ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা পেলেন আনক্যাপড পেসার, কে এই নন্দনী শর্মা ?
ডব্লিউপিএল অভিষেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে 10 ম্য়াচে 17 উইকেট নিয়েছেন প্রতিশ্রুতিমান পেসার নন্দনী ৷

Published : May 3, 2026 at 1:53 PM IST
হায়দরাবাদ, 3 মে: আইপিএলের আবহে শনিবার বিকেলে মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল ৷ যা শুরু হচ্ছে আগামী 12 জুন ৷ 50 ওভারে বিশ্বজয়ের পর এবার সংক্ষিপ্ত ফরম্য়াটে প্রথম বিশ্বজয়ের লক্ষ্যে দেশের প্রমিলা ব্রিগেড ৷ হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই বিলেতের মাটিতে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে নামবে 'উইমেন ইন ব্লু' ৷ হরমনপ্রীতের ডেপুটি হিসেবে দেখা যাবে ওপেনিং ব্য়াটার স্মৃতি মন্ধনাকে ৷
শনিবার বিকেলে টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে চমকের নাম নন্দনী শর্মা ৷ আনক্যাপড এই পেসারকে সরাসরি বিশ্বকাপের দলে সুযোগ দিলেন নির্বাচকরা ৷ 2026 উইমেন্স প্রিমিয়র লিগে উত্থান হওয়া ডানহাতি পেসার বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে পেস বিভাগের গভীরতা বাড়াবেন ৷ এছাড়া পেস বিভাগে রয়েছেন অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়রা ৷
- কে এই নন্দনী শর্মা: চণ্ডীগড়ে জন্ম প্রতিশ্রুতিমান পেসারের বয়স মাত্র 24 বছর ৷ ভারতীয় দলের সুযোগের স্টেপিং স্টোন হিসেবে চলতি বছর ডব্লিউপিএল'কে দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি ৷ নিলামে তাঁকে 20 লক্ষ টাকায় দলে নেওয়া দিল্লি ক্যাপিটালসের হয়ে ডব্লিউপিএলে 10 ম্য়াচ খেলেছেন নন্দনী ৷ নিয়েছেন 17টি উইকেট ৷ যুগ্মভাবে সোফি ডিভাইনের সঙ্গে প্রতিযোগিতার সর্বাধিক উইকেট শিকারি বছর চব্বিশের ক্রিকেটার ৷
Nandni Sharma, for India, at the World Cup. 🇮🇳🫡🥹 pic.twitter.com/PGYTUmVg9R
— Delhi Capitals (@DelhiCapitals) May 2, 2026
প্রথম ভারতীয় বোলার হিসেবে টুর্নামেন্টে একইসঙ্গে ইনিংসে পাঁচ উইকেট ও হ্যাটট্রিকের নজির গড়েছেন নন্দনী ৷ সিনিয়র দলে না-খেললেও এশিয়া কাপ ব্য়াংককে রাইজিং স্টার এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতীয় স্কোয়াডে ছিলেন তিনি ৷
BCCI Honorary Secretary Mr Devajit Saikia announces #TeamIndia’s squad for the ICC Women’s T20 World Cup 2026, the three-match T20I series against England, and the upcoming Test against England 🇮🇳
— BCCI Women (@BCCIWomen) May 2, 2026
Details ▶️ https://t.co/cZnGDxMPtb #WomenInBlue | #T20WorldCup pic.twitter.com/4bTVZlo7js
বিশ্বকাপের জন্য ঘোষিত 15 জনের দল থেকে উল্লেখযোগ্যভাবে বাদ দেওয়া হয়েছে মিডল-অর্ডার ব্য়াটার হার্লিন দেওলকে ৷ পরিবর্তে ভারতী ফুলমালিকে সুযোগ দেওয়া হয়েছে ৷ এছাড়া কয়েকমাস ক্রিকেট থেকে দূরে থাকা পেসার আমনজোৎ কৌরকে রাখা হয়নি বিশ্বকাপের দলে ৷ উল্লেখ্য একই স্কোয়াড বিশ্বকাপের আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক তিন ম্য়াচের টি-20 সিরিজ খেলবে সেদেশে ৷ যা শুরু হবে আগামী 28 মে থেকে ৷
- একনজরে টি-20 বিশ্বকাপের স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়িকা), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়িকা), শেফালি বর্মা, জেমিমা রড্রিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), শ্রী চরণি, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), নন্দনী শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব ৷

