সংস্কারের বছর হিসেবে চিহ্নিত 2025, দেশের উন্নয়ন-যাত্রা নিয়ে লিখলেন প্রধানমন্ত্রী
ইটিভি ভারতের জন্য কলম ধরলেন কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লিখলেন ফেলে আসা বছরে ভারতের উন্নয়ন-যাত্রার কথা ৷

Published : December 31, 2025 at 5:25 PM IST
ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলেছে ৷ দেশের নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে এক নয়া উদ্যম ৷ আর তার জেরে ভারত এবং ভারতীয়দের নিয়ে আশা ও বিশ্বাস বেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ৷ ভারত যেভাবে এবং যে গতিতে একাধিক বড় ধরনের সংস্কার করে বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের হাত ধরে দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছে তার তারিফ করেছে গোটা দুনিয়া ৷
আমি অনেককে বলি ভারত এখন পরিবর্তন এক্সপ্রেসের যাত্রী ৷ এই এক্সপ্রেসের ইঞ্জিন ভারতের জনসংখ্যা, বিশেষ করে তরুণ প্রজন্ম ৷ এর সঙ্গে আমাদের দেশের নাগরিকদের ইতিবাচক মানসিকতার কথা বলতেই হবে আলাদা করে ৷
2025 ভারতের বছর ৷ আর এ এক এমন দেশ যা গত 11 বছর ধরে একটু একটু করে সংস্কারের পথ ধরে এগিয়েছে ৷ সংস্কারকে পাথেয় করে দীর্ঘদিন ধরে দেশ এক 'ন্যাশনাল মিশনে' ব্রতী ৷ আমাদের সরকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনের কর্মপদ্ধতি আগের থেকে সরল করেছে ৷ দীর্ঘ মেয়াদে দেশের প্রকৃত উন্নয়ন করতে যা যা দরকার সে সবই করেছে আমাদের সরকার ৷
আমাদের কার্যপ্রণালী বিবিধ ৷ প্রথমত আমাদের সঙ্গী উচ্চাকঙ্খা ৷ তার সঙ্গে আছে কোনও কাজ সমাধা করে ফেলা এবং গভীর পরিবর্তন আনার স্বকীয় দক্ষতা ৷ দেশের মানুষ সম্মানের সঙ্গে বাঁচবেন ৷ শিল্পদ্যোগীরা বিশ্বাসের সঙ্গে নতুন কিছু করার সাহস দেখাবেন ৷ প্রতিটি প্রতিষ্ঠান পরিচালিত হবে স্বচ্ছতা আর বিশ্বাসের মাধ্যমে ৷ এসবই আমাদের সংস্কারের লক্ষ্য ৷

কয়েকটি উদাহরণের সাহায্যে দেশের এই সংস্কার যাত্রাকে ব্যাখ্যা করা যায়-
জিএসটি সংস্কার:
- আমূল সংস্কারের মাধ্যমে জিএসটিতে এখন মাত্র দুটি স্ল্যাব আছে ৷ 5 এবং 18 শতাংশ ৷
- বাড়িতে ব্যবহৃত জিনিস থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সামগ্রী এবং কৃষকদের সরকার ছাড় দিয়েছে ৷
- জটিলতা কমিয়ে এই ব্যবস্থা যাতে আরও বেশি করে কার্যকরী হয় তা নিশ্চিত করা গিয়েছে ৷
- এই সংস্কার উপভোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে ৷ উৎসবের মরশুমে বিভিন্ন জিনিসের বিক্রি বেড়েছে ৷
মধ্যবিত্তের জন্য বড় ছাড়
- 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন এমন ব্যক্তিদের এখন কোনও কর দিতে হয় না ৷
- 1961 সালের পুরনো আয়কর আইনের বদলে 2025 সালের নতুন আয়কর আইন কার্যকর হয়েছে ৷ এই প্রতিটি সংস্কারের লক্ষ্য এক স্বচ্ছ-প্রযুক্তি নির্ভর এবং কর উপযোগী ব্যবস্থা গড়ে তোলা ৷
ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা
ছোট সংস্থার সংজ্ঞা এখন বদলে গিয়েছে ৷ 100 জন পর্যন্ত কর্মী আছে এমন সংস্থাকেও ছোট সংস্থার আওতায় ফেলায় তাদের বিভিন্ন রকমের সুবিধে হবে, বিশেষ করে আর্থিক দিক থেকে ৷
বিমায় 100 শতাংশ এফডিআই
এখন দেশের বিমা সংস্থাগুলিতে 100 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের সুযোগ আছে ৷ এর ফলে আরও বেশি মানুষকে বিমার আওতায় আনা সম্ভব হবে ৷ তাছাড়া মানুষের নিরাপত্তাও জোরদার হবে ৷ একইসঙ্গে কোন সংস্থার বিমা নেবেন সে ব্যাপারে অনেক বেশি বিকল্পও থাকবে উপভোক্তাদের কাছে ৷
সিকিউরিটিস মার্কেট রিফর্ম
সংসদে সিকিউরিটিস মার্কেট রিফর্ম বিল পেশ হয়েছে ৷ এর ফলে বাড়বে সেবির নিয়ন্ত্রণ ৷ একইসঙ্গে বাড়বে বিনিয়োগকারীদের সুরক্ষাও ৷ সংস্থাগুলির উপর বোঝা কমবে ৷ গোটা ব্যবস্থা হবে প্রযুক্তি নির্ভর ৷ সবমিলিয়ে তৈরি হবে বিকশিত ভারতের জন্য় আদর্শ বাজার ৷ বোঝা কমায় বাড়বে সঞ্চয়ও ৷

সমুদ্র অর্থনীতি ও সংস্কার
সংসদের বাদল অধিবেশনে জলজ জীবন সংক্রান্ত পাঁচটি আইন পাশ হয়েছে - বিলস অফ ল্যাডিং অ্যাক্ট 2025 ৷ দ্য ক্য়ারেজ অফ গুডস বাই সি বিল 2025 ৷ কোস্টাল শিপিং বিল 2025 ৷ দ্য মার্চেন্ট শিপিং বিল 2025 ৷ দ্য ইন্ডিয়ান পোর্টস বিল 2025 ৷ এর আগে এ ব্যাপারে 1908, 1925 এবং 1958 সালের আইন লাগু ছিল ৷ নতুন আইনি আধুনিক সমস্যার সমাধান করতে সক্ষম ৷
জন বিশ্বাস... অপরাধিকরণের সমাপ্তি
কয়েকশো প্রাচীন আইন বাতিল করা হয়েছে ৷ বদল এসেছে 71টি আইনে ৷ এই পরিবর্তন মানুষের জীবনে বলার মতো বদল আনতে পেরেছে ৷ আইনি জটিলতা কমেছে অনেকটা ৷
ব্যবসা করার সুযোগ বৃদ্ধি:
প্ল্যাস্টিক থেকে শুরু করে পলিমার এবং সিন্থেটিক ফাইবার থেকে 22টি কোয়ালিটি কন্ট্রোল অর্ডার (QCO) প্রত্য়াহার করা হয়েছে ৷ স্টিলের পাশাপাশি বৈদ্যুতিন সামগ্রীর ক্ষেত্রে 53টি কোয়ালিটি কন্ট্রোল অর্ডার (QCO) প্রত্য়াহার করা হয়েছে ৷
এই পদক্ষেপের ফলে দেশ থেকে বস্ত্র রফতানি বাড়বে ৷ উৎপাদন খরচ কমবে জুতো থেকে শুরু করে অটোমোবাইলের ক্ষেত্রে ৷ দেশীয় বাজারে পাওয়া যায় এমন ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে মোটর বাইকের দাম কমবে ৷
ঐতিহাসিক শ্রম-সংস্কার:
দেশের শ্রম আইনে বড় ধরনের সংস্কার এসেছে ৷ 29টি বিচ্ছিন্ন আইনের বদলে তৈরি হয়েছে চারটি শ্রমকোড ৷ এই নয়া ব্যবস্থা শ্রমিকদের স্বার্থরক্ষার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি আনতেও সক্ষম ৷
শ্রমিকদের নায্য রোজগার, সময়মতো বেতন পাওয়া, একটি ব্যবসার সঙ্গে অন্য ব্যবসার সুসম্পর্ক এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের পাশাপাশি কর্মস্থলকে আরও নিরাপদ করা এই সংস্কারের লক্ষ্য ৷ মহিলারাও যাতে আরও বেশি করে কাজের সুযোগ পান তা নিশ্চিত করাও এই সংস্কারের লক্ষ্য ৷ ইসিআইসি এবং ইপিএফও-র পরিধি বৃদ্ধি পেয়েছে ৷ অসংগঠিত এবং চুক্তিভিত্তিক শ্রমিকদেরও ইসিআইসি এবং ইপিএফও-র আওতায় নিয়ে আসা হয়েছে ৷

ভারতীয় সামগ্রীর জন্য বাজর সম্প্রসারণ
এ বছর নিউজিল্যান্ড, ওমান এবং ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হয়েছে ৷ এর ফলে বিনিয়োগ বাড়বে ৷ বাড়বে কর্মসংস্থানের সুযোগও ৷ স্থানীয় শিল্পদ্যোগীরাও উৎসাহ পাবেন ৷ বিশ্বমঞ্চে ভারতের প্রতি অন্যদের আস্থা বৃদ্ধি পাবে ৷ বিশ্ব অর্থনীতিতে ভারত এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে মান্যতা পাবে ৷ ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে ৷ নরওয়ে, আইসল্যান্ড এবং লিকটেনস্টাইনের মতো দেশ এই অ্যাসোসিয়েশনের সদস্য ৷
পারমাণবিক শক্তি সংস্কার:
এ ব্যাপারে আমাদের একটি আইন আছে ৷ নাম শান্তি ৷ দেশকে এক স্বচ্ছ শক্তি এবং প্রযুক্তির যাত্রায় এগিয়ে দিচ্ছে এই আইন ৷ দেশের পরমাণু বিজ্ঞান এবং তার সঙ্গে জড়িত প্রযুক্তিকে নিরাপদ এবং দায়িত্বশীল করাই আইনের লক্ষ্য ৷ এখন এআইয়ের যুগ ৷ ডেটা সেন্টার থেকে শুরু করে গ্রিন হাইড্রোজেন এবং বেশি মাত্রায় বিদ্যুতের প্রয়োজন এমন শিল্পে উন্নতি করতে প্রয়োজন দিশার ৷
শান্তি আইনের ধারা অনুযায়ী স্বাস্থ্য়ক্ষেত্র থেকে শুরু করে কৃষি, জলসম্পদের ব্যবহার, গবেষণা এবং শিল্পে পারমাণবিক প্রযুক্তিকে কাজে লাগাতে সময়মতো এবং নিয়ম মেনে আবেদনের সুযোগ আছে ৷ এর ফলে জীবনযাত্রার মান বাড়বে ৷ পরিবেশও থাকবে সুরক্ষিত ৷ এই ব্যবস্থা বেসরকারি সংস্থাগুলির পারমণবিক প্রযুক্তি সংক্রান্ত ব্যবসায় অংশ নেওয়ার সুযোগও বাড়াবে ৷ দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর সমাধানকে পাথেয় করে আগামিদিনে বিশ্বমঞ্চে ভারতের পতকাকে আরও উপরে তুলে ধরতে বিশেষভাবে সহায়ক হবে ৷ আর এটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানের কাছে ভারতে বিনিয়োগ করা এবং ভারতকে সঙ্গে নিয়ে স্বচ্ছ-ভবিষ্যৎমুখী এবং স্থিতিশীল বিদ্যুৎ-ব্যবস্থা গড়ে তোলার আদর্শ সময় ৷
গ্রামীণ রোজগারে বড় উদ্যোগ
ভিবি জিরামজি বিল 2025 সাধারণ মানুষকে 100 দিনের বদলে 125 দিন কাজের নিশ্চয়তা দিয়েছে ৷ এর ফলে গ্রামে পরিকাঠামোগত ব্যাপক উন্নতি হবে ৷ রোজগারের দিক থেকে আসবে পরিবর্তন ৷ গ্রামের মানুষের হাতে আরও বেশি অর্থ পৌঁছে দিয়ে তাঁদের জীবনে চোখে পড়ার মতো বদল আমাদের সরকার আনতে চায় ৷ তাঁদের সম্পদের পরিমাণও বাড়াতে চায় কেন্দ্রীয় সরকার

শিক্ষা সংস্কার:
পড়াশুনোর ব্যাপারেও আসছে বিরাট বদল ৷ UGC, AICTE, NCTE-র মতো সংস্থার বদলে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করতে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান তৈরি হবে ৷ উদ্ভাবন এবং গবেষণার সুযোগ বাড়ার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বকীয়তা বাড়বে অনেকটাই ৷
2025 সালের বিভিন্ন সংস্কার দেশের মানুষের জীবনে চোখে পড়ার মতো বদল আনবে ৷ তবে প্রতিটি সংস্কারের নেপথ্যে থাকা দর্শনও একইভাবে গুরুত্বপূর্ণ ৷ আমাদের সরকার নিয়ন্ত্রণের চেয়ে বেশি আস্থা রাখে সহয়তায় ৷ নিয়ম চাপিয়ে দেওয়ার থেকে পারস্পরিক সাহায্যে আমাদের আস্থা অনেক বেশি ৷ মনে রাখতে হবে এ সবই আধুনিক গণতান্ত্রিক মৃল্যবোধ ৷
প্রতিটি সংস্কারের নেপথ্যে আছে কৃষক-শ্রমিক-কমবয়সি ব্য়বসায়ী-তরুণ এবং মধ্যবিত্তদের জীবনের মান উন্নত করার অভিপ্রায় ৷ এই সমস্ত সংস্কারের ভিত্তি আলোচনা, পথনির্দেশক ডেটা এবং শক্তি সাংবিধানিক ভাবাদর্শ ৷ এই সমস্ত সংস্কার দশকের পর দশক ধরে চলা নিয়ন্ত্রিত অর্থনীতিকে মুক্তবাতাসে উন্মুক্ত করতে চায় ৷ সেই অর্থ ব্যবস্থার মূলে আছেন দেশের মানুষ ৷ অর্থ ব্যবস্থার চালিকাশক্তি দেশের মানুষের বিশ্বাস ৷
এই সমস্ত সংস্কার ভারতকে এক সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চায় ৷ বিকশিত ভারত নির্মাণ আমাদের চূড়ান্ত লক্ষ্য ৷ এই লক্ষ্যেই আমরা আগামিদিনে এগিয়ে যাব ৷
দেশে-বিদেশে থাকা সমস্ত ভারতীয় কাছে আমার অনুরোধ দেশের উন্নয়নে আপনারা আরও বেশি করে অংশ নিন ৷ আস্থা রাখুন দেশের উপর ৷ বিনিয়োগ করুন দেশের মানুষে ৷

