ETV Bharat / politics

SIR-এর শুনানিতে ডাক অমর্ত্য সেনকে, রামপুরহাটে দাবি অভিষেকের

মঙ্গলবার রামপুরহাটে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সভার মঞ্চ থেকেই এই দাবি করেন তিনি৷

Abhishek Banerjee
অমর্ত্য সেন-অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 6, 2026 at 4:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

রামপুরহাট, 6 জানুয়ারি: এসআইআর বিতর্কে এবার চলে এল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও৷ তাঁকেও নাকি এসআইআর-এর শুনানির নোটিশ পাঠানো হয়েছে৷ মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের সভা থেকে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, ‘‘বীরভূমে আসতে আসতে শুনছিলাম এসআইআর-এ নোবেলজয়ী অমর্ত্য সেনকে হেয়ারিং-এর নোটিশ পাঠিয়েছে৷ যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন৷ যিনি নোবেল পেয়ে বিশ্বে সুনাম অর্জন করেছেন৷ তাঁকে এসআইআর-এর নোটিশ পাঠিয়েছে৷’’

SIR-এর শুনানিতে ডাক অমর্ত্য সেনকে, রামপুরহাটে দাবি অভিষেকের (ইটিভি ভারত)

উল্লেখ্য, ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)-এর এন্যুমারেশন পর্ব শেষ হওয়ার পর শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া৷ সেই প্রক্রিয়ায় ডাক পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে পরিচিত বেশ কয়েকজনের নাম রয়েছে৷ সেই তালিকায় উল্লেখযোগ্য নাম কবি জয় গোস্বামী৷ এছাড়া অভিনেতা-সাংসদ দেবকেও শুনানিতে ডাকা হয়েছে বলে খবর৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, সেই তালিকায় জুড়ে গেল অমর্ত্য সেনের নামও৷

Abhishek Banerjee
রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

ভারতরত্ন পাওয়া অমর্ত্য সেনকে কেন শুনানিতে ডাকা হবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি৷ পাশাপাশি তাঁর দাবি, এর জন্য জবাব দিতে হবে বিজেপিকে৷ অন্যদিকে এসআইআর তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বলেছি যতই এসআইআর করুক আর ষড়যন্ত্র করুক, আগের বারের থেকে আসন বাড়বে৷"

Abhishek Banerjee
রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

এদিন অমর্ত্য সেনের পাশাপাশি মহম্মদ শামির নামও উল্লেখ করেছেন অভিষেক৷ কারণ, শামিকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে৷ এই নিয়ে অভিষেক বলেন, ‘‘মহম্মদ শামিকে এসআইআর-এর শুনানির নোটিশ পাঠিয়েছেন। যিনি ক্রিকেটে বিশ্বে অবদান রেখেছেন, বিশ্বকাপ খেলেছেন, দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁকেও এসআইআর-এ নোটিশ পাঠিয়েছেন৷ হায় রে পোড়া কপাল। ভাবা যায়।"

Abhishek Banerjee
রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন 'ভারতরত্ন'। এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন। তাঁর বয়স 92 বছর। 80 বছরের ঊর্ধ্বে কাউকে সশরীরে হাজিরে দিতে হবে না বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। ফলে শুনানিতে ডাক পেলেও তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে না৷ কিন্তু তিনি নোটিশ পেয়েছেন কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি৷ এই বিষয়ে প্রশাসনের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি৷

Abhishek Banerjee
রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

এদিন অভিষেক যে কর্মসূচিতে যোগ দিতে বীরভূমে আসেন, তার নাম ‘আবার জিতবে বাংলা’৷ এদিন রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কের পাশে বিনোদপুর মাঠে এই কর্মসূচি হয়৷ সেখানে উপস্থিত ছিলেন সভামঞ্চে ছিলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ-সহ বীরভূমে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, রবি মুর্মু-সহ অন্যান্য নেতৃত্ব।

Abhishek Banerjee
রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

আরও পড়ুন -

  1. আমার জেদ ওদের থেকে 10 গুণ, হেমন্তের চপারে রামপুরহাট পৌঁছে কেন্দ্রকে তোপ অভিষেকের
  2. খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ ! SIR নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল
  3. 10 বছরে দু’বার লাইনে দাঁড় করাল, SIR-নোটবন্দির তুলনা টেনে মোদিকে নিশানা অভিষেকের