ETV Bharat / sports

রাষ্ট্রীয় শোক পড়শি দেশে, খালেদা জিয়ার প্রয়াণে স্থগিত বিপিএল ম্য়াচ

সকাল 6টায় হাসপাতালের তরফে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (BNP) চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ঘোষণা করা হয় ৷

KHALEDA ZIA DIES
খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা শহরের একটি ছবি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : December 30, 2025 at 5:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে ৷ দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার ভোরে হাসপাতালেই প্রয়াত হন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ৷ যার শোক এসে পড়েছে ময়দানেও ৷ ফলত মঙ্গলবার সূচি মেনে বাংলাদেশ প্রিমিয়র লিগের দু'টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ম্য়াচদু'টি স্থগিত ঘোষণা করা হয়েছে ৷ যা অনুষ্ঠিত হবে আগামিকাল ৷

মঙ্গলবার সকাল 6টায় হাসপাতালের তরফে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (BNP) চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ঘোষণা করা হয় ৷ এরপর থেকেই শোকে মূহ্যমান ভারতের পড়শি দেশ ৷ খালেদা জিয়ার মৃত্যুর অনতিপরেই মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়র লিগের ম্য়াচ স্থগিত রাখার কথা ঘোষণা করা হয় সেদেশের ক্রিকেট বোর্ডের তরফে ৷ এক বিবৃতিতে বিসিবি'র তরফে বলা হয়েছে, "রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং বেগম খালেদা জিয়াকেব পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আজকের বাংলাদেশ প্রিমিয়র লিগের ম্য়াচগুলি বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরবর্তীতে পরিবর্তিত সূচি ঘোষণা করা হবে ৷" পরবর্তীতে আগামিকাল অর্থাৎ, বুধবার ম্য়াচদু'টির পরিবর্তিত সূচি ঘোষিত হয়েছে ৷

1991 থেকে 1996, 2001 থেকে 2006 ৷ দু'টি দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের গুরুদায়িত্ব সামলিয়েছিলেন একদা দেশের 'ফার্স্ট লেডি' খালেদা জিয়া ৷ মসনদে থাকাকালীন বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে সচেষ্ট হয়েছিলেন বিএনপি প্রধান ৷ সে কথা স্মরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, "মেয়াদকালে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিকল্পে অসামান্য সহায়তা করেছিলেন বেগম খালেদা জিয়া ৷ দেশজুড়ে খেলার মানোন্নয়ন ও ক্রিকেটের পরিকাঠামো উন্নতিতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য ৷ তাঁর দূরদৃষ্টি ও উৎসাহ আজ দেশে ক্রিকেট নিয়ে উন্মাদনার রাস্তা তৈরি করতে সাহায্য করেছিল ৷"

সিলেটে মঙ্গলবার বিপিএলের জোড়া ম্য়াচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ প্রথম ম্য়াচটি ছিল ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ৷ দ্বিতীয় ম্য়াচে শিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের ৷ গত 26 ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়র লিগের 2025-26 মরশুমের সংস্করণ ৷ ইতিমধ্যেই প্রথম তিন রাউন্ডের খেলা সম্পূর্ণ হয়েছে ৷ বিপিএলের পাশাপাশি ঢাকা প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ন'টি ম্যাচও স্থগিত রাখা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে ৷

আরও পড়ুন: