ETV Bharat / sports

জয়হিন্দ ! বাইশ গজে বিশ্বসেরা মেয়েরা

South Africa captain
দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন লরা উলভার্ট (ছবি-এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : November 2, 2025 at 9:04 PM IST

|

Updated : November 3, 2025 at 2:25 AM IST

Choose ETV Bharat

হরমনপ্রীতদের হাত ধরে ভারতের মহিলা ক্রিকেটে রচিত হল এক গৌরবগাঁথা। সাক্ষী থাকলো মায়ানগরী। কপিল দেব অ্যান্ড কোম্পানির মতোই চিরদিন ভারতের মহিলা ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে যাবেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ থেকে শুরু করে দীপ্তি শর্মারা। যেমন 2011 সালে ধোনির বিশ্বজয় কপিলের কৃতিত্ব ম্লান করতে পারেনি, ঠিক তেমনি ভবিষ্যতে ভারতের মেয়েরা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও হরমনপ্রীতদের নাম থেকে যাবে ইতিহাসের পাতায়। রবিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরমনপ্রীতদের লড়াই ভারতীয় মহিলা ক্রিকেটে যে নবজাগরণের সূচনা করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দেশের বিশ্বজয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন বঙ্গতনয়া রিচা ঘোষ । বিশ্বসেরা হওয়ার মঞ্চে বারবার জ্বলে উঠেছে শিলিগুড়ির এই মেয়ের ব্যাট। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনাবিল আনন্দে মেতে ওঠেন ভারতকন্যারা। ম্যাচের পর কোচ অমল মজুমদারের পা ধরে হরমনপ্রীতের শ্রদ্ধা যেন এক অনন্য গুরুদক্ষিণা। বছর দুয়েক আগে ভারতীয় মহিলা ক্রিকেটের দায়িত্ব নেওয়া গুরু অমলের কৃতিত্বও কম নয়। দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলা ঝুলন গোস্বামীকেও জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন হরমনপ্রীত ও স্মৃতি মন্ধনারা। সেই কান্নায় মিশে ছিল কৃতজ্ঞতা আর জয়ের উচ্ছ্বাস। হরমনপ্রীতদের বিশ্বজয়ে রবিবারের মায়ানগরীর রাত হয়ে ওঠে মোহময়ী। যে সমাজে এখনও মেয়েদের 'দাবিয়ে' রাখা হয়, সেই তাঁরাই মধ্যরাতেও দাপিয়ে বেড়ালেন টিনসেল টাউন।

LIVE FEED

1:07 AM, 3 Nov 2025 (IST)

শুভেচ্ছা জানালেন মমতা

আজ আমাদের উইমেন ইন ব্লু যেভাবে বিশ্বকাপ ফাইনালে জয় পেয়েছে, তার জন্য সারা দেশ তাদের নিয়ে গর্বিত, যা অবিশ্বাস্য । পুরো টুর্নামেন্ট ধরে তারা যে লড়াইটা লড়েছে এবং যে দাপট দেখিয়েছে, তা বহু প্রজন্মের তরুণীদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে । ওঁরাই আমাদের হিরো । আরও অনেক বড় জয় অপেক্ষা করছে । আমরা আপনাদের পাশে আছি।

12:53 AM, 3 Nov 2025 (IST)

ম্যাচের সেরা শেফালী, সিরিজের দীপ্তি

87 রান করে ও বল হাতে দুই উইকেট নিয়ে বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা শেফালী বর্মা। ফাইনালের পাশাপাশি টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্মেন্সে বিশ্বকাপের সেরা পুরস্কার পেলেন দীপ্তি শর্মা। 9 ইনিংসে 215 রান ও 22টি উইকেট দীপ্তির ঝুলিতে।

FINAL
বছর দুয়েক আগে ভারতীয় মহিলা ক্রিকেটের দায়িত্ব নেন অমল মজুমদার (ছবি: পিটিআই)

12:44 AM, 3 Nov 2025 (IST)

উচ্ছ্বসিত ক্রিকেট-ঈশ্বর

ভারতের মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর । ক্রিকেট-ঈশ্বর মনে করেন, গোটা দেশকে গর্বিত করেছেন ভারতের মেয়েরা । তাঁর অনুমান 1983 সালে ভারতের বিশ্বজয় যেভাবে দেশকে ক্রিকেট খেলার অনুপ্রেরণা দিয়েছিল এদিনের জয়ও সেই কাজটাই করবে । এই জয় দেখে অনুপ্রেরণা নিয়ে দেশের হাজার হাজার মেয়ে বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখবে ।

12:30 AM, 3 Nov 2025 (IST)

হরমনপ্রীতদের অভিনন্দন বার্তা মোদির

বিশ্বজয়ের পর ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, "বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য জয় পেল ভারত । ভারতীয় খেলায় দক্ষতার পাশাপাশি ছিল আত্মবিশ্বাসের ঝলক । গোটা বিশ্বকাপেই দারুণ খেলেছেন ভারতীয় মেয়েরা । তাঁদের এই ফলাফল আগামিদিনে আরও অনেককে খেলার মাঠে সেরাটা দিতে উৎসাহিত করবে। "

12:13 AM, 3 Nov 2025 (IST)

দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে বিশ্বসেরা ভারত

তিনবারের চেষ্টায় অসাধ্যসাধন, কপিল দেবের সরণিতে নাম লেখালেন হরমনপ্রীত কউর । 42 বছর আগে লর্ডসের ব্যালকনিতে কপিলের হাতে বিশ্বজয় দেখেছিল ভারতবাসী । আর আজ আরব সাগরের তীরে প্রখমবার বাইশগজে বিশ্বজয়ের স্বাদ পেল ভারতের মেয়েরা ।

11:01 PM, 2 Nov 2025 (IST)

32 ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর 173/5

রাধা যাদবকে পরপর 2টি ছক্কা হাঁকালেন ডেরেকসেন ৷ 173 রানে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা ৷

10:56 PM, 2 Nov 2025 (IST)

30 ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর 150/5

30 ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর পাঁচ উইকেটে 150 ৷ ম্যাচ জিততে বাকি 20 ওভারে দরকার 149 রান ৷

10:49 PM, 2 Nov 2025 (IST)

পঞ্চম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

অল্পের জন্য রান-আউট থেকে বাঁচলেন উলভার্ট ৷ এই ওভারেই পঞ্চম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার, স্কোর 148/5 ৷

10:41 PM, 2 Nov 2025 (IST)

আক্রমণে চরণি

ম্যাচ ফেরার লড়াই ভারতের ৷ চরণি আক্রমণে আনলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত ৷

10:40 PM, 2 Nov 2025 (IST)

26 ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর 134/4

দলকে একা টানছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ৷ ব্যক্তিগত 68 রানে ক্রিজে রয়েছেন উলভার্ট ৷

10:36 PM, 2 Nov 2025 (IST)

25 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর 127/4

বাকি 25 ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার 172 রান ৷ একা লড়াই করছেন প্রোটিয়া অধিনায়ক উলভার্ট ৷

10:31 PM, 2 Nov 2025 (IST)

কপ আউট, চার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

শেফালির দ্বিতীয় উইকেট ৷ সাজঘরে ফেরত পাঠালেন ম্যারিজানে কপকে ৷ 24 ওভারে শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর 125/4

10:21 PM, 2 Nov 2025 (IST)

লুস আউট, তিন উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

ব্যাটের পর বল হাতে ব্রেকথ্রু দিলেন শেফালি বর্মা ৷ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন তিনি ৷ কট অ্যান্ড বোল্ডে লুসকে সাজঘরে পাঠান শেফালি ৷ দক্ষিণ আফ্রিকার স্কোর 114/3

10:17 PM, 2 Nov 2025 (IST)

20 ওভারে দক্ষিণ আফ্রিকা 113/2

তৃতীয় উইকেটে মাত্র 49 বলে 50 রানের পার্টনারশিপ উলভার্ট ও লুসের ৷ এই দু'জনের ব্যাটে ম্যাচে ফিরল দক্ষিণ আফ্রিকা ৷

10:12 PM, 2 Nov 2025 (IST)

একশো রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা

18 ওভারে সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার ৷ ভারতীয় বোলারদের নিয়ে রীতমতো খেলা করছেন প্রোটিয়া অধিনায়ক ৷

10:09 PM, 2 Nov 2025 (IST)

17 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর 95/2

ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছে প্রোটিয়া অধিনায়ক ৷ উলভার্ট (56) ও সুনে লুস (11) রানে ক্রিজে রয়েছেন ৷

10:06 PM, 2 Nov 2025 (IST)

উলভার্টের হাফ-সেঞ্চুরি

45 বলে হাফ-সেঞ্চুরি উলভার্টের ৷ রাধা যাদবকে বাউন্ডারিতে পাঠিয়ে অর্ধ-শতরান করেন প্রোটিয়া ক্যাপ্টেন ৷

10:00 PM, 2 Nov 2025 (IST)

15 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর 78/2

15 ওভারে 2 উইকেট হারিয়ে 78 রান তুলল দক্ষিণ আফ্রিকা ৷ রানরেট 5.2 ৷ ক্রিজে উলভার্ট (43) ও লুস (8) ৷ স্বপ্নের ফর্মে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক ৷

9:56 PM, 2 Nov 2025 (IST)

লরা উলভার্টের মাইলস্টোন

মাইলস্টোন দক্ষিণ আফ্রিকা অধিনায়র লরা উলভার্টের ৷ কোনও এক বিশ্বকাপে বক্তিগ্ত সর্বোচ্চ রানের নজির গড়লেন তিনি ৷ চলতি বিশ্বকাপ 510 রান উলভার্টের ঝুলিতে ৷ এর আগে সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার অ্যাশলি হিলি'র (509) ৷

9:47 PM, 2 Nov 2025 (IST)

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন

12 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান দুই উইকেটে 62 ৷ অ্যানেকে বোচকে ড্রেসিংরুমে ফেরান শ্রী চরণি ৷ খাতা খুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই প্রোটিয়া ব্যাটার ৷

9:42 PM, 2 Nov 2025 (IST)

ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন প্রোটিয়া অধিনায়ক

চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ৷ ব্রিটসের উইকেট হারালেও আক্রমণাত্মক লরা ৷

9:39 PM, 2 Nov 2025 (IST)

10 ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর 52/1

বল হতে শুরুটা মন্দ হয়নি ভারতের ৷ প্রথম ওভারে প্রোটিয়াদের 52 রানে বেঁধে রাখতে সক্ষম ভারতীয় বোলররা ৷ তুলে নিলেন এক উইকেট ৷

9:36 PM, 2 Nov 2025 (IST)

দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন

ব্রিটস রান-আউট ৷ প্রথম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার ৷ 9.1 ওভারে প্রোটিয়াদের স্কোর এক উইকেটে 51 ৷

9:18 PM, 2 Nov 2025 (IST)

5 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর 18 /0

ক্রিজে উলভার্ট ও ব্রিটস ৷ টাইট বোলিং রেনুকা ও ক্রান্তির ৷ 3 ওভারে 10 রান দেন রেনুক ৷ 2 ওভারে ক্রান্তি খরচ করেন 8 রান ৷

9:16 PM, 2 Nov 2025 (IST)

3 ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর 18/0

নিয়ন্ত্রিত বোলিং ভারতের ৷ দারুণ শুরু ভারতীয় বোলারদের ৷

9:10 PM, 2 Nov 2025 (IST)

প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকা 1/0

ক্রিজে দুই প্রোটিয়া ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস ৷ বল হাতে দারুণ শুরু ভারতের ৷ প্রথম ওভারে মাত্র 1 রান দিলেন রেনুকা সিং ৷

9:08 PM, 2 Nov 2025 (IST)

299 রান তাড়া করতে নামল দক্ষিণ আফ্রিকা

রবিবার নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে 7 উইকেটে 298 রান তুলেছে ভারত ৷

Last Updated : November 3, 2025 at 2:25 AM IST