সঞ্জুর ব্যাটে দিল্লি জয়, প্রবলভাবে প্লে-অফের দৌড়ে চেন্নাই
বোলারদের গড়ে দেওয়া মঞ্চে চেন্নাইকে পঞ্চম জয় এনে দিল সঞ্জু ও কার্তিকের অবিভক্ত শতরানের জুটি ৷


Published : May 6, 2026 at 9:18 AM IST
নয়াদিল্লি, 6 মে: নয়া মুখ্যমন্ত্রী থলাপতি বিজয়কে বরণের অপেক্ষায় তামিলনাড়ুবাসী ৷ অভিনেতার রাজনৈতিক উত্থানে দক্ষিণের রাজ্যে এখন হুইসল বাজছে জোরকদমে ৷ তার সঙ্গে সাযুজ্য রেখে রাজধানী নয়াদিল্লিতে মঙ্গলবার বাইশ গজেও 'হুইসল পোডু' ৷ ক্যাপিটালসের বিরুদ্ধে লিগ-ডাবল সম্পূর্ণ করে পয়েন্ট তালিকায় ছ'য়ে উঠে এল চেন্নাই সুপার কিংস ৷ ওপেনার সঞ্জু স্যামসনে অপরাজিত 87 রানে পঞ্চম জয়টি তুলে নিয়ে প্লে-অফের দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়ল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷
ক্যাপিটালসকে এদিন তাদেরই মাঠে মাত্র 155 রানে বেঁধে রাখে সুপার কিংস ৷ জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে 15 বল বাকি থাকতে সেই রান তুলে দেয় ইয়েলো ব্রিগেড ৷
টস জিতে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলের প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত এদিন ব্যুমেরাং হয়ে ফেরে ৷ মুকেশ চৌধুরি, আকিল হোসেন, নূর আহমেদদের দাপটে 69 রানে পাঁচ উইকেট চলে যায় সুপার কিংসের ৷ ষষ্ঠ উইকেটে ট্রিস্টান স্টাবস ও সমীর রিজভি'র 65 রানের জুটিতে লড়াইয়ের রসদ পায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ৷ 31 বলে 38 করেন স্টাবস ৷ 24 বলে 40 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন রিজভি ৷
VictorioUS! 💪🥳#WhistlePodu #DCvCSK pic.twitter.com/EKk6XIpz7R
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2026
20 ওভারে সাত উইকেটে 155 রান তোলে ক্যাপিটালস ৷ তিন ওভারে 22 রানে দুই উইকেট নেন নূর ৷ এছাড়া নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি করে উইকেট আকিল, মুকেশ, গুরজনপীত এবং ওভার্টনের ঝুলিতে ৷ তবে চার ওভারে 49 রান দিয়ে এদিন উইকেটহীন রয়ে যান আপাতত প্রতিযোগিতার সর্বাধিক শিকারি (যুগ্মভাবে) অংশুল কম্বোজ ৷
The ship that sailed us through! ⚓🥳
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2026
First century partnership for CSK in IPL 2026 🤝#WhistlePodu #DCvCSK pic.twitter.com/n3RgEMZ3Jh
রান তাড়া করতে নেমে ইয়েলো ব্রিগেড 45 রানে দুই উইকেট হারায় ৷ ছ'রানে ফেরেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৷ 17 রানে আউট হন উর্ভিল প্যাটেল ৷ কিন্তু তৃতীয় উইকেটে অবিভক্ত 114 রানের জুটি সহজ জয় এনে দেয় সিএসকে'কে ৷ ক্যাপিটালস বোলারদের শাসন করে 52 বলে 87 রানে অপরাজিত থাকেন ভারতের টি-20 বিশ্বজয়ের নায়ক ৷ ম্যাচের সেরা সঞ্জু মারেন সাতটি চার ও ছ'টি ছক্কা ৷
Did it all 💯
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2026
Got it all 💯#WhistlePodu #DCvCSK pic.twitter.com/kMwRdWwloZ
পাশাপাশি 14 কোটির ব্যাটার কার্তিক শর্মা নটআউট থেকে যান 31 বলে 41 রানে ৷ সবমিলিয়ে 17.3 ওভারে দুই উইকেটে 159 রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস ৷ 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ছ'য়ে তারা ৷ সমসংখ্যক ম্যাচে আট পয়েন্ট নিয়ে সাতে অক্ষরের দিল্লি ক্যাপিটালস ৷

