রাখির দিনে শক্তিশালী শেষ চন্দ্রগ্রহণ ! জ্যোতিষীর এই টিপস মানলে সব কাজ হবে শুভ
বছরের শেষ চন্দ্রগ্রহণে রাখি উৎসব ৷ কী কী করবেন ও কী করবেন না জানুন জ্যোতিষীর টিপস ৷

Published : August 27, 2026 at 10:25 AM IST
আগামী 28 অগস্ট 2026 রবিবার রাখি পূর্ণিমা । ওইদিন রাখি বন্ধন উৎসব পালিত হয় । এই উৎসব অত্যন্ত জনপ্রিয় । এই দিন দিদি বা বোন তাঁর ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করে থাকে । ভাই বোনের ভালবাসার প্রতীক এই উৎসব । ভাই বা দাদারা সারা জীবন বোন বা দিদিদের রক্ষা করার শপথ করে এই দিন ।
এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তা হলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগে না ।
নিয়ম: রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয়, তা যেন অবশ্যই কিছু ক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তার পর ভাইয়ের হাতে বাঁধা হয় ।
রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে ।
এই শুভ ক্ষণে রাখি পরানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে । রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে । এই উৎসবে কোনও ভাবেই কালো কোনও জিনিস উপহার দিতে নেই । রাখি পরানোর সময় কোনও রকম নোনতা খাবার দিতে নেই । যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে ।
28 অগস্ট রাখি পূর্ণিমার দিন আংশিক চন্দ্রগ্রহণ । জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এই গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । কারণ গ্রহণের সময় চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে । অন্যদিকে সূর্যের অবস্থান থাকবে সিংহ রাশিতে । এছাড়াও জ্যোতিষশাস্ত্রীয় মতে, গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে এবারের রাখিবন্ধন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে । অগস্ট মাসের শেষ দিকে সূর্য ও বৃহস্পতির শক্তিশালী অবস্থানের কারণে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে । রাখির দিন থেকে ভাগ্য প্রসন্ন হবে কিছু রাশির ।

জ্যোতিষী রাহুল দে জানান, 28 অগস্ট এই বছরের রাখি পূর্ণিমার দিন পড়েছে সবথেকে শক্তিশালী চন্দ্রগ্রহণ ৷ চন্দ্রগহণে ভারতীয় সমসয়কাল সকাল 8:4 মিনিটথেকে সকাল 11:21 মিনিট পর্যন্ত ৷ এইসময় গর্ভবতী মহিলারা এই তিনটে জিনিস ভুলবেন না ৷
1) গ্রহণ চলাকালীন সময়ে গুরুমন্ত্র জব করুন ৷
2) এই সময় লোহার বা ধারালো কোনও জিনিস ব্যবহার করবেন না ৷
3) এছাড়াও গ্রহণ চলাকালীন সময়ে বাইরে একদমই বেরোবেন না ৷
এইদিন রাখির দিন ৷ তাই সকাল 10 টা থেকে 12 টা পর্যন্ত কোনও রাখি পরা যাবে না ৷ এইসময়টাকে বলা হয় রাহু কাল ৷ এছাড়াও যিনি পরাচ্ছেন বা যিনি পরচ্ছেন কেউই কালো রঙের পোশাক পরবেন না ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

