ETV Bharat / sports

দুরন্ত শতরান অভিমন্যুর, অসমকে হারিয়ে পরের পর্বের আশা জোরালো করল বাংলা

জ্বলে উঠল অভিমন্যু ঈশ্বরণের ব্যাট । 116 বলে 102 রান করে ম্যাচের সেরা অধিনায়ক । অসমকে হারিয়ে পরের পর্বের আশা জোরালো করল বাংলা ৷

BENGAL BEAT ASSAM
দুরন্ত শতরান অধিনায়ক অভিমন্যুর (ছবি- সিএবি মিডিয়া)
author img

By ETV Bharat Sports Team

Published : January 3, 2026 at 8:56 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রাজকোট, 3 জানুয়ারি: অনুস্টুপ মজুমদারের শততম প্রথম শ্রেণির একদিনের ম্যাচ স্মরণীয় করে রাখল বাংলা ৷ শনিবার রাজাকোটে বিজয় হাজারে ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে 85 রানে অসমকে হারায় অভিমন্যু অ্যান্ড কোং ৷ বাংলার 7 উইকেটে 302 রানের জবাবে অসম 217 রানে অল-আউট। জয়ের ধারা বজায় রাখার সঙ্গে বাংলা পরের পর্বে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল । প্রতিটি গ্রুপ থেকে দু'টো করে দল পরের পর্বে যাবে। পাঁচ ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলা প্রথম দুইয়ে ঢুকে পড়ার জোরালো দাবি তুলল ।

ফের জ্বলে উঠল অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ব্যাট । 116 বলে 102 রান করে ম্যাচের সেরা তিনি । টস জিতে অসম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করতে নেমে বাংলা ওপেনার অভিষেক পোড়েলের উইকেট দ্রুত হারায় । গত দুই ম্যাচে ভালো ব্যাটিং করলেও বাংলা দলের সহঅধিনায়ক 11 বলে 11 রান করে দ্রুত ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ইনিংস গড়ে তোলার কাজ শুরু করেন। 32 বলে 41 রান করেন সুদীপ।

Anustup Majumdar
শততম প্রথম শ্রেণির একদিনের ম্যাচ অনুস্টুপ মজুমদার (ছবি- সিএবি মিডিয়া)

কোচ লক্ষীরতন শুক্লা বলেন, "অভিমন্যু ঈশ্বরণ দারুণ ব্যাট করেছে । তবে এই জয় দলগত সংহতির। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দলগত প্রচেষ্টার ছবি, যা জয় তুলে আনতে সাহায্য করেছে । পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে । নক-আউটের মেজাজে খেলতে পারলেই পরের পর্বে যাওয়া সম্ভব । বাকি দুটো ম্যাচ জিততে হবে ৷ এটাই এখন আমাদের লক্ষ্য।"

তবে এদিন বাংলার ব্যাটিংয়ের নেতৃত্বে অভিমন্যু স্বয়ং । 10টি চারের সাহায্যে তার সাজানো ইনিংস যে বলের যা প্রাপ্য তা মিটিয়ে ৷ চার নম্বরে অনুস্টুপ মজুমদার তাঁর শততম প্রথম শ্রেণির একদিনের ম্যাচটিকে স্মরণীয় রাখতে চেয়েছিলেন ৷ ব্যাটার 39 বলে 31 রান করেন । তাছাড়াও দুটো রান-আউট করে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ৷ তবে 6 নম্বরে শাহবাজ আহমেদ ফের ধারাবাহিক । প্রতিযোগিতার তিন নম্বর অর্ধ শতরান করেন তিনি । অভিমন্যু দলের ব্যাটিংয়ের মান যে উচ্চাতায় তুলেছিলেন, তা বজায় থাকে শাহবাজের ব্যাটে । 57 বলে অপরাজিত 66 রানের ইনিংস সাজান 6টি বাউন্ডারি এবং 2টি বিশাল ছক্কায় । সুমন্ত গুপ্ত (13), করণলাল (3) বড় রান পাননি। লোয়ার মিডল-অর্ডারে আকাশদীপের 6 বলে 17 এবং মহম্মদ শামির তিনটি চার এবং একটি ছক্কায় সাজানো 11 বলে অপরাজিত 25 রানের ক্যামিও ইনিংস বাংলাকে 7 উইকেটে 302 রানে পৌঁছে দেয়।

ব্যাট করতে নেমে বাংলার বোলারদের আটোসাটো নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসম শুরু থেকেই অস্বস্তিতে ছিল । নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে । বাংলার বোলিংকে নেতৃত্ব দেন মহম্মদ শামি । 9 ওভারে 55 রান দিয়ে 3টি উইকেট নেন শামি । রোহিত কুমার 2টি উইকেট ও মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ আহমেদ একটি করেও উইকেট নেন ৷ অসমের ইনিংস শেষ হয় 217 রানে । মঙ্গলবার বাংলা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে ।