ETV Bharat / sports

অবসর ভেঙে কোর্টে ফিরছেন সেরেনা, টেনিস বিশ্বে আলোড়ন

2022 সালে যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে হার সেরেনার পেশাদার কেরিয়ারের শেষ ম্যাচ ৷ মাঝের সময়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন কিংবদন্তি ৷

SERENA WILLIAMS RETURNS
সেরেনা উইলিয়ামস (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : June 2, 2026 at 4:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 2 জুন: মধ্যগগনে ফরাসি ওপেন ৷ এমন টেনিস অনুরাগীদের জন্য সারপ্রাইজ ৷ চারবছর পর পেশাদার টেনিসে প্রত্য়াবর্তন করছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ৷ কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে ডাবলস ইভেন্টে অংশ নিতে চলেছেন 23টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ৷

কুইন্স ক্লাব চ্য়াম্পিয়নশিপের তরফে ওয়াইল্ড-কার্ড এন্ট্রির প্রস্তাব ইতিমধ্যেই গ্রহণ করেছেন সেরেনা ৷ উইম্বলডনের ঠিক আগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 6 থেকে 21 জুন ৷ 2022 যুক্তরাষ্ট্র ওপেনের পর এটিই হবে মার্কিন টেনিস তারকার প্রথম পেশাদার টুর্নামেন্ট ৷

কানাডার 19 বছরের কিশোরী ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে কুইন্স ক্লাবের ঘাসের কোর্টে জুটি বাঁধছেন চুয়াল্লিশের সেরেনা ৷ সোমবার এক ঘোষণায় নিজেই সে কথা জানিয়েছেন 'সুপার-মম' ৷ সেরেনা সোশাল মিডিয়া পোস্টে লেখেন, "পরবর্তী অধ্য়ায়টা শুরু করার জন্য কুইন্স ক্লাব আমার জন্য উপযুক্ত জায়গা ৷ ঘাসের কোর্ট কেরিয়ারে আমায় বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে ৷ তাই টেনিসের অন্যতম সেরা মঞ্চে প্রত্যাবর্তনের জন্য আমি মুখিয়ে রয়েছি ৷"

2022 সালের পর থেকে পেশাদার টেনিসে সেরেনা'কে আর দেখা না-গেলেও কিংবদন্তি কখনোই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি ৷ ফলত কুইন্স ক্লাবে তাঁর প্রত্যাবর্তনকে অবসর ভেঙে ফেরা বললে ভুল বলা হয় ৷ 2022 সালে যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে হার সেরেনার পেশাদার কেরিয়ারের শেষ ম্যাচ ৷ মাঝের সময়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন মহিলা সিঙ্গলসের প্রাক্তন পয়লা নম্বর ৷

কেরিয়ারে 23টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সেরেনা উইলিয়ামসের ঝুলিতে রয়েছে সাতটি অস্ট্রেলিয়ান ওপেন, তিনটি ফরাসি ওপেন, সাতটি উইম্বলডন এবং হাফজডন যুক্তরাষ্ট্র ওপেন ৷ 319 সপ্তাহ ব়্যাংকিংয়ে শীর্ষে থাকার নজিরও রয়েছে সেরেনার ঝুলিতে ৷ এর মধ্যে 186 সপ্তাহ টানা এক নম্বর জায়গা ধরে রেখেছিলেন মার্কিনী ৷ স্বাভাবিকভাবেই সেরেনার প্রত্যাবর্তন নিয়ে চর্চা তুঙ্গে ৷ উইম্বলডনের ঘাসের কোর্টেও কি দেখা যাবে তাঁকে ? প্রশ্ন ঘোরাফেরা করছে অনুরাগীমহলে ৷

আরও পড়ুন: