ETV Bharat / sports

ভূ-স্বর্গের ক্রিকেটে মুকুট ! প্রথমবার রঞ্জি ট্রফি জিতে ইতিহাসে জম্মু-কাশ্মীর

প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীর ৷ ফাইনালে কর্ণাটকের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেশের সবচেয়ে গর্বের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভূ-স্বর্গে ৷

JAMMU AND KASHMIR WIN RANJI TROPHY
ভূ-স্বর্গের ক্রিকেটে মুকুট ! (ছবি-পিটিআই)
author img

By ETV Bharat Sports Team

Published : February 28, 2026 at 4:15 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হুবলি, 28 ফেব্রুয়ারি: শূন্য থেকে শুরু করে শিখরে অবস্থান ! প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীর ৷ আগে কখনও রঞ্জি সেমিফাইনালের ছাড়পত্রই জোগাড় করতে পারেনি ভূ-স্বর্গের ক্রিকেট ৷ কিন্তু এবার বাইশ গজে উপত্যকার লড়াইয়ে সুপ্রসন্ন 'ক্রিকেটদেবতা' ৷ সেমিতে বাংলা ও ফাইনালে কর্ণাটকের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেশের সবচেয়ে গর্বের ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল জম্মু-কাশ্মীর ৷

পরশ দোগরা, আকিব নবিদের ইতিহাস সৃষ্টির সাক্ষী ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ ভূ-স্বর্গের ক্রিকেটের নবজাগরণ মাঠে বসে প্রত্যক্ষ করেন তিনি ৷ চ্যাম্পিয়নের পরই দলের জন্য 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ বেঙ্গালুরুর অনতিদূরে হুবলিতে কর্ণাটক-জম্মু-কাশ্মীর রঞ্জি ফাইনাল ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হন নবিরা ৷

সেমিতে বাংলাকে হারানোর পর ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধেও আত্মবিশ্বাসী ছিলেন অজয় শর্মার ছেলেরা ৷ কারণ এর আগে ফাইনালে ওঠা তো দূর, সেমিফাইনালের ছারপত্রই কোনও দিন জোগাড় করতে পারেনি জম্মু-কাশ্মীর ৷ কিন্তু টুর্নামেন্টের অপরাজিত থাকা বাংলার বিরুদ্ধে সেমিফাইনালে জিতে স্বপ্নের আরও কাছে পৌঁছ গিয়েছিলেন নবিরা ৷

JAMMU AND KASHMIR WIN RANJI TROPHY
প্রথমবার রঞ্জি ট্রফি জিতে ইতিহাসে জম্মু-কাশ্মীর (ছবি-পিটিআই)

ফাইনালেও তাই কর্ণাটকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুরু থেকেই বাড়তি আত্মবিশ্বাসী ছিলেন ভূ-স্বর্গের ক্রিকেটাররা ৷ প্রথম ইনিংসে 584 রান তোলার পর লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়ালদের মতো শক্তিশালী কর্ণাটকের ব্যাটিংকে 293 রানে বেঁধে রেখে প্রথম কাজটা করে ফেলেছিলেন নবিরা ৷ 291 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীর 4 উইকেটে 342 রানে তোলার পর ম্যাচ অমীমাংসীতভাবে শেষ হয় ৷ আর তাতেই রচিত হয় ভূ-স্বর্গের ক্রিকেটে ইতিহাস ৷ 121 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা শুভম পুনির ৷ আর 245 রান এবং 60টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা আকিব নবি ৷

শুভম পুনিরের সেঞ্চুরি এবং পাঁচ ব্যাটারের অর্ধশতরানে স্বপ্নের শুরু করেছিল প্রথমবার রঞ্জি ফাইনাল ওটা জম্মু-কাশ্মীর ৷ অন্যদিকে লোকেশ রাহুল, করুণ নায়ার, ময়াঙ্ক আগরওয়াল, দেবদূত পাড়িকলের শক্তিশালী কর্ণাটকের ব্যাটিং তিনশোর গণ্ডি ছুঁতে পারেনি ৷ ময়াঙ্কের 160 রানের ইনিংস ছাড়া কর্ণাটকের কোনও ব্যাটার দু'অঙ্কে পৌঁছতে পারেননি ৷ যা জম্মু-কাশ্মীরের প্রথমবার রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন ত্বরানিত করে ৷ আর শনিতে সেই নবিদের সেই স্বপ্নপূরণে ভূ-স্বর্গের ক্রিকেট সৃষ্টি হয় নয়া ইতিহাস ৷ অবসান ঘটে 67 বছরের অপেক্ষার ৷