SA vs NZ: অ্যালেন-ঝড়ে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

Published : March 4, 2026 at 6:56 PM IST
|Updated : March 4, 2026 at 10:09 PM IST
ইডেন গার্ডেন্সে গো-হারা দক্ষিণ আফ্রিকা ৷ দুই ওপেনারের ব্য়াটিং-ঝড়ে দ্বিতীয়বার কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড ৷ 33 বলে অপরাজিত 100 করলেন ফিন অ্যালেন ৷ 58 রান এল টিম সেইফার্টের ব্য়াটে ৷ 12.5 ওভারে 170 রান তাড়া করে ম্য়াচ জিতল 'ব্ল্য়াকক্যাপস' ৷ তাও আবার নয় উইকেটে ৷
LIVE FEED
দঃ আফ্রিকাকে ধরাশায়ী করে ফাইনালে কিউয়িরা
মাত্র 12.5 ওভারে 170 রান তাড়া করে টি-20 বিশ্বকাপের ফাইনালে চলে গেল কিউয়িরা ৷ 33 বলে বিস্ফোরক সেঞ্চুরি ওপেনার ফিন অ্যালেনের ৷ যা বিশ্বকাপে দ্রুততম ৷ নয় উইকেটে সেমিফাইনাল জিতল নিউজিল্য়ান্ড ৷
ন'ওভারে নিউজিল্যান্ডের রান বিনা উইকেটে 117
ইডেনে মারমুখী দুই কিউয়ি ওপেনার ৷ হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দু'জনেই ৷ ন'ওভারে কিউয়িদের রান 117 ৷
ইডেনে সেইফার্ট-অ্যালেন ঝড়
রান তাড়া করতে নেমে ইডেনে ঝোড়ো ব্য়াটিং টিম সেইফার্ট ও ফিন অ্য়ালেনের ৷ ছয় ওভারে বিনা উইকেটে 84 রান তুলে ফেলল 'ব্ল্য়াকক্যাপস' ৷ এর মধ্যে ষষ্ঠ ওভারে এল 22 রান ৷ 15 বলে 43 রানে অপরাজিত অ্যালেন ৷
দারুণ শুরু দুই কিউয়ি ওপেনারের
170 রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে বিনা উইকেটে 37 রান তুলল নিউজিল্যান্ড ৷
ফাইনাল নিশ্চিত করতে কিউয়িদের চাই 170 রান
শেষ ওভারে জোড়া উইকেট হারাল দঃ আফ্রিকা ৷ তবু মার্কো জানসেনের দুরন্ত হাফসেঞ্চুরিতে স্কোরবোর্ডে আট উইকেট হারিয়ে 169 রান তুলল নিউজিল্যান্ড ৷ 30 বলে অপরাজিত 55 করলেন জানসেন ৷ মারলেন দু'টি চার ও পাঁচটি ছক্কা ৷
স্টাবসকে ফেরালেন ফার্গুসন
19তম ওভারের প্রথম বলে ট্রিস্টান স্টাবসকে (24 বলে 29) ফেরালেন লকি ফার্গুসন ৷ 150 রানে ষষ্ঠ উইকেট হারাল দঃ আফ্রিকা ৷ ভাঙল জানসেন-স্টাবসের 73 রান পার্টনারশিপ ৷ তবে ক্রিজে রয়েছেন জানসেন ৷ 27 বলে হাফসেঞ্চুরি করলেন তিনি ৷
এক ওভারে 22 রান খরচ করলেন নিশম
18 ওভারে পাঁচ উইকেটে 150 ছুঁল দঃ আফ্রিকা ৷ জানসেন-স্টাবস লড়াইয়ে ফেরাল দঃ আফ্রিকাকে ৷
17 ওভারে 15 রান এল দঃ আফ্রিকার ঘরে
ভালো ওভার দঃ আফ্রিকার জন্য ৷ 17 ওভারে ম্য়াট হেনরিকে মেরে 15 রান নিলেন ট্রিস্টান স্টাবস ও মার্কো জানসেন ৷ 21 বলে 29 রানে অপরাজিত জানসেন ৷
দারুণ বোলিং স্য়ান্টনারের
উইকেট না-পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে দঃ আফ্রিকার রান বেঁধে রাখলেন মিচেল স্য়ান্টনার ৷ চার ওভারে মাত্র 25 রান দিলেন কিউয়ি অধিনায়ক ৷ 16 ওভার শেষে দঃ আফ্রিকা 113/5 ৷
টানছেন জানসেন
17 বলে 20 রানে অপরাজিত মার্কো জানসেন ৷ 15 ওভারে পাঁচ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলল 108 ৷ দারুণ পারফরম্য়ান্স কিউয়ি বোলারদের ৷
13 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 91 তুলল দঃ আফ্রিকা
শেষ তিন ওভারে মাত্র 14 রান এল দঃ আফ্রিকার ঘরে ৷ 13 ওভার শেষে প্রোটিয়াদের রান 99/5 ৷ ক্রিজে মার্কো জানসেন ও ট্রিস্টান স্টাবস ৷
মিলারের পর আউট ব্রেভিস
আক্রমণাত্মক রূপ ধারণ করতেই ডেওয়াল্ড ব্রেভিসকে ফেরালেন জিমি নিশম ৷ বেবি এবি'কে 34 রানে ফেরালেন তিনি ৷ 77 রানে পঞ্চম উইকেট হারাল গতবারের রানার্সরা ৷
মিলারকে হারিয়ে বিপাকে দঃ আফ্রিকা
তিন রানে জীবন পেলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ 'কিলার' মিলার ৷ 6 রানে ফিরলেন বিধ্বংসী ব্যাটার ৷ 10 ওভার শেষে দঃ আফ্রিকার রান চার উইকেটে 77 ৷
তৃতীয় উইকেট গেল প্রোটিয়াদের
প্রথম ওভারে এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন রাচিন রবীন্দ্র ৷ দারুণ ক্য়াচ তালুবন্দি করলেন ডারিল মিচেল ৷ মন্থর ইনিংস খেলে আউট হলেন দঃ আফ্রিকা অধিনায়ক (20 বলে 18) ৷ আট ওভার শেষে প্রোটিয়াদের রান তিন উইকেটে 57 ৷
সাত ওভার শেষে দঃ আফ্রিকার রান দুই উইকেটে 52
অষ্টম ওভারে রাচিন রবীন্দ্রকে আক্রমণে নিয়ে এলেন মিচেল স্য়ান্টনার ৷ সপ্তম ওভারে পঞ্চাশ পেরোল গতবারের রানার্স দঃ আফ্রিকার রান ৷
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রোটিয়ারা
ষষ্ঠ ওভার শেষে দুই উইকেট হারিয়ে 48 তুলল দক্ষিণ আফ্রিকা ৷ 16 রানে অপরাজিত মার্করাম, 12 রানে ব্য়াট করছেন ব্রেভিস ৷
চার ওভার শেষে দঃ আফ্রিকা 28/2
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে দঃ আফ্রিকা ৷ ইনিংস বিল্ড-আপের চেষ্টায় অধিনায়ক এইডেন মার্করাম ও ডেওয়াল্ড ব্রেভিস ৷
আউট ডি'কক-রিকেলটন
দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা ৷ কুইন্টন ডি'কক (10) এবং রায়ান রিকেলটনকে (0) ফেরালেন কোল ম্য়াকনখি ৷
তিনটি পরিবর্তন দঃ আফ্রিকার
সুপার-এইটের শেষ ম্য়াচের একাদশে তিন-তিনটি পরিবর্তন নিয়ে নামল প্রোটিয়ারা ৷ একাদশে প্রত্য়াবর্তন হল মার্কো জানসেন, কাগিসো রাবাদা এবং কেশব মহারাজের ৷
সেমিতে টস জিতল কিউয়িরা
ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথম সেমিফাইনালে রান তাড়া করার সিদ্ধান্ত নিল নিউজিল্য়ান্ড ৷ একাদশে একটি পরিবর্তন করল তারা ৷ ইশ সোধির বদলে এলেন জিমি নিশম ৷

