ETV Bharat / sports

স্কোয়াশে ভারতের সাফল্য, অমর্য্য'র হাত ধরে ডাচ জুনিয়র ওপেনে উড়ল তেরঙা

প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর সিঙ্গাপুরের কায়েলেন লো'কে 3-0 ব্যবধানে হারিয়েছিল অমর্য্য ৷ যা খেতাব জয়ের পথে টার্নিং পয়েন্ট ৷

AMARYA BAJAJ WINS DUTCH OPEN
ডাচ জুনিয়র ওপেনে খেতাব জয় অমর্য্য বাজাজের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : July 7, 2026 at 5:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আমস্টারডাম, 7 জুলাই: বিদেশের মাটিতে স্কোয়াশে উল্লেখযোগ্য সাফল্য এল ভারতের ঝুলিতে ৷ তবে সিনিয়র পর্যায়ে নয়, বয়সভিত্তিক অনূর্ধ্ব-13 বিভাগে ডাচ জুনিয়র ওপেন জিতল ভারতের অমর্য্য বাজাজ ৷ বিশ্বের প্রথমসারির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সোমবার খেতাব জিতে নিল ভারতের প্রতিশ্রুতিমান স্কোয়াশ প্লেয়ার ৷ ফাইনালে ইংল্য়ান্ডের ড্যানিয়েল স্টিভেনসন'কে 3-1 গোলে হারাল সে ৷

স্কোয়াশে বিশ্বের প্রথমসারির দেশগুলো থেকে এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছিলেন প্লেয়াররা ৷ ফলত খেতাব জিততে অমর্য্য'কে কতোটা কসরত করতে হয়েছে, তা সহজেই অনুমেয় ৷ দক্ষতার পাশাপাশি চরম মানসিক শক্তির পরিচয় দিয়ে শেষমেশ পোডিয়াম শীর্ষে ফিনিশ করল ভারতীয় প্লেয়ার ৷

প্রথম রাউন্ডে মিশরের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রতিযোগিতায় অভিযান শুরু করেছিল অমর্য্য ৷ 3-0 ব্যবধানে সহজ পেয়েছিল সে ৷ দ্বিতীয় রাউন্ডে ইংল্য়ান্ডের আর্লো স্মিথের কঠিন চ্য়ালেঞ্জ সহজেই (3-0) পার করেছিল ভারতের অমর্য্য ৷ এরপর প্রি-কোয়ার্টার ফাইনাল ছিল তাঁর খেতাব জয়ের টার্নিং পয়েন্ট ৷ সেখানে বিশ্বের এক নম্বর সিঙ্গাপুরের কায়েলেন লো'কে একই ব্যবধানে পরাস্ত করে অঘটন ঘটায় সে ৷

কোয়ার্টার ফাইনালে আরেক মিশর প্রতিযোগী বাদের হাসান ও সেমিফাইনালে ইউরোপের পয়লা নম্বর তথা হাঙ্গেরির অ্যালেক্স কসতিউ'কে হারিয়ে ফাইনালে পা রাখে অমর্য্য ৷ সেখানেও ইংল্য়ান্ডের শীর্ষ বাছাই প্রতিদ্বন্দ্বীর কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছিল ভারতীয় প্রতিদ্বন্দ্বীর জন্য ৷ ফাইনালে ফেভারিট স্টিভেনসনের বিরুদ্ধে 3-1 ব্য়বধানে জিতে খেতাব ছিনিয়ে নেন ভারতের অমর্য্য ৷

কয়েক সপ্তাহ আগে 2026 এশিয়ান জুনিয়র চ্য়াম্পিয়নশিপে রুপো জিতেছিল অমর্য্য ৷ এবার ডাচদের দেশে খেতাব জিতে দেশের অন্যতম সেরা আগামীর প্রতিভা হিসেবে নিজের অবস্থান আরও জোরালো করল সে ৷ ডাচ জুনিয়র ওপেনের মতো আন্তর্জাতিক খেতাব অমর্য্য'র কেরিয়ারের জন্য কেবল নয়, ভারতীয় স্কোয়াশের জন্য এক অর্থবহ সাফল্য ৷

আরও পড়ুন: