ETV Bharat / sports

লাল-হলুদ অনুশীলনে ফিরলেন সিবিলে, গোয়া ম্যাচেও অনিশ্চিত ক্রেসপো

চোট সারাতে আইএসএল শুরুর আগে দেশে ফিরেছিলেন আর্জেন্তাইন ডিফেন্ডার ৷

EAST BENGAL
লাল-হলুদ অনুশীলনে সিবিলে (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : March 2, 2026 at 8:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: অনুশীলনে ফিরলেন ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিলে ৷ একইসঙ্গে আর্জেন্তাইনকে ঘিরে জমে ওঠা সংশয়ের মেঘ কিছুটা কাটল ৷

পেশির চোটের কাবু লিয়োনেল মেসির দেশের ফুটবলার আইএসএলে বল গড়ানোর আগে দেশে ফিরে গিয়েছিলেন ৷ ফলে চলতি লিগের প্রথম তিন ম্য়াচে আনোয়ার আলির নেতৃত্বে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল ডিফেন্স ৷ প্রথম দু'ম্যাচে সফল হলেও তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে রক্ষণের ফুটিফাটা নজরে এসেছে ৷ ফলে প্রথমে গোল করেও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল ৷ এমন সময় সিবিলের যোগদানে রক্ষণের সমস্যা মেটার পথে ৷

আগামী 5 মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের চতুর্থ ম্য়াচে নামবে ইস্টবেঙ্গল ৷ পয়েন্ট টেবিলে প্রথম তিনে জায়গা ধরে রাখতে বৃহস্পতিবারের ম্যাচে জয় গুরুত্বপূর্ণ অস্কার ব্রুজোঁ প্রশিক্ষণাধীন দলের কাছে ৷ এখন প্রশ্ন হল কেভিন সিবিলে কি এফসি গোয়া ম্যাচে নামবেন ? উত্তরটা 'না' ৷ সোমবারই কলকাতায় পা দিয়ে বিকেলে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্তাইন ৷ তবে বল নিয়ে অনুশীলনের বদলে মাঠের ধারে ফিজিয়োর অধীনে রিহ্যাবে ব্যস্ত থাকলেন তিনি ৷ ইস্টবেঙ্গল শিবিরের সূত্র বলছে চতুর্থ বা পঞ্চম ম্যাচের পর থেকে ফিরবেন সেন্টার-ব্যাক ৷ তবে আর্জেন্তাইন ডিফেন্ডারের শহরে পা দেওয়াতেই স্বস্তিতে ব্রুজোঁ ৷

সিবিলের পাশাপাশি প্রশ্ন স্প্যানিয়ার্ড সাউল ক্রেসপোকে নিয়েও ৷ গোয়ার বিরুদ্ধে মিডফিল্ডারের প্রত্যাবর্তনও বড়সড় প্রশ্নচিহ্নের সামনে ৷ সোমবারের অনুশীলনে কেভিন সিবিলের সঙ্গে তিনিও ফিজিয়োর তত্ত্বাবধানে মাঠের ধারে ব্যস্ত রইলেন ৷ ফলে ধরে নেওয়া যায় ছিয়ানব্বই ঘণ্টা আগে চোট সারাতে ব্যস্ত স্প্যানিয়ার্ড সন্দেশ ঝিঙ্গানদের বিরুদ্ধেও অনিশ্চয়তার তালিকায় ৷ তাঁর অনুপস্থিতিতে মাঝমাঠে রক্ষণ এবং আক্রমণের সংযোগ রক্ষায় বড়সড় খামতি পরিষ্কার ধরা পড়ছে ৷ চোটের কারণে ক্রেসপোর মানের একজন ফুটবলারের বারংবার অনিশ্চিত হয়ে পড়া যে কোনও কোচের কাছেই মাথাব্যথার ৷ ব্রুজোঁও তার ব্যতিক্রম নন ৷

কারণ অ্যান্টন সোবার্গ প্রথম ম্যাচে নজর টানতে পারেননি ৷ ব্রুজোঁ মানছেন ড্যানিশ ফুটবলারটি রক্ষণের থেকে আক্রমণের ক্ষেত্রে বেশি উপযোগী ৷ ফলে নতুন ভূমিকায় তিনি দ্রুত মানিয়ে নিতে পারলে চিন্তা কমবে লাল-হলুদ কোচের ৷ নাওরেম মহেশ সিংও খেলার মত জায়গায় চলে এসেছেন ৷ যা স্বস্তির ৷ ঘুরে দাঁড়ানোর ম্যাচে দেখা যেতে পারে তাঁকে ৷ পাশাপাশি গোয়া হার্ডল পেরোতে দল হিসেবে ইস্টবেঙ্গল কোন ব্লু-প্রিন্ট সাজায়, সেটাই দেখার ৷ কারণ, 13 ম্যাচের লিগে ছোটখাটো অঘটন বড় ধাক্কা হয়ে নামতে পারে ৷

আরও পড়ুন: