ETV Bharat / sports

প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে চিনের এ-লিগে বাংলার অঙ্কুর

ভারতের সিনিয়র দলের জার্সি পরার লড়াই লড়তে লড়তেই অঙ্কুর সুযোগ পেলেন বিদেশি লিগে ৷

ANKUR BHATTACHARYA
অঙ্কুর ভট্টাচার্য (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : August 31, 2026 at 3:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 অগস্ট: রাজ্য টেবল টেনিস সংস্থার সঙ্গে মতানৈক্যের জের ৷ রাজ্য ছেড়ে তিনি এখন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেন হরিয়ানার হয়ে ৷ কিন্তু শিকড় যেহেতু উত্তর 24 পরগনার রাজারহাট, তাই অঙ্কুর ভট্টাচার্য হরিয়ানার কম বরং বাংলারই ৷ এশিয়ান গেমসে ভারতীয় দলে প্রবেশের দৌড়ে থাকলেও সুযোগ হয়নি ৷ স্ট্য়ান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাঁকে ৷ ভারতের সিনিয়র দলের জার্সি পরার লড়াই লড়তে লড়তেই অঙ্কুর সুযোগ পেলেন বিদেশি লিগে ৷

কিশোর বয়সেই টেনিস পর্যটক বাঙালি এই প্যাডলার ৷ ভারতের প্রথম টেবল টেনিস খেলোয়াড় হিসেবে চিনের এ-লিগে ডাক পেলেন তিনি ৷ সাম্প্রতিক সময়ে বাংলা থেকে জাতীয় পর্যায়ে যে ক'জন প্যাডলার সাড়া ফেলেছেন তাদের মধ্যে 19 বছরের অঙ্কুর অন্যতম ৷ রাজ্য পর্যায়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করে জাতীয় পর্যায়ে বর্তমানে প্রথম চারে অধুনা হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করা বাংলার এই প্য়াডলার ৷

আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলে তাঁর রিজার্ভ হিসেবে থাকা নিয়ে কম বিতর্ক হয়নি ৷ নির্বাচকদের সেই দ্বিচারিতার জবাব দিয়ে কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে সম্প্রতি সোনা জিতে এসেছেন অঙ্কুর ৷ এখন ব্যস্ত প্যারাগুয়েতে টুর্নামেন্ট খেলতে ৷ এরপর অঙ্কুরের গন্তব্য কাজাখস্তানের আলমাটা ৷ সেখানে আরও একটি টুর্নামেন্ট খেলে চিনে যাবেন অঙ্কুর ৷ সেখানে আগামী 12 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত হতে চলা চাইনিজ এ-লিগে অংশ নেবেন তিনি ৷ তার আগে 1 অক্টোবর থেকে চিনা মাস্টার্সেও খেলবেন তিনি ৷

এ-লিগে সুযোগ পাওয়া প্রসঙ্গে অঙ্কুর বলছেন, "বিদেশের লিগে খেলা আমার কাছে নতুন অভিজ্ঞতা নয় ৷ তবে চাইনিজ লিগে খেলা অবশ্যই নতুন অভিজ্ঞতা হতে চলেছে ৷ আমি বিরাট আশা নিয়ে যাচ্ছি না ৷ মরিয়া লড়াই করব ৷ ভালো খেলতে নিজেকে নিংড়ে দেব ৷ মূলত অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য ৷" ভারতীয় প্যাডলাররা বিশ্বের সব দেশের বিরুদ্ধে দাপট দেখালেও চিনের বিরুদ্ধে নড়বড়ে ৷ সেখানে ধারাবাহিক নয় ৷

অঙ্কুরের বাবা এবং কোচ অংশুমান ভট্টাচার্য বলছেন, "সেরাদের বিরুদ্ধে খেলতে হলে সেরাদের সঙ্গেই সারাবছর টক্কর দিতে হয় ৷ অঙ্কুর এর আগে প্যারিস লিগে খেলেছে ৷ এখন প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে চিনের এ-লিগে খেলতে যাচ্ছে ৷ ধারাবাহিক ভালো খেলার পরেও একটা খামতি ততক্ষণ থাকবে যতক্ষণ না ভারতীয় দলের সাফল্যে নিয়মিত হতে পারবে ৷ তবে সেটাও অঙ্কুর দ্রুত দূর করে ফেলবে বলে দৃঢ় বিশ্বাস আমার ৷

আরও পড়ুন: