ETV Bharat / politics

বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা হবে, একটা সুযোগ তো দিন: মিঠুন

সোমবার বর্ধমান শহরে দলের কর্মসূচিতে হাজির হন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ সেখানে তিনি বিজেপিকে বিধানসভা ভোটে জয়ী করার ডাক দেন৷

Mithun Chakraborty
মিঠুন চক্রবর্তী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 9:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বর্ধমান, 23 ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদি বিজেপির প্রধানমন্ত্রী নন, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিটা মানুষের মঙ্গলের জন্য তিনি চেষ্টা করে চলেছেন। তিনি যা বলেন তাই করেন। তাই বিজেপিকে একবার সুযোগ দিন। ক্ষমতায় এলে সোনার বাংলা উপহার দেব৷ বর্ধমানে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করতে এসে এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

তাঁর মতে, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার নিলেও তাঁরা কিন্তু মনে-প্রাণে বিজেপিকেই চায়। এরা তো দেড় হাজার টাকা মাসে দিচ্ছে আর বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে।

বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা হবে, একটা সুযোগ তো দিন: মিঠুন (ইটিভি ভারত)

সোমবার বর্ধমানের জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। সেখানে তিনি বলেন, ‘‘আমি নিজে একজন অসহায় মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি। পাওয়ার (ক্ষমতা) তো এখন পুলিশের হাতে আছে। সুযোগ পেলে আপনি আমার হিরোগিরি দেখতে পাবেন।’’

লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন, ‘‘এরা দেড় হাজার টাকা দিচ্ছে। আমরা সরকারে এলে তিন হাজার টাকা করে দেব। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ভালো কথা। তবে আমি বিভিন্ন সভায় গিয়ে দেখি বহু মহিলার উপস্থিতি। তারা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও আমাদের দিকেই ঝুঁকবে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির প্রধানমন্ত্রী নন, ভারতবাসীর প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যেটা বলেন, সেই কথা রাখেন৷ ফলে কে কী কথা বলছে, তাতে কিছু আসে যায় না। আমি বলছি বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা হবে৷ তাই একটা সুযোগ তো দিন।’’

মুকুল রায়ের প্রয়াণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মুকুল রায় ভালো মানুষ ছিলেন। আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাঁকে আমি শ্রদ্ধা করি। মাঝে রাজনৈতিক কারণে কিছুটা এদিক ওদিক হয়েছিল। তাঁর প্রয়াণে আমি ব্যথিত হয়েছি।’’

2021 সালে বিধানসভা নির্বাচনের আগে একটা বিজেপির হাওয়া ছিল৷ এবারে কি পরিস্থিতি অন্য? মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘ভোটের আগে অনেক হাওয়া দেখা যায়। এবার দেখুন কী হাওয়া হয়। আর বিজেপির হাওয়া হলেই তো ওরা মারবে। ঘরে ঘরে গিয়ে ভয় দেখাবে। তার থেকে সবাই চুপচাপ থাকুন আর ভোটের সময় গিয়ে ভোটটা দিয়ে দিন।’’

Mithun Chakraborty
মিঠুন চক্রবর্তী (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘সবাই চমক দেয়। তাই লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথী নিয়ে তৃণমূল কংগ্রেসও চমক দিচ্ছে। এই যে যাঁরা যুবসাথী প্রকল্পের জন্য লাইন দিচ্ছেন, সেটাই প্রমাণ করে দেয় যে এই রাজ্যে সাধারণ মানুষের হাতে কাজকর্ম, কারখানা কিংবা কোনও প্রকল্প কিছুই নেই। আজ মাত্র দেড় হাজার টাকা পাওয়ার জন্য তাই তাঁরা বাধ্য হয়ে সারাদিন লাইনে দাঁড়াচ্ছেন।’’

মিঠুনের আরও বক্তব্য, ‘‘বিজেপিকে মানুষ ভোট দেবে একটাই কারণে৷ কারণ, সবাই জানে বিজেপি এমন একটা শক্তিশালী প্রতিপক্ষ, তারা যদি সরকারে আসে, তারা কড়া হাতে সরকার চালাবে। বিজেপি শুধু পার্টি নয়, তারা একটা শৃঙ্খলাবদ্ধ দল।’’

আরও পড়ুন -

  1. গায়ে রক্ত থাকতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না: মিঠুন
  2. মনোমালিন্য থাকলে মিটিয়ে নিন, তৃণমূলকে হারাতে কর্মীদের একজোট হওয়ার অনুরোধ মিঠুনের
  3. রাত 8টার পর না-বেরোলে মেয়েরা চ্যাম্পিয়ন হবেন কীভাবে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মিঠুনের