ETV Bharat / sports

'মসিহা' সঞ্জু, দশ বছর আগের বদলা নিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

ক্যারিবিয়ান-'বধ' করে টি-20 বিশ্বকাপের শেষ চারে ভারত ৷ ম্য়াচের সেরা সঞ্জু স্যামসন ৷

INDIA BEAT WEST INDIES
ইডেনে মারমুখী সঞ্জু স্যামসন (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : March 1, 2026 at 10:53 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 মার্চ: দূর হল সংশয় ৷ কলকাতার মাটিতে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল জিতে মুম্বইয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল টিম ইন্ডিয়া ৷ রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে সুপার-এইটের শেষ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারাল গতবারের চ্য়াম্পিয়নরা ৷ আর ভারতের জয়ে 'মসিহা' হয়ে রইলেন সঞ্জু স্যামসন ৷ যাঁর ফর্ম নিয়ে এতদিন চলছিল নিরন্তর চর্চা, অঘোষিত কোয়ার্টার ফাইনালে কার্যত একাই ভারতকে জেতালেন সেই ব্য়াটার ৷ চার বল বাকি থাকতে 196 রানের চ্য়ালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া শেষ চারের টিকিট কেটে ফেলল সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি ৷

এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো টি-20 বিশ্বকাপে সর্বাধিক রান তাড়া করে জিতল ভারত ৷ এর আগে 2014 সালে দঃ আফ্রিকার বিরুদ্ধে 173 রান তাড়া করে জিতেছিল ভারত ৷ যা এতদিন ছিল সর্বোচ্চ ৷ সর্বাধিক রান তাড়া করে এদিন দশ বছর আগে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ক্যারিবিয়ানদের কাছে বিশ্বকাপ সেমিতে হারের বদলাও নিয়ে নিল 'মেন ইন ব্লু' ৷

টস জিতে ইডেনে এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্য়াটিংয়ে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ ব্র্যান্ডন কিং'য়ের পরিবর্তে অধিনায়ক শাই হোপের সঙ্গে ইনিংসের গোড়াপত্তনে নামেন রস্টন চেজ ৷ ওপেনিং জুটিতে 68 রান তুলে বড় ইনিংসের ভিত গড়ে দেন দু'জনে ৷ যদিও 32 রানের মন্থর ইনিংস খেলেন হোপ ৷ এরপর 12 বলে 27 রানের ক্যামিয়ো খেলে ডাগআউটে ফেরেন বিধ্বংসী হেটমেয়ার ৷

ওই ওভারেই রস্টন চেজকে ফিরিয়ে ভারতকে ম্য়াচে ফেরান জসপ্রীত বুমরা ৷ দ্বাদশ ওভারে একশো পূর্ণ করলেও দ্রুত জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ পাঁচটি চার, একটি ছক্কায় 25 বলে 40 রানের মূল্যবান ইনিংস খেলেন চেজ ৷ 15 ওভারের প্রথম বলে শেরফান রাদারফোর্ডকে (14 রান) হারিয়ে চাপ আরও বাড়ে ক্য়ারিবিয়ানদের ৷ এরপর মেরুন ব্রিগেডের ইনিংসের হাল ধরেন রোভমান পাওয়েল ও জেসন হোল্ডার ৷

এদিন ভারতের ফিল্ডিংও ছিল জঘন্য ৷ তিন-তিনটি ক্যাচ ফস্কে, সহজ রানআউটের সুযোগ মিস করে বিপক্ষের সুবিধা করে দেন ভারতীয় ফিল্ডাররা ৷ শেষ পাঁচ ওভারে ভারতীয় বোলারদের পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটে দু'শোর কাছাকাছি রান পৌঁছে দেন দু'জনে ৷ 19 বলে 34 রানে অপরাজিত থাকেন পাওয়েল ৷ মারেন তিনটি চার ও দু'টি ছক্কা ৷ আর্শদীপের এক ওভারে 24 রান নেন প্রাক্তন নাইট ব্যাটার ৷ দু'টি চার ও তিনটি ছয়ে 22 বলে 37 রানে অপরাজিত থাকেন হোল্ডার ৷ পঞ্চম উইকেটে অবিভক্ত 76 রানের জুটি চার উইকেটে ক্য়ারিবিয়ানদের পৌঁছে দেয় 195 রানে ৷ 36 রানে দুই উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার জসপ্রীত বুমরা ৷

জবাবে 41 রানের মধ্যে অভিষেক শর্মা ও ঈশান কিষাণের উইকেট হারায় ভারত ৷ কিন্তু তৃতীয় উইকেটে সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের 58 রানের জুটি ম্য়াচে ফেরায় ভারতকে ৷ অফ-ফর্ম কাটিয়ে সঞ্জু 26 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৷ তবে 18 রানের বেশি লম্বা হয়নি সূর্যকুমারের ইনিংস ৷ এরপর চতুর্থ উইকেটে সঞ্জুর সঙ্গে জুটিতে 42 রান যোগ করে ভারতকে জয়ের অনেকটা কাছে পৌঁছে দিয়ে আউট হন তিলক বর্মা ৷ 15 বলে তিনি 27 রানে ফিরলেও থামানো যায়নি সঞ্জুকে ৷

ক্যারিবিয়ান বোলারদের শাসন করে শেষপর্যন্ত 50 বলে 97 রান অপরাজিত রইলেন কেরল ব্য়াটার ৷ তাঁর বাউন্ডারিতেই এল উইনিং-স্ট্রোক ৷ সঞ্জু মারলেন 12টি চার ও চারটি ছক্কা ৷ 17 রানে হার্দিক পান্ডিয়া আউট হলেও সঞ্জুর সঙ্গে আট রানে অপরাজিত থেকে যান শিবম দুবে ৷ 19.2 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 199 রান তুলে নেয় 'মেন ইন ব্লু' ৷ আগামী 5 মার্চ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্য়ান্ডের মুখোমুখি ভারত ৷

আরও পড়ুন: