জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় শিবিরে দুঃসংবাদ, বাবাকে হারালেন রিঙ্কু সিং
টি-20 বিশ্বকাপের মাঝেই বাবার মৃত্যুর খবর ৷ লিভার ক্যানসারই প্রাণ কাড়ল রিঙ্কুর বাবা খান চন্দ্র সিংয়ের ৷ লিভার ক্যানসারের চতুর্থ পর্যায়ে ছিলেন তিনি।

Published : February 27, 2026 at 9:12 AM IST
নয়ডা, 27 ফেব্রুয়ারি: দিন তিনেক আগে বাবার অসুস্থতার কারণে ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু সিং ৷ তারপর ফিরেও আসেন ৷ গতকাল প্রথম একাদশে না-খেললেও পরিবর্ত হিসাবে ফিল্ডিং করেন ডেথ ওভার স্পেশালিস্ট ব্যাটার রিঙ্কু সিং ৷ শুক্রবার সকালে খবর আসে পর তাঁর বাবা খান চন্দ্র সিং আর নেই ৷
জানা গিয়েছে, তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ 4) লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন । গত 21 ফেব্রুয়ারি তাঁকে গ্রেটার নয়ডার উইয়াথার্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেদিন থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন । আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার খবর পেয়ে রিঙ্কু শিবির ছেড়ে চলে যান । তারপর দিনই রিঙ্কু দ্রুত চেন্নাইয়ে ফিরে আসেন । আজ সকালে সংবাদসংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী খানচন্দ্র সিং'য়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ৷
Greater Noida, Uttar Pradesh: The father of crickter Rinku Singh has passed away following a battle with liver cancer. He had been admitted to Yatharth Hospital on February 21 and was undergoing treatment in the ICU for several days.
— IANS (@ians_india) February 27, 2026
(Visuals from outside Yatharth Hospital) pic.twitter.com/Ou6kQ7Ye3v
শোকপ্রকাশ হরভজন সিং'য়ের- ইতিমধ্যেই হরভজন সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন ৷ ভাজ্জি লিখেছেন, "রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচাঁদ সিং জির মৃত্যুর সংবাদ শুনে আমি ব্যথিত। রিঙ্কু এবং তাঁর পরিবারের জন্য এই সমটা খুবই কঠিন ৷ টি-20 বিশ্বকাপে রিঙ্কু তাঁর দায়িত্ব পালনে সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন ৷ ওর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷ ওয়াহেগুরু খানচাঁদ সিং জির আত্মাকে চির শান্তি দিক এবং শোকাহত পরিবারকে শক্তি ও সাহস দিন।"
Pained to learn about the demise of Shri Khanchand Singh Ji, father of Rinku Singh. This must be an especially difficult time for Rinku and his family, even as he remains committed to his responsibilities during the T20 World Cup.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 27, 2026
My heartfelt thoughts and prayers are with him…
রাজীব শুক্লার শোকপ্রকাশ- বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লাও রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যু খবরে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিংয়ের মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে রিঙ্কু এবং তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর যেন বিদেহী আত্মাকে তাঁর চরণে স্থান দেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। ওম শান্তি।"
क्रिकेटर रिंकू सिंह के पिता श्री खानचंद सिंह जी के निधन का समाचार अत्यंत दुःखद है। इस कठिन घड़ी में मेरी गहरी संवेदनाएँ रिंकू सिंह और उनके समस्त परिवार के साथ हैं।
— Rajeev Shukla (@ShuklaRajiv) February 27, 2026
ईश्वर दिवंगत आत्मा को अपने श्रीचरणों में स्थान दें और शोकाकुल परिजनों को यह अपार दुःख सहने की शक्ति प्रदान करें।
ॐ…
শোকপ্রকাশ রিঙ্কুর প্রাক্তন কোচের- রিঙ্কু সিংয়ের প্রাক্তন কোচ মাসুদ আমিন বলেন, "আমরা রিঙ্কুর বাবার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৷ গত 3-4 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। তিনি রিঙ্কুকে ক্রিকেট খেলানোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন ৷ খানচাঁদ সিং'য়ের মৃত্যু খবর অত্যন্ত দুঃখজনক।"
VIDEO | Aligarh: Masood Amin, former coach of Rinku Singh, on the demise of the cricketer's father, says, " we received the news regarding the death of rinku's father. he was battling cancer and admitted to hospital. he was on ventilator since last 3-4 days. he worked really hard… pic.twitter.com/AWDZOzkJ1k
— Press Trust of India (@PTI_News) February 27, 2026
খানচন্দ্র সিং- খানচন্দ্র সিং আলিগড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহকারী হিসেবে কাজ করতেন । সীমিত আয়েই তাঁর পরিবারের দিন গুজরান হত ৷ কঠোর পরিশ্রমের সঙ্গে কখনও আপোস করেননি ৷ রিঙ্কু বেশ ক'য়েকবার সাক্ষাৎকারে বাবার সঙ্গে তাঁর বিশেষ মানসিক বন্ধনের কথাও বলেছেন । বাবাকে হারিয়ে এখন শোকাহত কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার ।

রিঙ্কু কি অনিশ্চিত টি-20 বিশ্বকাপের আগামী ম্যাচে ? উল্লেখ্য, টি-20 বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

