রিচার ৷ বিশ্বজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষককে স্বাগত জানাতে প্রস্তুত শিলিগুড়ি ৷

RICHA GHOSH HOUSE
শিলিগুড়িতে রিচার বাড়িতে উৎসবের মেজাজ (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : November 7, 2025 at 11:18 AM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 7 নভেম্বর: স্ট্রাইক রেট 133.52 ৷ আট ইনিংসে ব্য়াট হাতে সংগ্রহ 235 রান ৷ যার মধ্যে ফাইনালে 24 বলে 34 রানের ক্য়ামিয়ো কিংবা গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই 77 বলে 94 রানের বিস্ফোরক ইনিংস ৷ প্রথম বাঙালি হিসেবে বাইশ গজে বিশ্বকাপ জয়ে উইকেটরক্ষক রিচা ঘোষের অবদান অস্বীকার করে কার সাধ্য়ি ৷ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি সাক্ষাতে রাজধানী ঘুরে অবশেষে শুক্রবার ঘরের ফেরার পালা রিচার ৷ বিশ্বজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষককে স্বাগত জানাতে প্রস্তুত শিলিগুড়ি ৷ সকাল থেকেই সাজ-সাজ রব শহরের ঘোষ বাড়িতে ৷

রিচাকে বরণের অপেক্ষায় শিলিগুড়ি (ETV Bharat)

সকাল 10টা নাগাদ নয়াদিল্লি থেকে টেক-অফ করেছে রিচার বিমান ৷ বাগডোগরায় যা পৌঁছবে 12টা'র পর ৷ এরপর হোমটাউনে যে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার সংবর্ধনায় ভাসতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ সবমিলিয়ে সংবর্ধনার জোয়ার পেরিয়ে রিচার বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল ছুঁয়ে যাবে বলেই অনুমান ৷

ফুল দিয়ে সেজে উঠেছে বাড়ি ৷ সকাল থেকেই ঘরের মেয়েকে বরণের জন্য বাড়ির বাইরে বেজে চলেছে বাজনা ৷ বাগডোগরা বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে হাজির থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা ৷ তবে মেয়ের ঘরে ফেরায় সবচেয়ে বেশি ব্যস্ত রিচার মা শম্পা ঘোষ ৷ মেয়ের আবদার পূরণে সকাল থেকে হেঁশেলে নানা পদের সম্ভার আয়োজন করে চলেছেন তিনি ৷

RICHA GHOSH MOTHER
হেঁশেলে ব্যস্ত রিচার মা (ETV Bharat)

প্রাথমিকভাবে রিচার পছন্দসই ফ্রায়েড রাইস ও চিলি চিকেন বানানোর কথা থাকলেও পরে তা বদল হয়েছে ৷ হালকা ডাল-ভাত, শাক সবজি ও পনির দিয়েই মায়ের কাছে মধ্য়াহ্নভোজ সারার ইচ্ছেপ্রকাশ করেছেন রিচা, জানালেন শম্পা ঘোষ ৷ বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকে অভ্যর্থনায় ভাসতে চলেছেন বিশ্বজয়ী ভারতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷

RICHA GHOSH
বিশ্বজয়ের সেলিব্রেশন রিচার (IANS)

শুক্রবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানের রবীন্দ্র মঞ্চে রিচাকে নাগরিক সংবর্ধনা জানাবে শিলিগুড়ি পুরনিগম ৷ পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় 59টি সংগঠন ওই নাগরিক সভায় রিচাকে সংবর্ধনা জানাতে চলেছে ৷

বিশ্বজয়ের পর গত বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করে রিচা-সহ পুরো ভারতীয় দল ৷ বিশ্বজয়ের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন ভারতীয় ক্রিকেটাররা ৷ নরেন্দ্র মোদিকে বিশেষ জার্সিও উপহার দেয় ভারতীয় দল ৷ এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মিলিত হন ভারতীয় ক্রিকেটাররা ৷ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ক্রিকেটারদের সই সম্বলিত জার্সি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৷

আরও পড়ুন: