ETV Bharat / sports

ফের স্কোরশিটে রাফিনহা-লোপেজ, রদ্রি'র অভিষেকে অ্যাথলেটিক'কে হারাল বার্সা

দু'ম্য়াচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে কাতালান ক্লাব ৷ গোলপার্থক্যে রিয়াল'কে পিছনে ফেলল বার্সা ৷

RAPHINHA
গোলের পর রাফিনহা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : August 28, 2026 at 11:02 AM IST

2 Min Read
Choose ETV Bharat

বার্সেলোনা, 28 অগস্ট: প্রায় 66 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার-ফি দিয়ে বিশ্বকাপের গোল্ডেন বল বিজেতা রদ্রি'কে ম্য়াঞ্চেস্টার সিটি থেকে ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা ৷ ভারতীয় মুদ্রায় যে অঙ্কের পরিমাণ 625 কোটিরও বেশি ৷ শুক্রবার (ভারতীয় সময়) নবাগত স্প্যানিশ মিডফিল্ডার কাতালান ক্লাবের জার্সিতে আত্মপ্রকাশও করে ফেললেন লা-লিগায় ৷ আর রদ্রি'কে তাঁর অভিষেক ম্য়াচে 2-0 গোলে জয় উপহার দিল বার্সেলোনা ৷ এলচে'কে হারিয়ে লা-লিগা জয়ের হ্য়াটট্রিকের অভিযান শুরু করা বার্সা ঘরের মাঠে এদিন হারাল অ্যাথলেটিক ক্লাব'কে ৷

অভিযান শুরুর ম্য়াচে এলচে'র বিরুদ্ধে দু'টি করে গোল করেছিলেন রাফিনহা ও ফারমিন লোপেজ ৷ অ্য়াথলেটিকের বিরুদ্ধে এই দুইয়ের গোলেই জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ রদ্রি অবশ্য এদিন পরিবর্ত হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ৷ গোলপোস্ট বাধা হয়ে না-দাঁড়ালে আরও বেশি গোল জিততে পারত বার্সেলোনা ৷ তবে 2-0 গোলে জিতেও দু'ম্য়াচ পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ'কে টপকে গ্রুপ শীর্ষে বার্সা ৷

24 মিনিটে রাফিনহা'র একটি হেড গোলপোস্টে প্রতিহত হয় ৷ 29 মিনিটে পেদ্রি'র গোল বাতিল হয় অফসাইডের কারণে ৷ এরপর 37 মিনিটে শেষমেশ লিড পায় বার্সা ৷ পেদ্রি'র থ্রু বল ধরে বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ বিজেতা উনাই সিমোনে'কে কার্যত মাটি ধরিয়ে 1-0 করেন ব্রাজিলিয়ান ৷ এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালান ক্লাব ৷

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ল্যামিন ইয়ামালের একটি শট ক্রসবারে প্রতিহত হয় ৷ 62 মিনিটে ড্য়ানি ওলমো'র সঙ্গে রদ্রি'কে নামিয়ে দেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ৷ এরপর 79 মিনিটে করিম আদেইমি ও জুলেস কৌন্ডে'কে নামানোর পরই দ্বিতীয় গোল পায় হোম টিম ৷

গত ম্য়াচের আরেক গোলস্কোরার আদেইমি'র ক্রস থেকে 2-0 করেন ফারমিন লোপেজ ৷ যদিও সেই গোলে বিপক্ষের এক ডিফেন্ডার ও গোলরক্ষকে ভুল বোঝাবুঝির ফসল ৷ দ্বিতীয় গোলের সঙ্গেই ম্য়াচ মুঠোয় পুরে নেয় বার্সেলোনা ৷ 2-0 গোলে জিতে দু'ম্য়াচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা ৷ দু'ম্য়াচে ছয় পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও ৷ তবে গোলপার্থক্যে দ্বিতীয়স্থান 'লস ব্ল্যাঙ্কস' ৷

আরও পড়ুন: