ETV Bharat / sports

বালোগানের শাস্তি আটকেও শেষরক্ষা হল না যুক্তরাষ্ট্রের, ঝড় তুলে কোয়ার্টারে বেলজিয়াম

জোড়া গোলে বেলজিয়ামের নায়ক চার্লস ডি কেটেলার ৷ শেষ আটে লুকাকু'দের সামনে স্পেন ৷

BELGIUM BEAT USA
ফের পরিবর্ত নেমে গোল করলেন লুকাকু (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 7, 2026 at 1:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

সিয়াটেল, 7 জুলাই: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেও শেষরক্ষা হল না মার্কিন যুক্তরাষ্ট্রের ৷ গত ম্য়াচে লাল-কার্ড দেখলেও বেলজিয়াম ম্য়াচের আগে স্ট্রাইকার ফোলারিন বারোগানের সাসপেনশন মকুব করা হয় ফিফা'র তরফে ৷ ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের সাসপেনশন মকুবের কারণেই বোধহয় শেষ ষোলোর ম্য়াচে বাড়তি চার্জড-আপ হয়ে নেমেছিলেন কেভিন ডি ব্রুয়েনা'রা ৷ সবমিলিয়ে বালোগান'কে পেলেও মঙ্গলবার মাঠের লড়াই 'দ্য রেড ডেভিলসে'র কাছে খড়কুটো ট্রাম্পের দেশ ৷ যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে শেষ আটে পৌঁছল বেলজিয়াম ৷

ফুটবলের মহামঞ্চে শেষ চারটি আবির্ভাব ধরলে এই নিয়ে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল ইউরোপ জায়ান্টরা ৷ জোড়া গোলে এদিন বেলজিমায়ের জয়ের নায়ক চার্লস ডি কেটেলার ৷ দ্বিতীয়ার্ধে গোলদু'টি করেন হান্স ভানাকেন ও রোমেলু লুকাকু ৷ যুক্তরাষ্ট্রের হারের সঙ্গে চলতি বিশ্বকাপের তিন আয়োজক দেশেরই বিদায় নিশ্চিত হল শেষ ষোলোয় ৷ 2014 বিশ্বকাপের শেষ ষোলোতেও বেলজিয়ামের কাছে হেরেই বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র ৷

ন'মিনিটে নিকোলাস রাস্কিনের সাজিয়ে দেওয়া বল আলতো টোকায় জালে রেখে এদিন 1-0 করেন কেটেলার ৷ তবে মালিক টিলম্য়ানের ফ্রি-কিক থেকে গোল 31 মিনিটে সমতায় ফেরায় আয়োজকদের ৷ বিপক্ষের মানবপ্রাচীরে প্রতিহত হয়ে টিলম্য়ানের ফ্রি-কিক জালে প্রবেশ করে ৷ তবে পুনরায় লিড নিতে বেশি দেরি করেনি বেলজিয়াম ৷ দু'মিনিট বাদে ফের গোল করেন কেটেলার ৷ এক্ষেত্রে লিসান্দ্রো ট্রসার্ডের বামপ্রান্তিক সেন্টার থেকে হেডে 2-1 করেন আটালাল্টা ফুটবলার ৷

যুক্তরাষ্ট্রের যেটুকু আশা বেঁচেছিল 57 মিনিটে গোলরক্ষকের শিক্ষানবিশী ভুলে সেটুকুও শেষ হয়ে যায় ৷ বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের পায়ে বল তুলে দেন ম্য়াট ফ্রিস ৷ বিপক্ষের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে 3-0 করেন ভানাকেন ৷ বেলজিয়ামের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল সেখানেই ৷ এরপর ব্যবধান কমানোর সুযোগ এসেছিল বালোগানের সামনে ৷ কিন্তু থিবো কুর্তোয়ার দস্তানায় আটকে যায় তাঁর প্রয়াস ৷

পরিবর্ত হিসেবে নেমে চলতি বিশ্বকাপে গোল করা অভ্যাস করে ফেলেছেন রোমেলু লুকাকু ৷ গত দু'ম্য়াচের রেশ ধরে এদিনও অতিরিক্ত সময়ে একই কাজ করলেন নাপোলি স্ট্রাইকার ৷ 67 মিনিটে কেটেলারের পরিবর্ত হিসেবে নেমে 93 মিনিটে (90+3) এদিন দলের চতুর্থ গোলটি করেন তিনি ৷ বক্সের মধ্যে বল ধরে কোনাকুনি শটে চলতি বিশ্বকাপের তৃতীয় গোলটি করেন লুকাকু ৷ 4-1 গোলে যুক্তরাষ্ট্রকে হারিয় কোয়ার্টারে স্পেনের সামনে বেলজিয়াম ৷

আরও পড়ুন: