সেস্কোর গোলে এভার্টনকে হারিয়ে প্রথম চারে ম্য়ান ইউ
নয়া ম্যানেজারের অধীনে ছ'ম্য়াচে অপরাজিত রইল ইউনাইটেড ৷

Published : February 24, 2026 at 11:21 AM IST
লন্ডন, 24 ফেব্রুয়ারি: মাইকেল ক্য়ারিকের কোচিংয়ে প্রিমিয়র লিগে স্বপ্নের দৌড় চলছে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের ৷ যা অব্য়াহত রইল এভার্টনের বিরুদ্ধেও ৷ সোমবার একমাত্র গোলে অ্যাওয়ে ম্য়াচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে নিল 'রেড ডেভিলস' ৷ যা প্রিমিয়র লিগ পয়েন্ট তালিকায় তাদের তুলে আনল প্রথম চারে ৷ এর ফলে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের স্বপ্ন জোরালো হল ইউনাইটেডের ৷
অ্যাওয়ে ম্য়াচে এদিন মাইকেল ক্যারিক অ্যান্ড কোম্পানিকে তিন পয়েন্ট এনে দিল পরিবর্ত বেঞ্জামিন সেস্কোর গোল ৷ আর এভার্টনের বিরুদ্ধে জয় ক্য়ারিক-জমানায় এখনও পর্যন্ত অপরাজিত রাখল ইউনাইটেডকে ৷ নয়া ম্য়ানেজারের অধীনে টানা চার ম্য়াচ জয়ের পর গত ম্য়াচে ওয়েস্ট হ্যামের কাছে আটকে গিয়েছিল ম্য়ান ইউ ৷ সোমবার ফের জয়ের সরণিতে ফিরল তারা ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ক্যারিকের অধীনে ছ'টি ম্য়াচ থেকে সর্বাধিক 18 পয়েন্টের মধ্যে 16 পয়েন্ট এল ইউনাইটেডের ঝুলিতে ৷
চেলসি এবং লিভারপুলকে পরিষ্কার তিন পয়েন্ট পিছনে ফেলল ম্যান ইউ ৷ আপাতত 27 ম্য়াচে আপাতত 48 পয়েন্ট তাদের ঝুলিতে ৷ এদিনের ম্য়াচ অবশ্য গুণগত মানের নিরিখে খুব একটা নম্বর পাবে না ৷ সারা ম্যাচে দু'দল খুব বেশি সুযোগও আদায় করে নিতে পারেনি ৷ এভার্টন যেখানে গোলে চারটি শট নিয়েছে, সেখানে ইউনাইটেড নিয়েছে মাত্র দু'টি শট ৷ যার মধ্যে একটি গোলে কনভার্ট করে পুরো পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা ৷ অর্থাৎ, পরিসংখ্য়ানেই পরিষ্কার ম্য়াচে বিশেষ সুযোগ তৈরি করতে পারেনি দু'দলের কেউই ৷
Heading back to M16 with all three points ✅
— Manchester United (@ManUtd) February 23, 2026
তবে এদিন ম্য়াচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত ম্যান ইউ ৷ আমাদ দিয়ালোর শট গোললাইন সেভ করেন এক এভার্টন ডিফেন্ডার ৷ প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয় ৷ দ্বিতীয়ার্ধে 58 মিনিটে দিয়ালোকে তুলে সেস্কোকে নামিয়ে দেন ক্য়ারিক ৷ 71 মিনিটে পরিবর্ত সেস্কোই ডেডলক ভাঙেন বিপক্ষের ৷ প্রতি-আক্রমণে ম্যাথিউজ কুনহার লম্বা বল ধরে গোলমুখে আগুয়ান ব্রায়ান এমবিউমো তা বাড়িয়ে দেন ফাঁকায় থাকা সেস্কোর উদ্দেশে ৷ গোলরক্ষককে একা পেয়ে জালে বল ঠেলতে ভুল করেননি স্লোভেনিয়ান ৷ শেষ সাতটি ম্য়াচে এই নিয়ে ছ'টি গোল করলেন লেইপজিগ থেকে মোটা টাকায় ইউনাইটেডে যোগ দেওয়া স্ট্রাইকার ৷ যা পুরো পয়েন্ট এনে দেয় দলকে ৷
Clinical on the counterattack ⚡️
— Manchester United (@ManUtd) February 24, 2026
Ben bags another winner! 👏
- ক্যারিকের অধীনে শেষ ছ'ম্যাচে ইউনাইটেডের ফলাফল:
- বনাম ম্য়ান সিটি- 2-0 জয়
- বনাম আর্সেনাল- 3-2 জয়
- বনাম ফুলহ্যাম- 3-2 জয়
- বনাম টটেনহ্যাম- 2-0 জয়
- বনাম ওয়েস্ট হ্যাম- 1-1 ড্র
- বনাম এভার্টন- 1-0 জয়

