ETV Bharat / sports

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন 'বিধ্বস্ত' হার্দিক, ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত

আগামী বছর আইপিএলের আগে হার্দিক ফের ট্রেড উইন্ডোয় অন্য দলে যাবেন নাকি নিলামে অংশ নেবেন, সেটা অবশ্য এখনই স্পষ্ট নয় ৷

HARDIK PANDYA
হার্দিক পান্ডিয়া (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : May 29, 2026 at 5:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মুম্বই, 29 মে: মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে একটা হতাশাজনক মরশুমের শেষে মানসিকভাবে বিপর্যস্ত তিনি ৷ ফলস্বরূপ 'পল্টন' শিবির ছাড়ছেন হার্দিক পান্ডিয়া ৷ 2026 আইপিএলের মাঝপথেই মুম্বই ইন্ডিয়ান্স ম্য়ানেজমেন্টকে চরম সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বরোদা অলরাউন্ডার ৷ সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট তেমনটাই ৷

2024 মরশুমে ট্রেড উইন্ডোয় গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছিলেন হার্দিক ৷ শুধু তাই নয়, পাঁচবার খেতাব এনে দেওয়া অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক পদে বসেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার ৷ কিন্তু চলতি আইপিএলে হতশ্রী পারফরম্য়ান্স আঁচ করে মরশুম শেষ করার আগেই মুম্বই ইন্ডিয়ান্স ম্য়ানেজমেন্টকে হার্দিক দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন বলে পিটিআই'কে জানিয়েছে আইপিএলের এক বিশ্বস্ত সূত্র ৷

সেই সূত্র সংবাদসংস্থা'কে বলেছে, "হার্দিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৷ পাশাপাশি পিঠের চোটও কাবু করেছিল তাঁকে ৷ এমন সময় প্লে-অফের আশা শেষ হতেই মুম্বই ইন্ডিয়ান্সে আর না-থাকার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি ৷" উল্লেখ্য, 2024 সালে প্রত্যাবর্তনের পর থেকে মুম্বই ইন্ডিয়ান্সে চরম মানসিক হেনস্তার শিকার হতে হয়েছিল জোড়া টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যকে ৷ অধিনায়ক হিসেবে রোহিতকে সরানোর সিদ্ধান্ত পুরোপুরি ম্যানেজমেন্টের হলেও দর্শকাসন থেকে বিদ্রূপ ভেসে আসত হার্দিকের জন্য ৷ শেষমেশ চলতি আইপিএলের খারাপ পারফরম্য়ান্সের পর হার্দিকের ধৈর্য্যচ্যুতি ঘটেছে বলেই জানিয়েছে ওই সূত্র ৷

তবে আগামী বছর আইপিএলের আগে হার্দিক ফের ট্রেড উইন্ডোয় অন্য দলে যাবেন নাকি নিলামে অংশ নেবেন, সেটা অবশ্য এখনই স্পষ্ট নয় ৷ তবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যে সবরকম সম্পর্ক হার্দিক ছিন্ন করেছেন, সেটা স্পষ্ট ৷

2026 আইপিএলে 14 ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে ন'য়ে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ 10 ম্য়াচে 206 রান এবং মাত্র চার উইকেট নিয়ে হার্দিকের ব্যক্তিগত পারফরম্যান্সও আহামরি ছিল না মোটেই ৷ শেষমেশ সবকিছু আঁচ করে বড়সড় সিদ্ধান্তটা নিয়েই ফেললেন বরোদা ক্রিকেটার ৷

আরও পড়ুন: