ETV Bharat / opinion

যুদ্ধের জেরে মার খাচ্ছে কৃষি, বিরাট ক্ষতির মুখে ভারত

মধ্যপ্রাচ্যের ডামাডোলের মাশুল দিতে হচ্ছে ভারতীয় কৃষকদেরই ৷ বাসমতী চাল থেকে শুরু করে চা, সার এবং অপরিশোধিত তেলের মতো সামগ্রী প্রভাবিত আশঙ্কা ৷

Impacts Agrarian Production
যুদ্ধের জেরে বিরাট ক্ষতির মুখে ভারত (ছবি: এপি)
author img

By Indra Shekhar Singh

Published : March 13, 2026 at 7:33 PM IST

6 Min Read
Choose ETV Bharat

আমেরিকা-ইজরায়েল এবং ইরানের সংঘাত পৃথিবীকে এক ধব্বংসাত্মক এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে এনে ফেলেছে ৷ সাম্প্রতিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় ভারতের সামনে থাকা বিকল্পের সংখ্যা খুব একটা বেশি নয় ৷ আর এবারও মধ্যপ্রাচ্যের ডামাডোলের মাশুল দিতে হচ্ছে ভারতীয় কৃষকদেরই ৷ বাসমতী চাল থেকে শুরু করে চা, সার এবং অপরিশোধিত তেলের মতো সামগ্রী প্রভাবিত আশঙ্কা ৷

তেলে প্রভাব

সবার আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভালো করে পর্যালোচনা করা দরকার ৷ আগাম পরিকল্পনা করে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ হাজার হাজার বোমা আছড়ে পড়ে ইরানের জমিতে ৷ পাল্টা ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা আমেরিকার সেনাঘাঁটিকে আক্রমণ করেছে ইরান ৷ হামলা হয়েছে বাহারিন এবং সৌদি আরবের উপকূলে ৷ সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি তৈল সংশোধনাগারে ড্রোন হামলার খবর মিলেছে ৷ তার জেরে হয় সেগুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ না-হয় তাদের পড়তে হয়েছে ব্যাপক ক্ষতির মুখে ৷ মিসাইল-ড্রোন হামলা থেমে যায়নি এখনও ৷ প্রশ্নের মুখে পড়েছে অপরিশোধিত তেলের উৎপাদন ৷

Impacts Agrarian Production
সামরিক সংঘাতের জেরে জ্বালানিতে টান পড়েছে (ছবি: এপি)

হরমুজ প্রণালী বন্ধ করাও একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ পারস্য উপসাগরের এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের 20 শতাংশ প্রভাবিত হয় ৷ ইরাক-ইরান সহ এই অঞ্চলের অন্য সমস্ত দেশ থেকে আসা তেল এই পথ দিয়েই প্রভাবিত হয় ৷ তাছাড়া পারস্য উপাসাগরে আটকে পড়া ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজ হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম করতে ভয় পাচ্ছে ৷ প্রণালীর চারপাশে এখন বিপুল পরিমাণ সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ আমেরিকার পাশাপাশি ইরান এবং চিনের বাহিনীর কড়া নজর রয়েছে প্রণালীর চারদিকে ৷ হরমুজ দিয়ে পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান ৷ সেই নিষেধাজ্ঞা যাতে কেউ অবজ্ঞা করার সাহস না পায় তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নিয়েছে ইয়েমেনের বিক্ষুব্ধ গোষ্ঠীরা ৷

Impacts Agrarian Production
সামরিক সংঘাতের জেরে জ্বালানিতে টান পড়েছে (ছবি: এপি)

কৃষিজ সামগ্রী উৎপাদনে গোটা পৃথিবীতেই অপরিশোধিত তেলের ভূমিকা বিরাট ৷ ভারতও আলাদা নয় ৷ কৃষিজমিতে কাজ করা ট্রাক্টর, সামগ্রী অন্যত্র নিয়ে যাওয়ার ট্রাক চলে ডিজেলের মতো জীবাস্ম জ্বালানির সাহায্যে ৷ উৎপাদন ধাক্কা খাওয়া টান পড়তে শুরু করেছে জোগানে ৷ চাহিদা বৃদ্ধি পেতে থাকে সবসময় ৷ এক ব্যারেলের দাম 110 থেকে 120 ডলারেরও বেশি হতে পারে আশঙ্কা করে এখন থেকে অনেক দেশ তেল মজুদ করতে শুরু করেছে ৷ কৃষি কাজের খরচও এই কারণেই বাড়তে থাকবে বলে আশঙ্কা ৷ মাঠে উৎপাদিত বীজ থেকে সার সবকিছু গ্রাহকের কাছে পৌঁছে দিতে আগের থেকে পরিবহণ খরচ বেড়ে গিয়েছে ৷ তেলের দাম বাড়লে সব ধরনের জোগান যে প্রভাবিত হবে তা আর আলাদা করে বলতে হয় না ৷

Impacts Agrarian Production
মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত ক্রমশ বড় আকার নিচ্ছে (ছবি: এপি)

প্রাকৃতিক গ্যাসের বাজারও বড় ধাক্কা খেযেছে সম্প্রতি ৷ এখন থেকে ছ'মাস পর রাশিয়াকে আর প্রাকৃতিক গ্যাস দেবে না বলে ঠিক করেছে ৷ পাল্টা পুতিন সিদ্ধান্ত নিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নে থাকা দেশগুলিকে অবিলম্বে রাশিয়ার গ্যাস পাঠানো বন্ধ করবেন ৷ সন্ধান করবেন অন্য কোনও বাজারের ৷ এই ঘোষণার পর প্রাকৃতিক গ্যাসের দাম মাত্র কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ একদিকে মধ্য়প্রাচ্যের সংঘাতের জেরে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন আগের থেকে কম হচ্ছে ৷ অন্যদিকে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং রাশিয়ার সংঘাতের জেরে বাড়তেও শুরু করেছে গ্যাসের দাম ৷ এসবই সার ব্যবসার জন্য অশনি সংকেত ৷ গত কয়েক সপ্তাহের মধ্য়ে বিভিন্ন দেশের কাছে থাকা প্রাকৃতিক গ্যসের পরিমাণে বিরাট ধাক্কা লেগেছে ৷ এবার ফের কম খরচে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করতে কয়েক মাস এমনকী কয়েক বছরও সময় লাগতে পারে ৷

ব্যাহত সার উৎপাদন

যুদ্ধের জেরে শুধু তৈল উৎপাদন বন্ধ আছে তা ভাবার কোনও কারণ নেই ৷ প্রবল ধাক্কা খেয়েছে সারের উৎপাদন ৷ উৎপাদন ধাক্কা খেয়েছে বললে অবশ্য কম বলা হবে ৷ আদতে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে ৷ বিশ্বের উত্তরাংশে থাকা দেশগুলি (কানাডা, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক,রাশিয়া ও নরওয়ে) নতুন বীজ বপনের জন্য তৈরি হচ্ছে ৷ ঠিক এমন সময় ধাক্কা খেয়েছে উৎপাদন ৷ কাতার এনার্জি পরিচালিত দেশের সবচেয় বড় ইউরিয়া প্ল্য়ান্ট উৎপাদন ধাক্কা খেয়েছে ৷ প্রাকৃতিক গ্যাস এবং রান্নার গ্যাসের উৎপাদন বন্ধ হওয়ার মুখে ৷ এই গ্যাস থেকে পৃথিবীর মোট নাইট্রোজেন সারের 60 থেকে 80 শতাংশ উৎপাদিত হয় ৷ কমেছে সালফারের উৎপাদনও ৷ এখনও পর্যন্ত সালফারের উৎপাদন যতটা কমেছে তার জেরে ব্যবসা 45 শতাংশ পর্যন্ত মার খেতে পারে বলে আশঙ্কা ৷ ধাক্কা খেতে পারে ফসফেটের উৎপাদনও ৷

Impacts Agrarian Production
পারস্য উপসাগরের এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের 20 শতাংশ প্রভাবিত হয় (ছবি: এপি)

জাহাজ পরিবহণও ব্যাহত হয়েছে ৷ যে সমস্ত এলাকায় সংঘর্ষ বেঁধেছে সেখান দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ যাতায়াত করে ৷ আপাতত সে সব বন্ধ ৷ অনেক জাহাজ এখনও তাদের সঙ্গে থাকা জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারেনি ৷ স্বভাবতই তৈরি হওয়া সঙ্কটের জেরে জাহাজের বীমার প্রিমিয়ামও বেড়ে গিয়েছে অনেকটা ৷

ভারতের মোট চাহিদার 40 শতাংশ ইউরিয়াই আসে মধ্যপ্রাচ্য় থেকে ৷ তবে শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশ নাইট্রোজেন যুক্ত সার বিশেষ করে ইউরিয়ার জন্য নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপর ৷ ব্রাজিল থেকে শুরু করে মিশর-সহ বিভিন্ন দেশে ইউরিয়ার দাম বেড়েছে 25 শতাংশ ৷ আর দাম এভাবে বাড়তে শুরু করায় সার মজুত করে রাখার প্রবণতাও বাড়ছে ৷ ইউরিয়ার উপর প্রভাব পড়তে শুরু করেছে সেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৷ এই নয়া যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হতে শুরু করেছে ৷

গতবারের থেকে এবার ভারতের সারের জোগান বেশি আছে ৷ তাতে খাদ্য় সুরক্ষা নিশ্চিত হয়ে যায় না ৷ গত বছর বিশ্ববাজারে অতিরিক্ত জোগান থাকলেও ভারতীয় কৃষকদের সারের অভাবে ভুগতে হয়েছে ৷ আর তার জেরে তাঁরা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিলও হয়েছিলেন ৷

Impacts Agrarian Production
আগাম পরিকল্পনা করে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল (ছবি: এপি)

খাদ্য সরবরাহ

এখন থেকেই খাদ্য় সামগ্রীর দাম বাড়তে শুরু করেছে ৷ প্রথম কারণ, অবশ্যই যুদ্ধ ৷ দ্বিতীয় কারণ যুদ্ধের কারণে তৈরি হওয়া আতঙ্ক, সার না-পাওয়ার অনিশ্চয়তা ৷ সার ঠিক সময় না পেলে চাষের ক্ষতি হবে, কৃষিক্ষেত্র বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে ৷ বেশিরভাগ কৃষি ফার্মেরই ইউরিয়া প্রয়োজন ৷ ইউরিয়া অপর্যাপ্ত থাকলে উৎপাদন ধাক্কা খাবে ৷

এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মধ্যস্থতাকারীরা তাছাড়া আটকে পড়া খাদ্যশস্যের দখল থাকবে কার হাতে ৷ ভারত থেকে ইরান বা উপসাগরের দেশের দিকে যাওয়া বাসমতি চাল, চা,ফল এখন বিভিন্ন বন্দরে আটকে আছে ৷ এমতাবস্থায় বাজারের একচেটিয়া দখল যাঁদের হাতে থাকে তাঁরা পরিস্থিতি থেকে অধিক সুবিধে পাবেন ৷ সবমিলিয়ে এখন পরিস্থিতি যা তাতে শুধু ভারত নয় গোটা বিশ্বেই সারের অভাব দেখা দেবে ৷