আইপিএলে আজ মহারণ, দ্বিতীয় খেতাবের লক্ষ্যে গুজরাত-বেঙ্গালুরু; রইল ম্য়াচ সংক্রান্ত তথ্যতালাশ
2026 আইপিএলের ফাইনাল আজ ৷ জেনে নিন ম্য়াচের বিভিন্ন খুঁটিনাটি তথ্য ৷

Published : May 31, 2026 at 2:39 PM IST
আমেদাবাদ, 31 মে: দু'মাসের দীর্ঘ লড়াই, নানা উত্থান-পতনের পর রবিবার আইপিএলের দশমী ৷ ফাইনালে মুখোমুখি রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স ৷ প্রথম দল যখন চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর কোটিপতি লিগে টানা দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে ৷ দ্বিতীয় দল অর্থাৎ, গুজরাত টাইটান্স তখন চার বছর বাদে ফের শিরোপা জয়ের খোঁজে ৷
গতবছর প্রথম খেতাব জেতা রয়্য়াল চ্য়ালেঞ্জার্সের পারফরম্য়ান্সে চলতি বছর চ্যাম্পিয়নের ছাপ ছিল স্পষ্ট ৷ সব বিভাগে ধারাবাহিক থেকে টানা দ্বিতীয়বার শিরোপা জয় থেকে আর এক ধাপ দূরে তারা ৷ এ প্রসঙ্গে অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বের দক্ষতা আলাদা করে প্রশংসাযোগ্য ৷ উল্লেখ্য, এই দু'টি দলই প্রথম দু'য়ে শেষ করে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল ৷ সেখানে টাইটান্সকে হেলায় হারিয়ে সরাসরি ফাইনালে প্রবেশ করেছে আরসিবি ৷
অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্য়ালসকে পর্যুদস্ত করে তৃতীয়বার ফাইনালে পৌঁছেছে টাইটান্স ৷ সেঞ্চুরি হাঁকিয়ে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শুভমন গিল ৷
- ফাইনালে আরসিবি'র সম্ভাব্য একাদশ: বেঙ্কটেশ আইয়ার, বিরাট কোহলি, দেবদূত পারিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জীতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জোশ হ্য়াজলউড, রশিক দার, ইমপ্য়াক্ট: রোমারিও শেফার্ড ৷
- টাইটান্সের সম্ভাব্য একাদশ: সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, ইমপ্য়াক্ট: প্রসিদ্ধ কৃষ্ণা ৷
🔊 Volume Up
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
Soak in the 𝙎𝙤𝙪𝙣𝙙𝙨 𝙤𝙛 𝙂𝙡𝙤𝙧𝙮 🎶
Tonight, we await our next champions 🏆#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/tP4eonvCOb
- মুখোমুখি পরিসংখ্য়ান: এ যাবৎ আইপিএলে ন'বার একে অপরের মুখোমুখি হয়েছে দু'দল ৷ পাঁচটি ম্য়াচ জিতে পাল্লা খানিকটা ভারী আরসিবি'র ৷ এর মধ্যে চলতি আইপিএলেই এর আগে তিনবার সাক্ষাত হয়েছে আরসিবি-টাইটান্সের ৷ সেখানেও 2-1 ব্যবধানে এগিয়ে কোহলিরা ৷
A journey filled with aura of 𝙙𝙚𝙛𝙚𝙣𝙙𝙞𝙣𝙜 𝙘𝙝𝙖𝙢𝙥𝙞𝙤𝙣𝙨 ❤️
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
Now 1️⃣ win away from a destination very few have touched 👉 🏆🏆
🎥 Presenting #RCB's 𝙍𝙤𝙖𝙙 𝙩𝙤 𝙁𝙞𝙣𝙖𝙡 👏#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT | @RCBTweets https://t.co/A1BZEVZcj9
- কখন শুরু ম্য়াচ: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স আইপিএল ফাইনালে মুখোমুখি হবে রবিবার সন্ধে সাড়ে 7টায় ৷ 7টায় অনুষ্ঠিত হবে টস ৷
The road has been long, the mission isn't over 🏆#GT one #Final step away from the second #TATAIPL title 🔥💙#TheFinalLeap | #RCBvGT | @gujarat_titanshttps://t.co/l2stCfOLY0
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
- পিচ রিপোর্ট: নরেন্দ্র মোদি স্টেডিয়াম এযাবৎ হাই-স্কোরিং সব ম্য়াচের সাক্ষী থেকেছে ৷ ফাইনালেও তার অন্যথা হচ্ছে না ৷ নতুন বলে বোলাররা খানিকটা সুবিধা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে পিচ থেকে সুবিধা পাবেন ব্য়াটাররাই ৷
- বৃষ্টির পূর্বাভাস: সর্বাধিক তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ফাইনালের দিন ৷ যা অনুরাগীদের জন্য সুখবর ৷

