2026 সালে কি ব্রেকফাস্টের বর্তমান ধারাটি শেষ হতে চলেছে ? খাদ্যাভ্যাস পরিবর্তনের নতুন বাস্তবতা
2026 সালের মধ্যে মানুষের খাদ্যাভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে । ভারী পরোটার পরিবর্তে প্রোটিন ও আঁশসমৃদ্ধ এবং দ্রুত প্রস্তুতযোগ্য এমন সব স্বাস্থ্যকর বিকল্প বেছে নিচ্ছে ৷

Published : July 8, 2026 at 11:30 AM IST
একটা সময় ছিল যখন সকালের জলখাবার বলতে বোঝাত আলু পরোটা, লুচি তরকারি কিংবা মাখন-মাখানো পাউরুটি । তবে 2026 সাল সকালের এই খাবারের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে । দ্রুতগতির জীবনযাপন, অফিসের ব্যস্ততা, শরীরচর্চা বা ফিটনেসের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা এসব মিলিয়ে মানুষের ব্রেকফাস্ট গ্রহণের দৃষ্টিভঙ্গি আমূল বদলে গিয়েছে । সোশাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন ব্রেকফাস্ট বিষয়ক সেই পুরনো চল বা প্রবণতা কি তবে শেষ হয়ে যাচ্ছে ? কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও তেমন নয় ।
মানুষ ব্রেকফাস্ট বাদ দিচ্ছে না; বরং তারা নিজেদের প্রয়োজন ও জীবনযাত্রার সঙ্গে মানানসই করে এটিকে সাজিয়ে নিচ্ছে । ভারী বা ডুবো তেলে ভাজা খাবারের চেয়ে হালকা, চটজলদি তৈরি করা যায় এমন, সহজে হজমযোগ্য এবং পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে । এই কারণেই 2026 সালের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট আরও স্মার্ট ও সুষম হয়ে উঠছে ।
ব্রেকফাস্টে কী খাবেন ?
2026 সালে মানুষ প্রোটিন ও আঁশ বা ফাইবার-সমৃদ্ধ সকালের খাবার বেশি পছন্দ করছে ৷ যেমন দইয়ের সঙ্গে ফল, ওটস, বেসন চিলা (বেসনের প্যানকেক), মুগ ডালের চিলা, পোহা, উপমা, সেদ্ধ ডিম, অঙ্কুরিত শস্য (স্প্রাউটস), পিনাট বাটার টোস্ট, স্মুদি এবং বাড়িতে তৈরি স্যান্ডউইচ । এই খাবারগুলি তৈরি করা যেমন সহজ ও দ্রুত, তেমনি এগুলি দীর্ঘ সময় ধরে শরীরে শক্তি জোগায় ।
অতিরিক্ত ভাজা বা তেলযুক্ত ব্রেকফাস্ট করার পর অনেকেই ঝিমুনি বা অলসতা অনুভব করেন । এর বিপরীতে, হালকা ও স্বাস্থ্যকর খাবার শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখে ।
আগে থেকে খাবার প্রস্তুতির (Meal Prep) ক্রমবর্ধমান প্রবণতা:
অফিসের নানা ব্যস্ততা ও সময়ের অভাবের কারণে অনেকেই আগের রাতেই পরের দিনের ব্রেকফাস্ট প্রস্তুত করে রাখেন । এতে সকালে সময় বাঁচে এবং বাইরের অস্বাস্থ্যকর খাবারের ওপর নির্ভর করার প্রয়োজনীয়তা কমে ।
ব্রেকফাস্ট বাদ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ?
কেউ কেউ 'ইন্টারমিটেন্ট ফাস্টিং'-এর (নির্দিষ্ট সময় না খেয়ে থাকার পদ্ধতি) মতো জীবনধারা অনুসরণ করেন ৷ যার ফলে ব্রেকফাস্ট করার সময় ভিন্ন হতে পারে । তবে প্রত্যেকের শারীরিক প্রয়োজন ভিন্ন ৷ তাই কোনও প্রচলিত ধারা অন্ধভাবে অনুসরণ না করে বরং নিজের শরীরের চাহিদা, দৈনন্দিন রুটিন এবং চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাওয়া-দাওয়া করাই শ্রেয় ।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

