ওপেনিং জুটিতে সেঞ্চুরি সত্ত্বেও কিউয়িদের তিনশোয় বাঁধল টিম ইন্ডিয়া
ভারতের হয়ে দু'টি করে উইকেট নিলেন মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা ৷

Published : January 11, 2026 at 6:00 PM IST
ভদোদরা, 11 জানুয়ারি: ওপেনিং জুটিতে 117 রান ওঠার পর যেমনটা প্রত্যাশা করা গিয়েছিল, নিউজিল্যান্ড সেই প্রত্যাশার পারদ ছুঁতে ব্যর্থ ৷ আর নিউজিল্যান্ডকে প্রত্যাশিত রান তুলতে না-দেওয়ার অর্থ ভারতীয় বোলারদের ম্য়াচে প্রত্যাবর্তন ৷ তবু দুই ওপেনার-সহ তিন ব্য়াটারের হাফসেঞ্চুরিতে ভদোদরায় সিরিজের প্রথম ওডিআই ম্য়াচে প্রথম ব্য়াট করে 300 রান (আট উইকেটে) তুলল নিউজিল্যান্ড ৷ সর্বাধিক 84 রান এল ডারিল মিচেলের ব্য়াটে ৷ ভারতের হয়ে দু'টি করে উইকেট নিলেন মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা ৷ একটি উইকেট কুলদীপ যাদবের ৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্য়াচ জিতে যে একাদশ সিরিজ এনে দিয়েছিল, এদিন সেই দলে চার পরিবর্তন আনে ভারত ৷ এর মধ্যে যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়ের সুযোগই হয়নি চলতি কিউয়ি সিরিজে ৷ বোলিং বিভাগে আর্শদীপ সিং স্কোয়াডে থাকলেও মহম্মদ সিরাজের প্রত্য়াবর্তনের জন্য় এদিন একাদশে জায়গা হয়নি তাঁর ৷ কামব্যাক ওডিআই ম্য়াচে আট ওভার হাত ঘুরিয়ে 40 রানে জোড়া উইকেট নিলেন হায়দরাবাদ পেসার ৷ এদিন সবচেয়ে সফল বোলার তিনিই ৷ এছাড়া হর্ষিত রানা ও প্রসিদ্ধ রানা দু'টি করে উইকেট নিলেও রান দিলেন দেদার ৷
ভারতীয় বোলারদের নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে ওপেনিং জুটিতে 117 রান তোলেন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস ৷ প্রথমজন করেন 67 বলে 56 ৷ দ্বিতীয়জনের ব্যাট থেকে আসে 69 বলে 62 রান ৷ জোড়া ওপেনারকে স্বল্প ব্য়বধানে ফিরিয়ে ভারতকে ম্য়াচে ফেরান রানা ৷ এরপর আর লম্বা হয়নি কিউয়িদের কোনও পার্টনারশিপ ৷ উইল ইয়ং (12) ও ফোকসের উইকেট নেন সিরাজ ৷ ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে অষ্টম উইকেটে ডারিল মিচেলের জুটিতে যোগ হয় দ্বিতীয় সর্বাধিক 42 রান ৷
Innings Break!
— BCCI (@BCCI) January 11, 2026
New Zealand post 3⃣0⃣0⃣/8 in the first innings
Over to our batters 🙌
Updates ▶️ https://t.co/OcIPHEpvjr#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/12Mb0kqBZ7
সে সময় ভারতীয় বোলারদের পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেন মিচেল ৷ তবে সম্ভাবনা থাকলেও শতরান হাতছাড়া করেন বিশ্বের তিন নম্বর ব্যাটার ৷ 48 ওভারের চতুর্থ বলে তাঁকে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা ৷ দ্বাদশ হাফসেঞ্চুরির পর সাজঘরে ফেরার আগে 71 বলে 84 রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন তিনি ৷ মিচেলের ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা ৷ শেষদিকে ক্রিস্টিয়ান ক্লার্কের 17 বলে 24 রানের ইনিংসে 300 ছোঁয় অতিথি দল ৷ দু'টি উইকেট পেলেও 10 ওভারে 65 রান খরচ করেন রানা ৷ অন্যদিকে ন'ওভার হাত ঘুরিয়ে 60 রান দেন আরেক পেসার কৃষ্ণা ৷ আট ওভারে 40 রান দিয়ে দুই উইকেট নেন 'ডিএসপি' সিরাজ ৷

