ETV Bharat / sports

ফোন ধরছেন না ট্রাম্প, বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় 'একঘরে' ইনফান্তিনো

ওয়েলস, ইংল্যান্ড-সহ ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ইনফান্তিনো'কে প্রত্যাখ্যানের রাস্তায় হাঁটতে শুরু করেছে ৷

INFANTINO SOUGHT TRUMP BACKING
ইনফান্তিনো ও ট্রাম্প (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : August 4, 2026 at 4:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 4 অগস্ট: প্রথমবার 48টি দেশকে নিয়ে বিশ্বকাপের আয়োজন ৷ মার্কিন মুলুকে (সহ-আয়োজক হিসেবে ছিল কানাডা ও মেক্সিকো) সাফল্যের সঙ্গে সেই বিশ্বকাপ আয়োজনের পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো'র বাহবা নিঃসন্দেহে প্রাপ্য় ৷ কিন্তু অবস্থা এমনই যে বিশ্বকাপ শেষ হতেই 'একঘরে' বিশ্ব ফুটবলের গভর্নিং বডি'র প্রেসিডেন্ট ৷ এমনকী তৈরি হয়েছে চাকরি যাওয়ার সম্ভাবনাও ৷ দুঃসময়ে 'বন্ধু' ডোনাল্ড ট্রাম্প'কে ফোন করলেও তাঁকে পাশে পাচ্ছেন না ইনফান্তিনো ৷ এমনটাই জানানো হয়েছে 'নিউইয়র্ক পোস্ট'-এর রিপোর্টে ৷

ঘটনার সূত্রপাত ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ৷ আর্থিক মুনাফার কথা ভেবে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটা বড় অংশ (20 শতাংশ) বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল ফিফা ৷ জোশুয়া কুশনারের সংস্থা থ্রাইভ ক্যাপিটালের হাতে ফিফা'র বাণিজ্যিক স্বত্বের 20 শতাংশ বিক্রির পরিকল্পনা নিয়েছিলেন ইনফান্তিনো ৷ পুরোটাই মার্কিন প্রেসিডেন্ট তথা বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শে ৷

কারণ জোশুয়া কুশনার সম্পর্কে ট্রাম্পের আত্মীয় (জামাইয়ের ভাই) ৷ কিন্তু ফিফা'র বিশ্বকাপ বিক্রির সেই পরিকল্পনা বিশ্বজুড়ে ব্য়াপক সমালোচিত হয় অনুরাগীমহলে ৷ শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হন ইনফান্তিনো ৷ এদিকে বিশ্বকাপের বেসরকারিকরনে ব্যর্থ হওয়ায় বিরোধী শিবিরের চাপ আসতে শুরু করেছে ইনফান্তিনোর উপর ৷ আগামী বছর মার্চে ফের ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচনে ৷ সেখানে ইনফান্তিনো'র পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি ক্রমশ ফিকে মনে হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ তাঁর কাঁধ থেকে হাত সরিয়ে নেওয়ায় ৷ ওয়েলস, ইংল্যান্ড-সহ বিভিন্ন দেশ ইতিমধ্যেই তাঁকে প্রত্যাখ্যানের রাস্তায় হাঁটতে শুরু করেছে ৷

এমন সময় প্রেসিডেন্ট পদ টলমল দেখে ট্রাম্পের শরণাপন্ন ইনফান্তিনো ৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্টও মুখ ফেরানোয় এখন একঘরে হয়ে গিয়েছেন বছর ছাপ্পান্নর ফিফা প্রেসিডেন্ট ৷ নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী এরপর মার্কিন সচিব মার্কো রুবিয়ো'র সঙ্গেও আলোচনায় বসতে চেয়েছিলেন ইনফান্তিনো ৷ কিন্তু রুবিয়ো'র যে ইনফান্তিনো'র সঙ্গে সাক্ষাতর পরিকল্পনাই নেই, তা এক্স হ্য়ান্ডলে নিশ্চিত করেছেন আরেক উচ্চপদস্থ মার্কিন আমলা ডিলান জনসন ৷ এরপর কী করবেন ইনফান্তিনো ? অপেক্ষায় ফুটবলমহল ৷

আরও পড়ুন: