ETV Bharat / politics

বুকে মোদির ছবি-হাতে গীতা নিয়ে গণনাকেন্দ্রের বাইরে হাজির বিজেপি সমর্থক

হাওড়ার জগাছার বাসিন্দা অসিতকুমার সিংহ৷ তিনি প্রশংসা করলেন জ্ঞানেশ কুমারের৷

Jubilation of BJP Supporter
বিজেপি সমর্থক অসিতকুমার সিংহ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2026 at 2:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 মে: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতেই পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের আভাস মিলতে শুরু করেছে৷ সেই পরিস্থিতিতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে গীতা নিয়ে হাজির হন বিজেপি সমর্থক অসিতকুমার সিংহ৷ তিনি জানালেন, টিএন শেষন যা পারেননি, জ্ঞানেশ কুমার তা করে দেখালেন।

অসিতকুমার সিংহ হাওড়ার জগাছার বাসিন্দা৷ তিনি হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত৷ এই বিজেপি সমর্থক সকাল থেকেই হাজির হয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। পরনে সাদা পাঞ্জাবি। পদ্মফুল ছাপ দেওয়া উত্তরীয়। বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এছাড়া রয়েছে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের মুখ। ইংরেজি শব্দে লেখা রাজ্যের মানুষকে অভিনন্দন। তার এক হাতে ভগবত গীতা। সকাল থেকেই তিনি অধীর আগ্রহে দাঁড়িয়ে এখানে।

বুকে মোদির ছবি-হাতে গীতা নিয়ে গণনাকেন্দ্রের বাইরে হাজির বিজেপি সমর্থক (ইটিভি ভারত)

অসিতকুমার সিংহ বলেন, ‘‘পৃথিবীর ইতিহাসে এটা যেন একটা প্রথম ঘটনা। যেখানে শান্তিপূর্ণ ভোট হল। 70 বছর পরে। স্বাধীনতার পরে এই প্রথম নির্বিঘ্নে রক্তহীন ভোট দেখল বাংলা। এটা যুদ্ধ জয় বলা যায়। যাকে কটাক্ষ করে ভ্যানিশ কুমার বলা হয়েছিল, তাঁকে অভিনন্দন সেই জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের তরফে অভিনন্দন জানাই। টিএন শেষন অনেক বড় পদক্ষেপ করেছিলেন৷ তবে অবাক শান্তিপূর্ণ সুষ্ঠ রক্তপাতহীন ভোট করে নজির বললেন জ্ঞানেশ কুমার। এত শান্তিতে ভোট পশ্চিমবঙ্গ আগে দেখেনি৷ ভোট মিটে যেতেও শান্তিপূর্ণভাবেই মানুষ বাড়ি থেকে বের হতে পারছে, কাজে যেতে পারছেন।’’

Jubilation of BJP Supporter
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে বিজেপি সমর্থক অসিতকুমার সিংহ (নিজস্ব ছবি)

ভগবত গীতা নিয়ে হাজির হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘‘বাঙালি চেতনা জাগ্রত করতে গেলে গীতার প্রয়োজন অবশ্যম্ভাবী। গীতা অন্তত স্পর্শ করতে হবে। আমি দেখিয়ে দিলাম বাঙালির কী উন্নতি হয়েছে গীতা স্পর্শ করায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের বাংলার মানুষকে যে গ্যারান্টি কথা বলেছেন, তার জন্য মানুষ আর জেগে উঠেছে। বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করতে আজ বাংলার সমস্ত মানুষ তাঁকে সমর্থন জানাচ্ছেন।’’

Jubilation of BJP Supporter
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে বিজেপি সমর্থক অসিতকুমার সিংহ (নিজস্ব ছবি)

অসিতকুমার সিংহ আরও বলেন, ‘‘বিজেপিকে তাঁরা এগিয়ে নিয়ে যাচ্ছেন একাধিক আসনে পশ্চিমবঙ্গকে নতুন ভাবে গড়ে তোলার জন্য। পশ্চিমবঙ্গের দুর্নীতি দুরবস্থা কাটিয়ে তোলার জন্য মানুষ ভোট দিয়েছেন। মানুষের নিরাপত্তা তাঁদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ বিজেপিকে সাপোর্ট করছে।’’

আরও পড়ুন -

  1. দুপুর পর্যন্ত ট্রেন্ডে গেরুয়া ঝড়! এগিয়ে থাকা আসনে 'ম্যাজিক ফিগার' পার বিজেপির, জোর টক্কর ভবানীপুরে
  2. নির্বাচনের ফলাফল উদযাপনের প্রস্তুতিতে, বিরিয়ানি-লাড্ডু তৈরিতে ব্যস্ত কর্মীরা