ETV Bharat / sports

অ্য়াশেজের মাঝেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ইংল্য়ান্ডের

চোটের কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হল জোফ্রা আর্চারকে ৷

ENGLAND SQUAD
ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 30, 2025 at 2:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: অ্য়াশেজের নিউ-ইয়ার টেস্টের আগে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিল ইংল্য়ান্ড ৷ স্পিডস্টার জোফ্রা আর্চারকে রেখেই হ্য়ারি ব্রুক নেতৃত্বাধীন 15 সদস্যের অস্থায়ী স্কোয়াডে ঘোষণা করল সেদেশের ক্রিকেট বোর্ড ৷ প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন বক্সিং-ডে টেস্টের সেরা পেসার জোশ টাং-ও ৷

চোটের কারণে (লেফট সাইড-স্ট্রেন) তৃতীয় টেস্টের পর ইংল্য়ান্ডের অ্যাশেজ স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন আর্চার ৷ বল হাতে তিন ম্যাচে নয় উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও চলতি অ্যাশেজে অবদান রেখেছেন বার্বাডোজ-জাত এই কৃষ্ণাঙ্গ ক্রিকেটার ৷ কিন্তু চোটের জেরে ফেব্রুয়ারিতে শুরু হতে চলা আইসিসি'র মেগা ইভেন্টের জন্য তারকা পেসারকে পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে ৷ আশঙ্কা অনেকটা দূর করে অস্থায়ী স্কোয়াডে রাখা হল তাঁকে ৷ যদিও শ্রীলঙ্কায় খেলবেন না তিনি ৷

তবে 2010, 2022-এর চ্যাম্পিয়নদের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক বোধহয় টাং'য়ের অন্তর্ভুক্তি ৷ লাল-বলের ক্রিকেটে স্বল্প সময়ে নিজেকে প্রমাণ করলেও এখনও পর্যন্ত ইংল্য়ান্ডের হয়ে সাদা-বলের ফরম্য়াটে অভিষেক হয়নি মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে সম্প্রতি ইতিহাস গড়া পেসারের ৷ সরাসরি তাঁর বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার বিষয়টি তাই চমকপ্রদ ৷ তার আগে অবশ্য শ্রীলঙ্কা সফরের স্কোয়াডেও রাখা হয়েছে জোশ টাং-কে ৷

উল্লেখ্য শ্রীলঙ্কা সফর (ওয়ান-ডে, টি20) ও টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড একইসঙ্গে ঘোষণা করল ইংল্য়ান্ড ৷ অ্য়াশেজের আগে নিউজিল্যান্ড সফরে তিন ম্য়াচের টি-20 সিরিজে না-রাখা হলেও শ্রীলঙ্কা সফর ও বিশ্বকাপের দলে ফিরলেন বেন ডাকেট ৷ তবে স্টাম্পার-ব্যাটার জেমি স্মিথকে সাদা-বলের ফরম্য়াটে যে আর ভাবা হচ্ছে না, বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের দলে তাঁকে না-রেখে সেটা বুঝিয়ে দিলেন নির্বাচকরা ৷

অলরাউন্ডার উইল জ্য়াকসকেও শ্রীলঙ্কা সফর ও বিশ্বকাপের স্কোয়াডে ডেকে নিল ইংল্যান্ড ৷ নিউজিল্যান্ড সফরে বেন ডাকেটের মতো বাদ পড়েছিলেন তিনিও ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান-ডে স্কোয়াডে জায়গা করে নিলেন ওপেনার জ্যাক ক্রলি ৷ 2023 সালের পর প্রথমবার সাদা-বলের ক্রিকেটে ডাক পেলেন এই ব্যাটার ৷ অ্যাশেজ স্কোয়াডে থাকা সাতজন ক্রিকেটারকে নিয়ে আগামী 18 জানুয়ারি অস্ট্রেলিয়া থেকে সরাসরি দ্বীপরাষ্ট্রে উড়ে যাবে ইংল্য়ান্ড ৷ যাঁদের মধ্যে রয়েছেন মঙ্গলবার পঁয়ত্রিশে পা দেওয়া জো রুটও ৷ 4-8 জানুয়ারি অ্যাশেজের পঞ্চম টেস্টে অংশ নেওয়া ইংল্যান্ড আগামী 22 জানুয়ারি শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ান-ডে খেলবে ৷

  • শ্রীলঙ্কা সফর ও টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্য়ান্ডের অস্থায়ী স্কোয়াড: হ্য়ারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার (শুধুমাত্র বিশ্বকাপের জন্য), টম ব্য়ান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শ্রীলঙ্কা সফরের জন্য), স্যাম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জোশ টাং ও লুক উড ৷

আরও পড়ুন: