ETV Bharat / lifestyle

প্রধানমন্ত্রী মোদির রিলে নজরে Gen Z-র পছন্দের ব্রেকফাস্ট 'অ্যাভোকাডো টোস্ট ! স্বাস্থ্যকর এই ফল বাড়ছে ভারতে চাষের জনপ্রিয়তা

ভারতে বাড়ছে অ্যাভোকাডোর জনপ্রিয়তা । অ্যাভোকাডো টোস্টে মজেছে Gen Z, দেশেই বাড়ছে এই ফলের চাষ । প্রধানমন্ত্রীর বার্তা ৷

Lifestyle
Gen Z-র পছন্দের ব্রেকফাস্ট 'অ্যাভোকাডো টোস্ট (Getty Image, Etv Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : September 3, 2026 at 12:17 PM IST

3 Min Read
Choose ETV Bharat

একসময় খুব বেশি পরিচিত ছিল না অ্যাভোকাডো । বিদেশে ছবি অন্যরকম ছিল ৷ কিন্তু এখন ধীরে ধীরে বদলাচ্ছে ছবিটা । অনলাইন থেকে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট– সব জায়গাতেই দেখা মিলছে এই ফলের । বিশেষ করে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বাড়ছে অ্যাভোকাডোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে । আর এই পরিবর্তনের অন্যতম পরিচিত উদাহরণ হয়ে উঠেছে ‘অ্যাভোকাডো টোস্ট’। তবে কিনতে গেলে এর দামটাও মন্দ নয় ৷

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিলেও উঠে এসেছে ভারতে অ্যাভোকাডোর জনপ্রিয়তা ৷ দেশেই এই ফল চাষের সম্ভাবনার কথা । ভিডিয়োতে তিনি জানিয়েছেন, একসময় তুলনামূলকভাবে অপরিচিত এই ফল এখন দেশের বিভিন্ন প্রান্তে মানুষের খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে । রেস্তোরাঁ এবং ক্যাফের মেনুতেও নিয়মিত দেখা যাচ্ছে অ্যাভোকাডো ।

মোদির ভিডিয়োতে অন্ধ্রপ্রদেশের এক কৃষকের কথাও উঠে এসেছে । বন্ধুর খামারে অ্যাভোকাডো দেখে আগ্রহী হন ওই কৃষক । পরে ইউটিউবের মাধ্যমে এই ফল চাষ সম্পর্কে জানতে শুরু করেন তিনি । মোদির দেওয়া তথ্য অনুযায়ী, কৃষক কার্পা ভারদারাজ বর্তমানে প্রায় চার টন অ্যাভোকাডো উৎপাদন করেন । স্থানীয় দোকানগুলিতে সরাসরি সেই ফল সরবরাহও করেন তিনি ।

এখন যে কোনও ক্যাফের মেনু দেখলেই অ্যাভোকাডো টোস্ট চোখে পড়া কমন । খাবারটি তৈরি করাও বেশ সহজ । টোস্ট করা পাউরুটির উপর ম্যাস করা অ্য়াভাগাডো ও সঙ্গে কিছুটা চাট মশলা, পেঁয়াজ কুঁচি ও গোলমরিচ দিয়ে বাটারে একটু সেঁকে নিলেই রেডি এই টোস্ট ৷ তবে অ্যাভোকাডো টোস্ট এখন শুধু ব্রেকফাস্টেই সীমাবদ্ধ নেই । সন্ধ্যের স্নাক্সস থেকে ক্যাফেতে স্বাস্থ্যকর খাবার চয়েসের অন্যতম অপশন ৷ বিশেষ করে Gen Z-র মধ্যে এই খাবারের জনপ্রিয়তার অন্যতম কারণ এর দেখতে সুন্দর হওয়া, নিজের পছন্দমতো উপকরণ যোগ করার সুযোগ এবং সোশাল মিডিয়ায় ছবি তোলার জন্য আকর্ষণীয় উপস্থাপনা ।

অ্যাভোকাডোর টোস্টের উপর উপর পোচড এগ, ছড়ানো চিলি ফ্লেক্স সঙ্গে এক কাপ ব্ল্যাক কফি । সোশাল মিডিয়ার যুগে এমন একটি প্লেট সহজেই নজর কাড়ে ।

অ্যাভোকাডোর উপকারিতা (Benefits Of Avocado):

ডায়াবেটিস রোগের উপকারী: ডায়াবেটিস রোগীদের অবশ্যই অ্যাভোকাডো খাওয়া উচিত । এটি খেলে শরীরে ইনসুলিন তৈরি হয় ৷ যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় । টাইপ 2 ডায়াবেটিসেও এই ফল খাওয়া খুবই উপকারী ।

হাড়কে শক্তিশালী করে: অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ৷ তাই এটি নিয়মিত খেলে আপনার হাড়কে শক্তিশালী করে । এছাড়াও, এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলির কারণে, আপনি জয়েন্টের ব্যথা, ফোলা এবং যে কোনও ধরণের প্রদাহ থেকে মুক্তি পেতে পারেন ।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতে অ্যাভোকাডো চাষের ছবিও ধীরে ধীরে বদলাচ্ছে । সম্প্রতি হ্যারিসন্স মালয়ালমের বাণিজ্যিকভাবে উৎপাদিত Hass avocado-র ফলনও নজর কেড়েছে । ভারতের কিছু অঞ্চলের আবহাওয়া ক্যালিফোর্নিয়ার মতো, যেখানে Hass avocado ব্যাপকভাবে চাষ করা হয় । ফলে ক্যাফের মেনুতে দেখা অ্যাভোকাডো টোস্টের পিছনে এখন শুধু শহুরে খাদ্যসংস্কৃতির গল্প নেই । এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের কৃষি, নতুন ফসলের চাষ এবং বদলে যাওয়া খাদ্যাভ্যাসেরও একটি বড় গল্প । আজ যে অ্যাভোকাডো একসময় ভারতীয়দের কাছে ছিল অপরিচিত একটি ফল, সেটিই ধীরে ধীরে হয়ে উঠছে শহুরে খাবারের অন্যতম জনপ্রিয় উপকরণ ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8705026/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

  1. বিয়ের পাঁচ মাস পরেই আলাদা হয়ে যান বাদশা ও ঈশা, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হলে কীভাবে সামলাবেন ?
  2. চিকেনের ঝাল ঝোল বাদ রাখুন, পুজোয় অতিথি আপ্যায়নে বাড়িতে বানান তিল বাটায় কষা চিকেন
  3. পেঁয়াজের দাম আকাশছোঁয়া, এটি ছাড়াই কীভাবে ঘন সবজির গ্রেভি তৈরি করা যায় জানুন সহজ পদ্ধতি