এক যুগ পর বিগ ব্যাশে ফিরলেন বেন স্টোকস, খেলবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে
এর আগে 2014-15 সালে অস্ট্রেলিয়ার বিবিএলে অংশ নিয়েছিলেন 279টি আন্তর্জাতিক ম্য়াচ খেলা অলরাউন্ডার ৷ সেবার মেলবোর্ন রেনিগেডসের হয়ে মাত্র চার ম্যাচ খেলেছিলেন স্টোকস ৷

Published : September 1, 2026 at 4:43 PM IST
মেলবোর্ন, 1 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তিনি যে আসন্ন বিগ ব্যাশ লিগে অংশ নেবেন, সেটা মোটামুটি পরিষ্কার ছিল ৷ ফলত বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির নজর ছিল তাঁর দিকে ৷ তবে শেষ পর্যন্ত বাকিদের পিছনে ফেলে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস'কে দলে নিল অ্য়াডিলেড স্ট্রাইকার্স ৷ বড় অঙ্কে ইংরেজ অলরাউন্ডার'কে দলে নিল অ্যাডিলেডের ফ্র্যাঞ্চাইজিটি ৷
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকইনফো'র রিপোর্ট অনুযায়ী স্টোকস অজি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের সর্বাপেক্ষা দামি ক্রিকেটারও হতে পারেন ৷ অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম '7 নিউজ'-এর রিপোর্টে বলা হয়েছে, পাঁচ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে স্টোকস'কে দলে নিয়েছে অ্য়াডিলেড স্ট্রাইকার্স ৷ যা ভারতীয় মুদ্রায় তিন কোটি 40 লক্ষ টাকার আশেপাশে ৷
এর আগে 2014-15 সালে একবারই অস্ট্রেলিয়ার বিগ ব্য়াশ লিগে অংশ নিয়েছিলেন 279টি আন্তর্জাতিক ম্য়াচ খেলা অলরাউন্ডার ৷ সেবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাত্র চারটি ম্যাচই খেলেছিলেন স্টোকস ৷ তবে 12 বছর বাদে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের পুরো মরশুমে স্টোকসের সার্ভিস পাবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৷ যে দলের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক টিম পেইন ৷
বিবিএলের 16তম সংস্করণে যোগ দিয়ে উচ্ছ্বসিত বেন স্টোকস ৷ প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার বলেন, "অ্য়াডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত ৷ অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট খেলা আমি সবসময়ই ভীষণ উপভোগ করে এসেছি ৷ তাই স্ট্রাইকার্সে যোগদানের সুযোগ যখন আমার কাছে এল আমি সেটাকে হাতছাড়া করিনি ৷" 2024 সালে 'দ্য হান্ড্রেড' ক্রিকেট লিগে শেষবার সংক্ষিপ্ত ফরম্য়াটে অংশ নিয়েছিলেন বেন স্টোকস ৷ কিন্তু হ্য়ামস্ট্রিংয়ে চোটের কারণে তাঁর সেই টুর্নামেন্ট সংক্ষিপ্ত হয় ৷ তার আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে তিনবার অংশ নিয়েছেন স্টেকস ৷
Stoked.
— Adelaide Strikers (@StrikersBBL) September 1, 2026
The Adelaide Strikers are thrilled to announce the signing of one of cricket's greatest all-rounders, Ben Stokes, ahead of BBL|16.
Details → https://t.co/a18wsyxP5y pic.twitter.com/SozHIsrdTw
শেষবার 2023 সালে চেন্নাই সুপার কিংস জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ স্টোকসের যোগদানে উচ্ছ্বসিত অ্যাডিলেড কোচ টিম পেইন ৷ তিনি বলেন, "বেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা একজন অলরাউন্ডার ৷ একজন পরীক্ষিত ম্য়াচ-উইনার এবং চাপের মুখে নিজেকে প্রমাণ করার ক্ষমতা রয়েছে ওর ৷ আমরা রোমাঞ্চিত স্কোয়াডে তাঁর মতো একজন প্লেয়ারের যোগদানে ৷ বিবিএল-16'য় ওকে দেখার অপেক্ষা সইছে না ৷ " আগামী 12 ডিসেম্বর চেন্নাইয়ের মাটিতে মেলবোর্ন রেনেগেডস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পারথ স্কর্চার্স ম্য়াচ দিয়ে ঢাকে কাঠি পড়বে বিবিএলের ষষ্ঠদশ সংস্করণের ৷

