ETV Bharat / sports

সহজ সমীকরণেও রয়েছে কাঁটা, কোন পথে শেষ চার নিশ্চিত করবে টিম ইন্ডিয়া ?

আগামী রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ হয়ে দাঁড়িয়েছে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ৷

INDIA BEAT ZIMBABWE
ম্যাচ জয়ের পর বেনেটকে সান্ত্বনা সূর্যকুমারের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : February 27, 2026 at 1:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: অনিশ্চয়তা পুরোপুরি কেটেছে বলা যাবে না ৷ তবে লক্ষ্মীবারে জোড়া ম্যাচের ফলাফল ভারতের সেমিফাইনালের অঙ্ক সরল করল বৈকি ৷ বৃহস্পতিবারের আগে টিম ইন্ডিয়ার শেষ চারে পৌঁছনো নিয়ে যে পারমুটেশন-কম্বিনেশন চলছিল, জিম্বাবোয়েকে 72 রানে হারিয়ে সেসব সমীকরণ এখন জলের মতো পরিষ্কার ৷ সেক্ষেত্রে আগামী রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ হয়ে দাঁড়াল ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ৷

বৃহস্পতিবার দিনের প্রথম ম্য়াচে ক্য়ারিবিয়ানদের হারিয়ে ভারতকে অক্সিজেন জুগিয়েছিল প্রোটিয়ারা ৷ দিনের দ্বিতীয় ম্য়াচ হেলায় জিতে প্রোটিয়াদের সেমিফাইনাল যাত্রা আবার নিশ্চিত করে দিল সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি ৷ গ্রুপ-এ থেকে ইংল্যান্ড শেষ চার নিশ্চিত করেছিল বুধবার ৷ গ্রুপ-বি'র প্রথম দল হিসেবে দঃ আফ্রিকার সেমি নিশ্চিত হল পরদিন ৷ এবার দেখে নেওয়া যাক ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ভারতের সেমিফাইনালে অঙ্ক কী বলছে-

  1. ভারতীয় দলের জন্য সহজ সমীকরণ আগামী রবিবার ম্যাচ জেতো এবং সেমিফাইনালে চলে যাও ৷
  2. কিন্তু ম্য়াচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে দুঃখ আছে ভারতীয় দলের কপালে ৷ কারণ এই মুহূর্তে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দু'দলই রয়েছে তিন পয়েন্টে ৷ বৃষ্টির কারণে দু'দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে গেলে চার পয়েন্ট নিয়ে সমমমেরুতে থাকবে দু'দল ৷ সেক্ষেত্রে রান-রেটের নিরিখে শেষ চারে পৌঁছে যাবে ক্যারিবিয়ানরা ৷

জিম্বাবোয়েকে 72 রানে হারালেও ভারতের নেট রান-রেট এখনও নেতিবাচক ৷ সুপার-এইটের দ্বিতীয় ম্যাচ জিতেও ভারত এখনও নেতিবাচক রান-রেটে দাঁড়িয়ে ৷ সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানির নামের পাশে এখন রান-রেট -0.100 ৷ অন্যদিকে প্রোটিয়াদের কাছে নয় উইকেটে হারের পরেও ক্য়ারিবিয়ানদের রান-রেট +1.791 ৷ রবিবার ইন্দ্রদেব সহায় না-হলে যা ফারাক গড়ে দিতে পারে ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা এখনও পর্যন্ত নেই ।

বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রথম ব্যাট করে বিশ্বকাপে নিজেদের সর্বাধিক রানের ইনিংস গড়ে ভারতীয় দল ৷ যা চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি দলগত রানের ইনিংসও বটে ৷ ওপেনার অভিষেক শর্মার 30 বলে 55, হার্দিক পান্ডিয়ার 23 বলে অপরাজিত 50, তিলক বর্মার 16 বলে অপরাজিত 44 ভারতকে চার উইকেট হারিয়ে পৌঁছে দেয় 256 রানে ৷ যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে দলগত দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস ৷ জবাবে ওপেনার ব্রায়ান বেনেটের অপরাজিত 97 রান সত্ত্বেও ছয় উইকেটে 184 রানের বেশি তুলতে পারেনি জিম্বাবোয়ে ৷

আরও পড়ুন: