ETV Bharat / sports

এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে রামিরেজ, মিগুয়েলের বদলি খুঁজে নিল লাল-হলুদ

গত মরশুমে পঞ্জাবের হয়ে 13 ম্য়াচে ছ'টি গোলে অবদান রেখেছিলেন স্প্যানিশ এই মিডফিল্ডার ৷

DANI RAMIREZ JOINS EAST BENGAL
ইস্টবেঙ্গলে এলেন দানি রামিরেজ (ISL X)
author img

By ETV Bharat Sports Team

Published : July 9, 2026 at 5:15 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 জুলাই: সেই অর্থে বিরাট নাম না-থাকলেও সীমিত সাধ্যে ট্রান্সফার-মার্কেটে ঝড় তুলেছে ইস্টবেঙ্গল ৷ প্রয়োজন অনুযায়ী কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের পছন্দসই ফুটবলারদের নিয়ে ভারতীয় ব্রিগেড শক্তিশালী করার চেষ্টায় আইএসএল চ্য়াম্পিয়নরা ৷ পাশাপাশি চলছে বিদেশি বাছাইয়ের তোড়জোর ৷ এমন সময় আসন্ন মরশুমের আগে প্রথম বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল ৷ গত মরশুমে পঞ্জাব এফসি'র হয়ে মাঝমাঠে দুরন্ত খেলা দানি রামিরেজ'কে দলে নিল চ্যাম্পিয়নরা ৷

গত মরশুমে আইএসএল জয়ী দলের একমাত্র বিদেশি হিসেবে মহম্মদ রশিদকে ধরে রাখতে চলেছে লাল-হলুদ ৷ ইতিমধ্যেই তাঁর সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে দল ৷ ঘোষণাও চলে এসেছে দিনদু'য়েক আগে ৷ বাকি পাঁচ নতুন বিদেশিকে নিয়েই সম্ভবত 2026-27 আইএসএলে নামবে কলকাতা জায়ান্টরা ৷ সেই লক্ষ্যে প্রথম সাইনিংটা সেরে ফেলল তারা ৷ গত মরশুমে আইএসএলের গোল্ডেন বল জয়ী ফুটবলার মিগুয়েল ফিগেরা'কে ধরে রাখতে ব্যর্থ মশালবাহিনী ৷ পরিবর্ত হিসেবেই পঞ্জাব থেকে রামিরেজ'কে তুলে নিল ইস্টবেঙ্গল ৷

গত মরশুমে আইএসএলে পঞ্জাবের নজরকাড়া পারফরম্য়ান্সের পিছনে ছিল রামিরেজের অবদান ৷ 13 ম্য়াচ খেলে চারটি গোল ও জোড়া অ্য়াসিস্ট ছিল 34 বছর বয়সি এই স্প্য়ানিয়ার্ডের নামের পাশে ৷ সুপার কাপেও চার ম্য়াচ খেলে একটি গোল ও একটি অ্য়াসিস্ট করেছিলেন রামিরেজ ৷ তাই ব্রাজিলিয়ান মিগুয়েল দল ছাড়তে রামিরেজ'কে চূড়ান্ত করতে দু'বার ভাবেনি তারা ৷ মিগুয়েল চলে য়াওয়ায় যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল, রামিরেজ'কে সই করিয়ে সেই শূন্যস্থান ইস্টবেঙ্গল পূরণ করে নিল বলা যায় ৷ অতীতে ভ্য়ালেন্সিয়া, গেটাফের মতো স্পেনের প্রথম সারির দলে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন রামিরেজ ৷

বুধবার রক্ষণ শক্তিশালী করতে বাঙালি লেফট-ব্যাক সন্দীপ মাণ্ডি'কে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল ৷ পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমারের যোগদানের কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে ৷ সন্দীপ মাণ্ডি গত মরশুমে ইন্টার কাশীর হয়ে নিজেকে পরিশীলিত করেছেন আন্তোনিও হাবাসের অধীনেই ৷ তাই তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত স্প্যানিশ কোচের নির্দেশে বলেই মনে করা হচ্ছে ৷ গত মরশুমে আইএসএলে 13 ম্য়াচে জোড়া অ্যাসিস্টও ছিল বাঙালি ফুটবলারের নামের পাশে ৷

অন্যদিকে রোহিত কুমার বছরকয়েক আগে সেরা সময় কাটিয়েছেন বেঙ্গালুরু এফসি'তে ৷ এরপর গত মরশুমে ওড়িশা এফসি'র হয়ে ন'ম্যাচ খেলেছেন বছর উনত্রিশের মিডফিল্ডার ৷ এখন দেখার রোহিতকে আসন্ন মরশুমে কীভাবে ব্যবহার করেন হাবাস ৷ এছাড়া উইং-ব্যাক বরিস সিং, গোলরক্ষক ফুরবা লাচেনপা'র যোগদানের ঘোষণাও ইতিমধ্যেই সেরে ফেলেছে আইএসএল চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন: