ETV Bharat / politics

বঙ্গ সফরে আসছেন নাড্ডা, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বিজেপির

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বিজেপি। দুই দিনের সফরে কলকাতায় আসছেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

JP Nadda
বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : January 7, 2026 at 10:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 7 জানুয়ারি: একাধিক কর্মসূচি নিয়ে এক দিনের সফরে বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি-বৈঠক সেরে দুই দিনের সফর শেষে ফিরে যাবেন বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই স্থানীয় নেতাদের কাছে বার্তা জারি করে স্পষ্টভা জানিয়েছে যে, এবার সুযোগ হাতছাড়া হলে বিজেপি সমস্যার সম্মুখীন হতে পারে। তৃণমূলকে চারদিক থেকে ঘিরে ফেলার কৌশল নিয়েও কাজ শুরু করেছে গেরুয়া শিবির। একদিকে বিজেপি তাদের দুর্গ শক্তিশালী করার চেষ্টা করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছে।

বিজেপির বর্ষীয়ান নেতারা লাগাতার পশ্চিমবঙ্গে আসছেন। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে গত দু’মাসে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ তাঁদের প্রাথমিক 'বঙ্গীয় কর্মসূচি' সেরে গিয়েছেন৷ গত 30 ডিসেম্বর তিন দিনের সফরে রাজ্যে আসেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবেমাত্র তাঁর সফর সেরে ফিরেছেন৷ এখন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফর করছেন। তিনি দুই দিনের জন্য পশ্চিমবঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে। নাড্ডা বঙ্গের জেলা সভাপতি, বিভাগীয় আহ্বায়কদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

গত ডিসেম্বরে নদিয়া জেলার তাহেরপুরে নরেন্দ্র মোদির জনসভা ছিল। এর পর আগামী 17 এবং 18 জানুয়ারি জোড়া জনসভা করতে ফের পশ্চিমবঙ্গে আসতে পারেন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদির জোড়া জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে বঙ্গ বিজেপির লক্ষ্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতাই নয়, কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলিও তুলে ধরা হবে রাজ্যের সাধারণ মানুষের সামনে। নাড্ডা রাজ্য বিজেপির মূল কমিটির সঙ্গে একটি সভাও করবেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 8 জানুয়ারি কলকাতায় একটি স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য তাঁকে দলীয় সভায় আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে। নাড্ডা সেদিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

  1. অগ্নিমিত্রা-জগন্নাথ-দীপকের পদোন্নতি, বিজেপির পদাধিকারিদের তালিকায় নেই দিলীপ
  2. কাটমানির ভয়ে শিল্প আসছে না রাজ্যে, তৃণমূল সরকারকে কটাক্ষ মিঠুনের
  3. সঙ্ঘের ইচ্ছেতেই কি বিজেপিতে ঘোষবাবুর ‘প্রত্যাবর্তন’! দিলীপ সক্রিয় হতেই উঠছে প্রশ্ন