IND vs WI: ক্যারিবিয়ানদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে টিম ইন্ডিয়া

Published : March 1, 2026 at 6:08 PM IST
|Updated : March 1, 2026 at 10:56 PM IST
কলকাতা, 1 মার্চ: ইডেন গার্ডেন্সে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে টিম ইন্ডিয়া ৷ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 196 রানের টার্গেট তাড়া করে পাঁচ উইকেটে ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া ৷ 97 রান করে ম্য়াচের সেরা সঞ্জু স্যামসন ৷ 5 মার্চ দ্বিতীয় সেমিতে ইংল্য়ান্ডের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল ৷
LIVE FEED
সঞ্জুর ব্য়াটে সেমিফাইনালে ভারত
97 রানে অপরাজিত থেকে ভারতকে সেমিফাইনালে তুললেন সঞ্জু স্য়ামসন ৷ পাঁচ উইকেট হারিয়ে 196 রানের টার্গেট তাড়া করে জিতল ভারত ৷
তিন ওভারে ভারতের চাই 25 রান
মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনালের যোগ্যতা অর্জনের খুব কাছে ভারত ৷ শেষ তিন ওভারে চাই 25 রান ৷ ক্রিজে 81 রানে অপরাজিত সঞ্জু ৷
তিলকের উইকেট হারাল ভারত
দুরন্ত ক্যাচে তিলক বর্মাকে ফেরালেন শিমরন হেটমেয়ার ৷ 15 বলে 27 রানে ফিরলেন বাঁ-হাতি ব্য়াটার ৷ 15 ওভার শেষে ভারতের রান 146/4 ৷
ক্রিজে সঞ্জু-তিলক
13 ওভার শেষে তিন উইকেটে ভারতের রান 121 ৷ জয়ের জন্য চাই 75 রান ৷ 63 রানে ক্রিজে সঞ্জু ৷
সূর্যকে ফেরাল জোসেফ
16 বলে 18 রানে সূর্যকুমার যাদবকে ফেরালেন সামার জোসেফ ৷
হাফসেঞ্চুরি সঞ্জুর
মোক্ষম সময় ফর্মে ফিরলেন সঞ্জু ৷ 26 বলে বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কের ব্য়াটার ৷ 10 ওভার শেষে দুই উইকেট হারিয়ে 98 রান তুলল ভারত ৷
ছ'ওভারে ভারত 53/2
অভিষেক শর্মা ও ঈশান কিষাণের উইকেট হারিয়ে পাওয়ার-প্লে'তে 53 রান তুলল ভারত ৷ 24 রানে অপরাজিত সঞ্জু স্যামসন, তিন রানে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব ৷
ফিরলেন ঈশানও
পঞ্চম ওভারে 41 রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত ৷ অভিষেকের পর 10 রানে জেসন হোল্ডারের শিকার ঈশান ৷ ইডেনে চাপে ভারত ৷
আউট অভিষেক শর্মা
তৃতীয় ওভারে আকিল হোসেনের শিকার হলেন অভিষেক ৷ জোড়া ক্যাচ মিসের পর 10 রানে ফিরলেন তিনি ৷
রান তাড়া শুরু ভারতের
196 রান তাড়া করতে নেমে প্রথম ওভার শেষে বিনা উইকেটে পাঁচ রান ভারতের ৷
ক্যাচ-মিস ভোগাল ভারতকে
তিনটি ক্যাচ-মিস ৷ একটি সহজ রানআউটের সুযোগ হাতছাড়া ৷ গুরুত্বপূর্ণ ম্য়াচে জঘন্য ফিল্ডিং করল ভারতীয় দল ৷ একাই জোড়া ক্যাচ ফেললেন অভিষেক শর্মা ৷

শেষ পাঁচ ওভারে 70 রান দিলেন ভারতীয় বোলাররা
পঞ্চম উইকেটে অবিভক্ত 76 রানের জুটি দু'শোর কাছাকাছি পৌঁছে দিল ওয়েস্ট ইন্ডিজের রান ৷ 22 বলে 37 রানে অপরাজিত রইলেন হোল্ডার ৷ 19 বলে 34 রানে নটআউট রইলেন পাওয়েল ৷
প্রথম ব্য়াট করে 195 রান তুলল ক্যারিবিয়ানরা
ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে প্রথম ব্য়াট করে চার উইকেটে 195 রান তুলল ক্য়ারিবিয়ানরা ৷ শেষ চারে যেতে ভারতের চাই 196 রান ৷ চার ওভারে 36 রান দিয়ে দুই উইকেট নিলেন বুমরা ৷
দু'শোর খোঁজে ওয়েস্ট ইন্ডিজ
20 বলে 50 রানের জুটি জেসন হোল্ডার ও রোভমান পাওয়েলের ৷ 18 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান চার উইকেটে 175 ৷
এক ওভারে 24 রান দিলেন আর্শদীপ
17তম ওভারে দেড়শো পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের রান ৷ 16তম ওভারে এসে 24 রান খরচ করলেন বাঁ-হাতি পেসার আর্শদীপ ৷ 11 বলে 21 রানে অপরাজিত প্রাক্তন নাইট তারকা পাওয়েল ৷
রাদারফোর্ডকে ফেরালেন হার্দিক
চতুর্থ উইকেট হারাল ক্য়ারিবিয়ানরা ৷ 14 রানে শেরফান রাদারফোর্ডকে ফেরালেন হার্দিক পান্ডিয়া ৷ দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ ৷
14 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ 119/3
তিন ওভার সম্পূর্ণ করলেন মিস্ট্রি স্পিনার বরুণ ৷ 14 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটে 119 ৷ 14 রানে অপরাজিত রাদারফোর্ড, তিন রানে ব্য়াটিং করছেন পাওয়েল ৷
একই ওভারে আউট হেটমেয়ার-চেজ
দ্বাদশ ওভারে শিমরন হেটমেয়ার ও রস্টন চেজের উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ ৷ একশো পেরিয়ে তিন উইকেটের পতন ক্য়ারিবিয়ানদের ৷ হেটমেয়ার ফিরলেন 12 বলে 27 রানে ৷ চেজ করলেন 25 বলে 40 ৷ তাঁর দুরন্ত ক্যাচ নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার ৷
বিশ্বকাপে সর্বাধিক ছক্কার নজির হেটমেয়ারের
পাক ওপেনার শাহিবজাদা ফারহানকে পিছনে ফেলে চলতি টি-20 বিশ্বকাপে সর্বাধিক 19 ছক্কা হাঁকানোর নজির গড়লেন শিমরন হেটমেয়ার ৷ 11 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ 99/1
বড় রানের লক্ষ্যে ক্য়ারিবিয়ানরা
10 ওভার শেষে এক উইকেট হারিয়ে 82 রান তুলল ওয়েস্ট ইন্ডিজ ৷ 38 রানে অপরাজিত চেজ, হেটমেয়ার ব্যাটিং করছেন 9 রানে ৷
হোপকে ফেরালেন বরুণ
মন্থর ইনিংস খেলে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ (32) ৷ নবম ওভারে 68 রানে প্রথম উইকেট হারাল ক্য়ারিবিয়ানরা ৷ চেনা ইডেনে বিপক্ষকে প্রথম ঝটকা দিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷
পাওয়ার-প্লে'তে অসফল ভারতীয় বোলাররা
পাওয়ার-প্লে'তে বিপক্ষের কোনও উইকেট তুলতে ব্যর্থ ভারতীয় বোলাররা ৷ ওয়েস্ট ইন্ডিজ কোনও উইকেট না-হারিয়ে তুলল 45 রান ৷
ক্যাচ ফেললেন অভিষেক
ক্যারিবিয়ান ওপেনার রস্টন চেজের ক্য়াচ ফেললেন অভিষেক শর্মা ৷ প্রথম উইকেট এখনও অধরা ভারতের ৷ পাঁচ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ 35/0 ৷
রান-আউটের সুযোগ হাতছাড়া
তৃতীয় ওভারে রস্টন চেজের সহজ রান-আউটের সুযোগ হাতছাড়া করলেন বরুণ চক্রবর্তী ৷ ভুল এন্ডে বল থ্রো করলেন তিনি ৷ তিন ওভার শেষ ক্য়ারিবিয়ানদের রান বিনা উইকেটে 23 ৷
দ্বিতীয় ওভারে 10 রান দিলেন হার্দিক
দু'ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ 13/0 ৷ পান্ডিয়াকে একটি ছক্কা হাঁকালেন হোপ ৷
ভারতের হয়ে বোলিংয়ে ওপেন আর্শদীপের
প্রথম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে তিন ৷
বেল বাজিয়ে খেলা শুরু করলেন ম্য়াথু হেডেন
প্রথা মেনে ইডেনে বেল বাজিয়ে শুরু হল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ ৷ বেল বাজালেন প্রাক্তন কিংবদন্তি ম্য়াথু হেডেন ৷ হোপের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের গোড়াপত্তন করছেন চেজ ৷
ক্যারিবিয়ানদের হয়ে ওপেনিংয়ে কে ?
গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনার ব্র্য়ান্ডন কিং'কে একাদশে রাখল না ওয়েস্ট ইন্ডিজ ৷ তাহলে ক্য়ারিবিয়ানদের ওপেনিংয়ে কে ?
দঃ আফ্রিকার একাদশ: শাই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), রস্টন চেজ, শিমরন হেটমেয়ার, রোভমান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, আকিল হোসেন, গুডাকেশ মোতি, সামার জোসেফ ৷
একনজরে ভারতীয় একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্য়াটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং ৷
অপরিবর্তিত একাদশ ভারতের
ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে রান তাড়া করার সিদ্ধান্ত সূর্যকুমার যাদবের ৷ কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নামল ভারত ৷ ক্য়ারিবিয়ান একাদশে একটি পরিবর্তন ৷ ব্র্য়ান্ডন কিং'য়ের পরিবর্তে একাদশে এলেন আকিল হোসেন ৷
জিম্বাবোয়েকে হারাল দঃ আফ্রিকা
দিনের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে পাঁচ উইকেটে হারাল দঃ আফ্রিকা ৷ গ্রুপ শীর্ষে শেষ করায় ইডেনে প্রথম সেমিফাইনাল খেলবে প্রোটিয়ারা ৷ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷
ইডেনে আন্তর্জাতিক টি-20'তে সর্বাধিক স্কোর
ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সর্বাধিক টি-20 (আন্তর্জাতিক) রানের দলগত ইনিংসটি এসেছে চলতি বিশ্বকাপেই ৷ ইতালির বিরুদ্ধে স্কটল্যান্ড তুলেছিল চার উইকেটে 207 ৷ তবে অভিজাত স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-20'তে প্রথম ইনিংস দলগত গড় রান 161 ৷ শিশির-ফ্যাক্টরের কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে টস ৷ যা আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে ৷
পরিসংখ্যানে স্বস্তি ভারতের
1983 সালের পর থেকে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও ম্য়াচ হারেনি ভারত ৷ 11টি ম্য়াচের মধ্যে চারটি টি 20-সহ ন'টি ম্য়াচ জিতেছে তারা ৷ বাকি দু'টি ড্র ৷

