ETV Bharat / sports

অ্যাটকিনসনের বদলে টাং, দু'দিন আগেই অ্যাডিলেডের একাদশ ঘোষণা ইংরেজদের

অ্যাডিলেডে মরণবাঁচন টেস্টের আটচল্লিশ ঘণ্টা আগে একাদশ জানিয়ে দিল 'থ্রি-লায়ন্স' ৷

JOSH TONGUE
জোশ টাং (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 15, 2025 at 11:47 AM IST

|

Updated : December 15, 2025 at 12:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 ডিসেম্বর: তৃতীয় টেস্ট জিতলে সঙ্গে চলতি অ্য়াশেজও জিতে নেবে অস্ট্রেলিয়া ৷ উল্টোদিকে টানা পঞ্চমবারের জন্য মহাদ্বৈরথে মুখ পুড়বে ইংল্যান্ডের ৷ ফলত 17 ডিসেম্বর থেকে শুরু হতে অ্য়াডিলেড টেস্ট সফরকারী ইংল্যান্ডের কাছে মরণবাঁচন ম্যাচ ৷ মরণবাঁচন ম্য়াচের 48 ঘণ্টা আগেই একাদশ জানিয়ে দিল 'থ্রি-লায়ন্স' ব্রিগেড ৷ গুস অ্যাটকিনসনের পরিবর্তে পেসার জোশ টাংকে রেখে অ্যাডিলেড টেস্টের একাদশ ঘোষণা করল তাঁরা ৷

পারথ এবং ব্রিসবেন টেস্টের একাদশে থাকলেও ইংল্যান্ড পেস বোলিংয়ে খুব বেশি বৈচিত্র্য আনতে ব্যর্থ হয়েছিলেন অ্যাটকিনসন ৷ প্রথম টেস্টে উইকেট আসেনি ঝুলিতে ৷ এরপর দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে একটি উইকেট নিলেও খরচ করেছিলেন 114 রান ৷ এরপর দ্বিতীয় ইনিংসে অ্যাটকিনসন জোড়া উইকেট নিলেও তা কাজে আসেনি ৷ আট উইকেটে জিতে সিরিজ 2-0 করেছে অজিরা ৷ সবমিলিয়ে পারফরম্য়ান্স পর্যালোচনা করে অ্য়াডিলেডের একাদশ থেকে তাঁকে ছেঁটে ফেলল ইংল্য়ান্ড ৷ পরিবর্ত হিসেবে চলতি অ্যাশেজের প্রথম ম্য়াচে নামতে চলেছেন জোশ টাং ৷

কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র ছ'টি টেস্ট খেললেও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চলতি বছর ঘরের মাঠে নজর কেড়েছিলেন টাং ৷ পাঁচম্য়াচের সিরিজে খেলেছিলেন তিন ম্যাচ ৷ তবে 19 উইকেট নিয়ে ইংল্য়ান্ডের সর্বাধিক শিকারি ছিলেন তিনি ৷ গত অগস্টে ওভালে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ম্য়াচটি খেলেছেন অ্যাডিলেডে অ্যাটকিনসনের পরিবর্ত ৷ সেই ম্য়াচে প্রথম ইনিংসে তিন এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট এসেছিল টাং'য়ের ঝুলিতে ৷

প্রথম শ্রেণির ক্রিকেটেও টাং'য়ের রেকর্ড বেশ ঈর্ষণীয় ৷ 62 ম্য়াচে 231 উইকেট রয়েছে তাঁর নামের পাশে ৷ প্রথম দু'ম্য়াচে চূড়ান্ত ব্যর্থ হওয়া গুস অ্য়াটকিনসনের পরিবর্তে তাই তৃতীয় ম্যাচে সুযোগ পাওয়াটা প্রায় নিশ্চিত ছিল টাং'য়ের ৷ একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাবনায় সিলমোহর পড়ল বলা যায় ৷ ব্য়াটিং-অর্ডারেও পরিবর্তনের আশা করেছিলেন বিশেষজ্ঞরা ৷ বিশেষ করে প্রথম দু'টি টেস্টে চূড়ান্ত ফ্লপ ওলি পোপের তৃতীয় টেস্টে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ পরিবর্তে জ্যাকব বেথেলের আসার জল্পনা চলছিল ৷ কিন্তু একাদশে জায়গা ধরে রাখেলেন তিন নম্বর ব্যাটার পোপ ৷

পাশাপাশি শোয়েব বশিরকেও তৃতীয় টেস্টে বাইরে রাখল 'থ্রি-লায়ন্স' ৷ ব্যাটিং গভীরতার কথা মাথায় রেখে তৃতীয় টেস্টের একাদশে জায়গা ধরে রাখলেন স্পিনিং-অলরাউন্ডার উইল জ্যাকস ৷ যাঁকে গোলাপি বল টেস্টের একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল ৷

  • একনজরে ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, জ্য়াক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্য়ারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, জোশ টাং, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার ৷

আরও বলুন:

Last Updated : December 15, 2025 at 12:12 PM IST