ETV Bharat / sports

হতাশায় ছুড়লেন ব়্য়াকেট, উইম্বলডন থেকে ছিটকে গিয়ে কেঁদে ভাসালেন আন্দ্রেভা

সেন্টার কোর্টে বুধে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা'র কাছে তিন সেটের লড়াইয়ে হেরে যান ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন ৷ আন্দ্রেভা'র বিপক্ষে ম্য়াচের ফল 6-4, 5-7, 4-6 ৷

MIRRA ANDREEVA
হতাশ আন্দ্রেভা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 2, 2026 at 4:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

লন্ডন, 2 জুলাই: জুনের প্রথম সপ্তাহে ফরাসি ওপেনের লাল-সুরকির কোর্টে প্রথম মেজরটি এসেছিল তাঁর ঘরে ৷ এক মাস ঘুরতে না-ঘুরতে উইম্বলডনের ঘাসের কোর্টে দ্বিতীয় রাউন্ডের বেশি লম্বা হল না তাঁর দৌড় ৷ বুধবার বারবোরা ক্রেজিকোভা'র কাছে হেরে চেয়ার আম্পায়ারের দিকে হতাশায় ব়্য়াকেট ছুড়ে দেন রাশিয়ার বছর উনিশের তন্বী ৷

এখানেই শেষ নয় ৷ ম্য়াচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন আন্দ্রেভা ৷ সেন্টার কোর্টে এদিন চেক প্রজাতন্ত্রের (অধুনা চেকিয়া) বারবোরা ক্রেজিকোভা'র কাছে তিন সেটের লড়াইয়ে হেরে যান ফরাসি ওপেনের নয়া রানি ৷ আন্দ্রেভা'র বিপক্ষে ম্য়াচের ফল 6-4, 5-7, 4-6 ৷

জোড়া গ্র্যান্ড স্ল্যাম জয়ী ক্রেজিকোভার বিরুদ্ধে প্রথম সেট পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু দ্বিতীয় সেট চলাকালীন প্রতিদ্বন্দ্বী ড্রেসিংরুমে গিয়ে মেডিক্যাল টাইম-আউট নেওয়ার সিদ্ধান্তের পরই ছন্দে ঘাটতি শুরু হয় আন্দ্রেভার ৷ আম্পায়ারের কাছে ক্রেজিকোভা'র আচরণ নিয়ে অভিযোগও করেন তিনি ৷ কিন্তু লাভ হয়নি ৷ দ্বিতীয় সেট 7-5 ব্যবধানে জিতে ম্য়াচ নির্ণায়ক সেটে নিয়ে যান ক্রেজিকোভা ৷ এরপর তৃতীয় সেটে 6-4 ব্যবধানে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে প্রবেশ করেন দু'বছর আগে উইম্বলডনে খেতাবজয়ী আন্দ্রেভার চেক প্রতিদ্বন্দ্বী ৷

ম্য়াচের পর সাংবাদিক সম্মলনে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন রুশ কিশোরী ৷ এরপর তিনি বলেন, "আমি দুঃখিত ৷ এই অবস্থা কাটতে দিনদু'য়েক সময় লাগবে ৷ তারপর আমি অনুশীলনে ফিরব ৷ আমি জানি না পরবর্তী কোন টুর্নামেন্টে অংশ নেব ৷ এ ব্যাপারে আমার টিমের সঙ্গে কথা বলতে হবে ৷" আন্দ্রেভা'র সংযোজন, "ও (ক্রেজিকোভা) দারুণ খেলেছে আজ ৷ আমার অনেক ভুলচুক হয়েছে ৷ তবে মনে হয় আমি আরও ভালো খেলতে পারতাম ৷"

আন্দ্রেভা হারলেও বুধবারই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছে যান আরিনা সাবালেঙ্কা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকার্টনি কেসলারের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় তুলে নেন তিনি ৷ তবে লম্বা চলে দ্বিতীয় সেটের টাইব্রেকার ৷ 11-9 ব্যবধানে তা জিতে পরের রাউন্ডে পৌঁছন বেলারুশ-কন্য়া ৷ তাঁর পক্ষে ম্য়াচের ফল 6-1, 7-6 (11-9) ৷ পুরুষ সিঙ্গলসে প্রত্যাশামতো পরের রাউন্ডে পৌঁছেছেন পয়লা নম্বর জ্য়ানিক সিনার ও কিংবদন্তি নোভার জকোভিচ ৷

দু'জনেই জেতেন স্ট্রেট সেটে ৷ পর্তুগালের নুনো বর্জেসের বিরুদ্ধে সিনারের পক্ষে ফলাফল 7-6 (4), 7-6 (2), 6-4 ৷ অন্যদিকে গ্রিক তারকা স্তেফানোস সিৎসিপাস'কে 'জোকার' হারান 6-3, 6-4, 6-2 ব্যবধানে ৷

আরও পড়ুন: