ETV Bharat / lifestyle

শীত নাকি গ্রীষ্ম কোন সময়ে কন্ডোম বিক্রি বেশি হয় ? কারণ জানেন কি ?

সারা দেশে ঠিক কখন কখন বেশি পরিমাণে কন্ডোম বিক্রি হয়ে থাকে জানুন বিস্তারিত ৷

CONDOM SALES INCREASE Which Time
কন্ডোম বিক্রি কখন বেশি হয় ? (Getty Iamge)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : February 13, 2026 at 11:52 AM IST

|

Updated : February 13, 2026 at 4:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, উৎসবের মরশুম এলেই কন্ডোম বিক্রির সংখ্যা অনেকটাই বেড়ে যায় ৷ আপনিও অবাক হয়ে যাবেন শুনলে কোন কোন সময়ে কন্ডোম বিক্রি বেশি পরিমাণে হয় ৷ জানা যায়, নবরাত্রির সময় গুজরাত ও উত্তরের রাজ্যগুলিতে প্রায় অনেকগুণ বেড়ে যায় কন্ডোম বিক্রিতে ৷

এখন দৈনন্দিন জীবনে কন্ডোম একটি অতি প্রয়োজনীয় জিনিস ৷ যা স্বাস্থ্যরক্ষার জন্যও ব্যবহার করা হয় ৷ কন্ডোম বিক্রেতারা জানিয়েছেন ফেসক্রিমের থেকেও কন্ডোম বিক্রি বাড়ে কয়েক হারে ৷ যা অনেকটা বিজ্ঞাপনের জন্যও ৷ এখনকার দিনে কন্ডোম কিনতে কোনও লজ্জা বা ইতঃস্ততর কোনও বিষয় নেই ৷ ফলে সবাই নিদ্ধিধায় কেনা যায় ৷

কাজের ব্যস্ততা কাটিয়ে মানুষ একটু ঘুরে বেড়াতে চান ৷ একটু ফ্রি মুডও কাটাতে চান ৷ সেইসময়ে কন্ডোম বিক্রি অনেকটাই বাড়ে ৷ এছাড়াও সপ্তাহান্তে এর চাহিদা তুঙ্গে থাকে বলে জানা যায় ৷ উৎসবের মরশুমে ছুটি থাকে একটু ব্যস্ততা কমে তাই সেই সময়ে কন্ডোম কেনাবেচা একটু বেশি পরিমাণেই হয়ে থাকে বলে জানান ওষুধের বিক্রেতারা ৷

এখনকার নতুন প্রজন্মের ছেলে মেয়েরা স্বাস্থ্য সচেতন ৷ তাই কোনও মতেই শরীরের সঙ্গে আপোস করেন না ৷ নতুন সময়ে বিয়ের আগেও কন্ডোম কেনাকাটা করেন সবাই, এমনকি কলেজ পড়ুয়াদের মধ্যে কন্ডোম কেনাকাটা করার প্রবণতা রয়েছে ৷

14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন হিসাবে ইংরাজি ক্যালেন্ডারের পাতায় উল্লেখ রয়েছে । প্রতি বছর নিজের প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন সকলে । এই বছরের ভ্যালেন্টাইনস ডে'তেও যুগলেরা সাড়া ফেলেছেন । শেষ কয়েক বছরে দেখা গিয়েছে ভ্যালেন্টাইনস ডে-তেও বেড়েছে কন্ডোম বিক্রির পরিমাণ ৷


কন্ডোম ব্যবহারের সুফল (Benefits Of Use Condom):

এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, কন্ডোম ব্যবহার লিঙ্গের হাইপারেমিয়া অবস্থা বজায় রাখতে সাহায্য করে ৷ এছাড়াও অকাল বীর্যপাত প্রতিরোধ করে ৷

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8899143/

  1. ভ্যালেন্টাইন্স ডে-তে জন্ম সংখ্যা অনুযায়ী সঙ্গীকে উপহার দিন, ভালোবাসা থেকে যাবে যুগ যুগ ধরে
  2. মাত্র দুই দিন ওটস খেলে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে ? গবেষণার নয়া তথ্য
  3. খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন ক্যাফে স্টাইল Hot Chocolate ! দেখুন রেসিপি
Last Updated : February 13, 2026 at 4:46 PM IST