বিশ্বজয়ের মাঠে মুখোমখি স্মৃতি-হরমনপ্রীত, কোথায় দেখবেন ডব্লিউপিএলের উদ্বোধনী ম্যাচ ?
আরসিবি'র সঙ্গে সাতবারের মুখোমুখি সাক্ষাতে 4-3 ব্যবধানে সামান্য এগিয়ে রয়েছে এমআই ৷

Published : January 9, 2026 at 3:47 PM IST
হায়দরাবাদ, 9 জানুয়ারি: জাতীয় দলের জার্সি ছেড়ে এবার ডব্লিউপিএল বৃত্তে মহিলা ক্রিকেট ৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের মহিলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের চতুর্থ সংস্করণ ৷ যার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ অর্থাৎ, বিশ্বজয়ের দু'মাস বাদে বিশ্বজয়ের মাঠেই আমনে-সামনে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহঅধিনায়ক স্মৃতি মন্ধনা ৷
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে পাঁচম্য়াচের টি-20 সিরিজে চুনকাম করে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তুতি সেরেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ সেদিক থেকে দেখতে গেলে ডব্লিউপিএলের শুরুতে মুখোমুখি লিগের দুই চ্যাম্পিয়নরা ৷ কারণ, এই দুই ফ্র্যাঞ্চাইজি ছাড়া এখনও পর্যন্ত কোনও দল খেতাব জেতেনি মেয়েদের লিগে ৷ 2025 ডব্লিউপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে খেতাব জিতেছিল মুম্বই ৷ 2024-এর ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথম খেতাব ঘরে তুলেছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স ৷ সবমিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ছে মহিলা প্রিমিয়র লিগের ৷
- মুখোমুখি সাক্ষাত: ডব্লিউপিএলে দু'দলের সাক্ষাতের পরিসংখ্যানও বেশ হাড্ডাহাড্ডি ৷ যেখানে সাতবারের মুখোমুখিতে 4-3 ব্যবধানে সামান্য এগিয়ে রয়েছে মুম্বই ৷
- নস্ট্যালজিক স্মৃতি: বিশ্বজয়ের মাঠে ডব্লিউপিএলে খেতাব পুনরুদ্ধার করার অভিযান শুরু করছে দল ৷ স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ আরসিবি অধিনায়িকা স্মৃতি মন্ধনা ৷ মরশুম শুরুর আগে তিনি বলেন, "যখনই আমি এই মাঠে প্রবেশ করি আমার মনে পড়ে যায় কোথায় দাঁড়িয়ে শেষ ক্য়াচটা নিয়েছিল হরমনপ্রীত ৷ সবে তো কয়েকটাদিন হয়েছে ৷ কিন্তু 20 বছর বাদেও যদি এই মাঠে প্রবেশ করি আমাদের মাথায় ঘুরবে 2 নভেম্বর কী হয়েছিল ৷"
𝗖𝘂𝗿𝘁𝗮𝗶𝗻 𝗿𝗮𝗶𝘀𝗲𝗿 𝗼𝗿 𝗻𝗼𝘁, 𝘁𝗵𝗶𝘀 𝗼𝗻𝗲’𝘀 𝗮 𝗯𝗹𝗼𝗰𝗸𝗯𝘂𝘀𝘁𝗲𝗿. 🎬🔥
— Royal Challengers Bengaluru (@RCBTweets) January 9, 2026
First encounter. First chance to make an impression this #WPL2026. 🙌
We ride together, 12th Man Army. Who’s excited for Game Day? 🤩#PlayBold #ನಮ್ಮRCB #MIvRCB pic.twitter.com/UmvwrNsfiu
- নেই পেরি: মরশুম শুরুর আগে অবশ্য আচমকা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন আরসিবি'র অজি অলরাউন্ডার এলিস পেরি ৷ তবে তাঁকে ছাড়াও বেশ শক্তিশালী আরসিবি স্কোয়াড ৷ নিলামে ইংরেজ পেসার লরেন বেল, দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক, অজি ব্যাটার জর্জিনা ভোল, ভারতীয় স্পিনার রাধা যাদবদের কিনে ঘাটতি পূরণ করেছে তাঁরা ৷ নজর থাকবে গতবছর চোটের কারণে টুর্নামেন্ট মিস করা স্পিন বোলিং-অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিলের দিকেও ৷
𝗟𝗘𝗧. 𝗧𝗛𝗘. 𝗚𝗔𝗠𝗘𝗦. 𝗕𝗘𝗚𝗜𝗡. 🏆🥳
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026
Drop your predictions for #TATAWPL 2026 ✍️#KhelEmotionKa | #MIvRCB pic.twitter.com/EKq2azMOnZ
- কোর টিম ধরে রেখেছে মুম্বই: অন্যদিকে খেতাব ধরে রাখার লক্ষ্যে কোর টিমেই আস্থা রেখেছে দু'বারের চ্য়াম্পিয়ন মুম্বই ৷ তবে নিলামে মহিলা ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি (402) অ্যামিলিয়া কের, শাবনিম ইসমাইলদের মতো তারকাদের অন্তর্ভুক্তিও হয়েছে হরমনপ্রীত নেতৃত্বাধীন স্কোয়াডে ৷
New-look teams 🙌
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026
The battle restarts 🔄
Who will top the points table in 2026? 🤔#TATAWPL | #KhelEmotionKa | #MIvRCB pic.twitter.com/DbVUNmg5CY
- ম্য়াচ কোথায়, কখন শুরু: 2026 উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্য়াচ শুরু শুক্রবার সন্ধে সাড়ে 7টায় ৷ টস অনুষ্ঠিত হবে সন্ধে 7টায় ৷ স্মৃতি বনাম হরমনপ্রীতের দলের লড়াই হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৷
- কোথায় দেখা যাবে ম্য়াচ: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্সের ম্য়াচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং অনুরাগীরা উপভোগ করতে পারবেন জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে ৷

